এবার প্রিপেডে আরও বেশি ডাটা দেবে Airtel

আগে 399 টাকার এই প্ল্যানে প্রিপেড গ্রাহকরা রোজ 1.4GB ডাটা পেতেন। এবার থেকে এই প্ল্যানে গ্রাহকরা রোজ 2.4GB ডাটা পাবেন।

এবার প্রিপেডে আরও বেশি ডাটা দেবে Airtel

এবার থেকে 399 টাকার প্রিপেড প্ল্যানে গ্রাহকরা রোজ 2.4GB ডাটা পাবেন

হাইলাইট
  • এই অফারে নির্বাচিত গ্রাহকদের 84 দিন ভ্যালিডিটি দেবে এয়ারটেল
  • এর সাথেই গ্রাহকরা রোজ 2.4GB ডাটা পাবেন
  • 399 টাকার প্রিপেড প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড কলিং এর সুবিধা পাবেন
বিজ্ঞাপন

রিলায়েন্স জিও কে টক্কর দিতে আবারও বাজারে নতুন প্ল্যান আনল ভারতী এয়ারটেল। এবার 399 টাকার প্রিপেড প্ল্যানে গ্রাহকরা আরও বেশি ডাটা পাবেন বলে জানানো হয়েছে। আগে 399 টাকার এই প্ল্যানে প্রিপেড গ্রাহকরা রোজ 1.4GB ডাটা পেতেন। এবার থেকে এই প্ল্যানে গ্রাহকরা রোজ 2.4GB ডাটা পাবেন। যদিও খুব সিমিত সংখ্যক গ্রাহকরা এই অফার পাবেন বলে জানিয়েছে এয়ারটেল।

399 টাকার এই প্ল্যানে গ্রাহকরা 70 দিন ভ্যালিডিটি পাবেন। এক রিপোর্টে জানানো হয়েছে কিছু গ্রাহক এই প্ল্যানে 84 দিন ভ্যালিডি পাচ্ছেন। এর ফলে কিছু গ্রাহক 399 টাকার প্ল্যানে 84 দিন রোজ 2.4GB করে ডাটা পাছহে। এর সাথেই গ্রাহকরা পাচ্ছেন আনলিমিটেড ভয়েস কল, আর রোজ 100টি লোকাল ও ন্যাশানাল SMS। এর ফলে গ্রাহকরা রোজ 1.97GB এর জন্য টাকা দিচ্ছেন। এই মুহুর্তে ভারতে সবথেকে সস্তা প্ল্যান এটি।

যদিও এই প্ল্যানে যে গ্রাহকরা 70 দিনের ভ্যালিডিটি পাচ্ছেন তাঁরা রোজ 1.4GB ডাটা ব্যাবহার করতে পারছেন। এর সাথেই এই গ্রাহকরা পাচ্ছেন আনলিমিটেদ লোকাল ন্যাশানাল ও রোমিং কল ও রোন 100 টি লোকাল ও ন্যাশানাল SMS। যদিও আশা করা হচ্ছে খুব শিঘ্রই সব গ্রাহকের জন্যই 399 টাকার প্ল্যানে 84 দিন ভ্যালিডিটি ও রোজ 2.4GB ডাটা দেবে এয়ারটেল।

প্রসঙ্গত 399 টাকার প্রিপেড প্ল্যানে রোজ 1.5GB ডাটা দেয় রিলায়েন্স জিও। জিওর এই প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন। এর সাথেই গ্রাহকরা পান আনলিমিটেড লোকাল, ন্যাশানাল ও রোমিং কল ও রোজ 100 টি করে লোকাল ও ন্যাশান SMS। এর সাথেই 399 টাকার প্রিপেড প্ল্যানে জিওর সব ডিজিটাল কনটেন্ট অ্যাক্সেস পান গ্রাহকরা। যদিও সব জিও গ্রাহকরাই এই প্ল্যান ব্যাবহার করতে পারেন। এর সাথেই সম্প্রতি ক্যাশব্যাক অফার লঞ্চ করেছে মুকেশ আম্বানির কোম্পানি। এই অফারে গ্রাহকরা MyJio অ্যাপ থেকে রিচার্জ করালে 20% (বা 50টাকা) ক্যাশব্যাক পাবেন। তবে শুধুমাত্র PhonePe থেকে পেমেন্ট করলেই এই ক্যাশব্যাক পাবেন জিও গ্রাহকরা। 15 জুন পর্যন্ত চলবে জিওর এই ‘হলিডে হাঙ্গামা’ অফার।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Vivo S2 ভারতের বাজারে আসার তারিখ ফাঁস হল, দাম জানা গিয়েছিল আগেই
  2. ChatGPT করবে ডাক্তারি, মেডিকেল টেস্ট রিপোর্ট বুঝে দেবে পরামর্শ, নতুন ফিচারে চমক
  3. Lava Virat V1 5G ও Virat V1 বাজেট ফোন ভারতে লঞ্চ হল, দাম মাত্র 9,999 টাকা থেকে শুরু
  4. Oppo K15 জাম্বো 8,000mAh ব্যাটারি ও 50MP সেলফি ক্যামেরা-সহ লঞ্চ হল, ফোন ঠান্ডা রাখতে ভিতরে কুলিং ফ্যান
  5. iQOO Z11 Lite 5G সস্তায় 50MP Sony ক্যামেরা ও 6,500mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল ভারতে
  6. WhatsApp-এর নিরাপত্তা আরও মজবুত করতে নতুন ফিচার আসছে, সহজে হ্যাক হবে না অ্যাকাউন্ট
  7. Google অ্যাকাউন্টে এবার মুখ দেখিয়েই হবে লগ ইন, এল সেলফি ভিডিও ফিচার
  8. Vivo S2 স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল, দীর্ঘ 6 বছর পর ফিরছে বাজারে
  9. ভারতে ঘোষণা হল OnePlus N6x লঞ্চের তারিখ, প্রকাশ্যে নতুন বাজেট স্মার্টফোনের ফার্স্ট লুক
  10. Realme-এর জনপ্রিয় স্মার্টফোন সিরিজের লঞ্চ বাতিল হচ্ছে, রিপোর্টে চাঞ্চল্যকর দাবি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »