নেটওয়ার্ক চাঙ্গা করতে Nokia-র সঙ্গে মোটা অঙ্কের চুক্তি করল Airtel

নেটওয়ার্কের ক্ষমতা বাড়াতে Nokia-র সঙ্গে মোটা অঙ্কের চুক্তি করল Airtel।

নেটওয়ার্ক চাঙ্গা করতে Nokia-র সঙ্গে মোটা অঙ্কের চুক্তি করল Airtel

Photo Credit: Reuters

Airtel-এর সঙ্গে বড় অঙ্গের চুক্তি স্বাক্ষর করল Nokia

হাইলাইট
  • 3 লক্ষ রেডিও ইউনিট দেবে Nokia
  • 2022 পর্যন্ত চুক্তি হয়েছে
  • প্রায় 7,636 কোটি টাকার চুক্তি হয়েছে
বিজ্ঞাপন

নেটওয়ার্কের ক্ষমতা বাড়াতে Nokia-র সঙ্গে মোটা অঙ্কের চুক্তি করল Airtel। মঙ্গলবার এই কথা জানিয়েছে দেশের অন্যতম বৃহত্তম টেলিকম কোম্পানিটি। এক আন্তর্জাতিক রিপোর্টে জানানো হয়েছে 1 বিলিয়ন মার্কিন ডলারে (প্রায় 7,636 কোটি টাকা) ফিনল্যান্ডের কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে Airtel। এই চুক্তির ফলে 2022 সাল পর্যন্ত গোটা দেশে 3 লক্ষ নতুন রেডিও ইউনিট বসাবে সংস্থাটি।

Nokia প্রধান রাজিব সুরি জানিয়েছেন “বিশ্বের অন্যতম বআর টেলিকম বাজারে যোগাযোগের ভবিষ্যতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা নেবে এই চুক্তি।”

ভারত বিশ্বের দ্রিতীয় বৃহত্তম টেলিকম বাজার। কোম্পানির অনুমান আগামী পাঁচ বছরে 92 কোটি গ্রাহক মোবাইল ফোন ব্যবহার করবেন। অনলাইন জগতের জনপ্রিয়তা বাড়ার সঙ্গেই বাড়বে গ্রাহপ সংখ্যা।

লকডাউনের মধ্যে শুরু হল JioMart পরিষেবা, অর্ডার হবে WhatsApp থেকে

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

সম্প্রতি Huawei ও Erricson-এর কাছে 5G বাজারে অনেকটা চাপে ছিল Nokia। এই চুক্তির পরে স্বস্তির হাওয়া পাবে ফিনল্যান্ডের কোম্পানিটি। চলতি মাসেই মিডিয়া রিপোর্টের উপরে ভিত্তি করে Nokia শেয়ারের দাম 12.5 শতাংশ বেড়েছিল।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Oppo Watch 5: ওপ্পোর নতুন ঘড়ি লঞ্চ, চর্বি ঝরিয়ে ফিট থাকতে বিশেষ ফিচার
  2. Oppo Pad Air 6 লঞ্চ হল 10,050mAh ব্যাটারি, 12GB র‍্যাম, ও বিশাল ডিসপ্লের সঙ্গে
  3. Oppo Reno 17 সিরিজ 200MP ট্রিপল ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হয়েছে
  4. 30,000 টাকার ফ্রি রিওয়ার্ড দিচ্ছে Airtel, কোথায় কীভাবে পাবেন দেখুন
  5. রিচার্জ না করলে Jio সিমে ইনকামিং কলও বন্ধ হবে, সতর্ক করল কোম্পানি
  6. ফোনের দাম 4,000 টাকা পর্যন্ত বাড়াল Samsung ও Xiaomi, মূল্যবৃদ্ধি করবে Vivo, Oppo, Realme-ও
  7. ফোন ছাড়াই টিভির পর্দায় দেখা যাবে Instagram রিলস, কীভাবে জেনে নিন
  8. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  9. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  10. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »