জামিয়া কাণ্ডে অভিযুক্তের অ্যাকাউন্ট বন্ধ করে দিল Facebook

জামিয়া গুলি কাণ্ডে অভিযুক্তের অ্যাকাউন্ট বন্ধ করে দিল Facebook। বৃহস্পতিবার জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে সিএএ-এর বিরুদ্ধে প্রতিবাদের সময় সর্বসমক্ষে গুলি চালিয়েছেন এই ব্যক্তি।

জামিয়া কাণ্ডে অভিযুক্তের অ্যাকাউন্ট বন্ধ করে দিল Facebook

গুলি চালানোর আগে অভিযুক্ত Facebook-এ লাইভ স্ট্রিম কমছিলেন

হাইলাইট
  • গুলি চালানোর কিছু সময় আগে Facebook-এ লাইভ স্ট্রিম করছিলেন অভিযুক্ত
  • এই ঘটনার জনপ্রিয়তা বাড়তেই অ্যাকাউন্ট বন্ধ করল Facebook
  • প্রতিবাদের বিরুদ্ধে একাধিক স্ট্যাটাস আপডেট পোস্ট করেছিলেন অভিযুক্ত
বিজ্ঞাপন

জামিয়া গুলি কাণ্ডে অভিযুক্তের অ্যাকাউন্ট বন্ধ করে দিল Facebook। বৃহস্পতিবার জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে সিএএ-এর বিরুদ্ধে প্রতিবাদের সময় সর্বসমক্ষে গুলি চালিয়েছেন এই ব্যক্তি। Gadgets 360 কে Facebook জানিয়েছে ইতিমধ্যে অভিযুক্তের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। এই প্রতিবেদন থেকে অভিযুক্তের নাম সরিয়ে ছবি ঝাপসা করে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে অপ্রাপ্তবয়স্ক অভিযুক্তকে এখনো সনাক্ত করা যায়নি।

গুলি চালানোর আগে অভিযুক্ত Facebook-এ লাইভ স্ট্রিম করছিলেন। চলতি মাসেই সিএএ-এর বিরুদ্ধে চলা প্রতিবাদের বিরুদ্ধে একাধিক স্ট্যাটাস আপডেট পোস্ট করেছিলেন তিনি।

জামিয়া গুলি-কাণ্ড: "অভিযুক্তকে রেয়াত করা হবে না", বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

“যারা এই ধরনের হিংসা করেন তাঁদের জন্য Facebook-এ কোন স্থান নেই। আমরা বন্দুকধারীর অ্যাকাউন্ট ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছি। শীঘ্রই এই ঘটনার সমর্থনে সব পোস্ট সনাক্ত করা হবে।” Gadgets 360 কে জানিয়েছেন Facebook-এর এক প্রতিনিধি।

ঘটনার সঙ্গে সঙ্গে প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছিল আক্রমণের কিছুক্ষণ আগেই Facebook থেকে লাইভ স্ট্রিম করছিলেন অভিযুক্ত। যদিও সেই ভিডিওতে কোন হিংসা দেখানো হয়নি। সংবাদ মাধ্যমে প্রচারিত অন্য এক ভিডিওতে অভিযুক্তের হিংসার ভিডিও দেখা গিয়েছিল।

Facebook-এ যে কোন ধরনের হিংসার প্রশংসা, সমর্থন, বা প্রতিনিধিত্ব করলে কোম্পানির পৃথক নীতি রয়েছে। গত বছর নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আক্রমণের ঘটনাও Facebook-এ লাইভ স্ট্রিম করা হয়েছিল। সেই ঘটনায় দুটি মসজিদে 51 জন প্রাণ হারিয়েছিলেন।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy M47 ও Galaxy F70 Pro শীঘ্রই ভারতে আসছে, লঞ্চের আগেই দাম ও স্পেসিফিকেশন ফাঁস
  2. Mobile Data Saving Tips: ইন্টারনেট বেশি ব্যবহার না করেই ডেটা দ্রুত শেষ? ফোনের এই সেটিংস এক্ষুণি পাল্টান
  3. Xiaomi 17T সিরিজের লঞ্চ ডেট ঘোষণা হল, ধামাকাদার ফিচার্স নিয়ে আসছে দুই নতুন ফোন
  4. Oppo Reno 16 সিরিজ 25 মে লঞ্চ হচ্ছে, 200MP ট্রিপল ক্যামেরা ও 100W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে
  5. Motorola Edge 70 Pro+ স্মার্টফোনের প্রথম টিজার প্রকাশ্যে, ক্যামেরা ও ফিচার্সে বড় চমক
  6. Vivo S60 শক্তিশালী 7,200mAh ব্যাটারি ও 90W চার্জিং সহ আসছে, লঞ্চের আগেই ফিচার্স জানাল ভিভো
  7. Xiaomi 17 Max স্মার্টফোনের লঞ্চ ডেট ঘোষণা হল, থাকছে 200MP ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি
  8. Oppo Find X9 Ultra এর দাম ফাঁস হল, ভারতের সবচেয়ে দামি ফ্ল্যাগশিপ ফোন
  9. Samsung-এর 50MP ট্রিপল ক্যামেরা ও 120Hz AMOLED স্ক্রিনের ফোন 12,000 টাকা সস্তা হয়ে গেল
  10. Redmi K100 সিরিজ ট্রেন্ড বদলে এই বছর Xiaomi 18-এর আগেই লঞ্চ হতে পারে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »