BSNL-এর বড় ঘোষণা, 1 টাকার রিচার্জে আনলিমিটেড কলিং ও প্রতিদিন ফ্রি ডেটা

BSNL Freedom 2.0 অফারে নতুন BSNL গ্রাহকরা 1 টাকা দিয়ে ফ্রি সিম, দৈনিক ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং, ও SMS বেনিফিট পাবেন।

BSNL-এর বড় ঘোষণা, 1 টাকার রিচার্জে আনলিমিটেড কলিং ও প্রতিদিন ফ্রি ডেটা

Photo Credit: BSNL

You can get unlimited calls and daily data on BSNL for just Rs. 1

হাইলাইট
  • BSNL স্বাধীনতা দিবস উপলক্ষ্যে Freedom 2.0 অফার চালু করেছে
  • মাত্র 1 টাকায় নতুন সিম কার্ড, দৈনিক ডেটা, ও আনলিমিটেড কলিং
  • অফার সেপ্টেম্বর 12 পর্যন্ত ভ্যালিড থাকবে
বিজ্ঞাপন

ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) দেশের 80তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে স্পেশাল অফার নিয়ে হাজির হয়েছে। রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটি পুনরায় তাদের 1 টাকার বিশেষ রিচার্জ প্ল্যান চালু করেছে, যাকে বলা হচ্ছে Freedom 2.0 স্কিম। এই অফারে নতুন BSNL গ্রাহকরা ফ্রি সিম, 24 দিন ধরে দৈনিক ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং, এবং SMS বেনিফিট পাবেন। সেপ্টেম্বর 12 পর্যন্ত মাত্র 1 টাকা দিয়ে সুবিধাগুলি পাবে গ্রাহকরা। এছাড়াও, BSNL তাদের একটি সস্তা বার্ষিক প্রিপেইড প্ল্যানে অতিরিক্ত ভ্যালিডিটি এবং 200 Mbps হাই-স্পিড ফাইবার ব্রডব্যান্ড কানেকশনে ছাড়ের ঘোষণা করেছে।

BSNL 1 টাকার অফার

বিএসএনএল-এর ফ্রিডম 2.0 অফারের অধীনে নতুন গ্রাহকদের মাত্র 1 টাকায় সিম দেওয়া হবে। অফারটি আগস্ট 12 থেকে সেপ্টেম্বর 12 পর্যন্ত ভ্যালিড থাকবে। নতুন কানেকশনের সঙ্গে যত খুশি ফোনে কথা, প্রতিদিন 1 জিবি ডেটা, ও 100টি এসএমএস-এর সুবিধা পাওয়া যাবে। এই সমস্ত বেনিফিট 24 দিন চালু থাকবে।

অফারটি BSNL কাস্টমার সার্ভিস সেন্টার বা অনুমোদিত রিটেলারের কাছে গিয়ে ক্লেইম করতে হবে। KYC সম্পূর্ণ করার পর সিম কার্ড দেওয়া হবে। তারপর সেটি 1 টাকার প্ল্যানে চালু করতে হবে। অ্যাক্টিভেশন সম্পূর্ণ হওয়ার সাথে সাথে পরবর্তী 24 দিনের জন্য সমস্ত সুবিধা উপভোগ করা যাবে।

BSNL 2399 রিচার্জ প্ল্যান

বিএসএনএল তাদের 2,399 রিচার্জ প্ল্যানে 47 দিন অতিরিক্ত ভ্যালিডিটি দিচ্ছে। ফলে মোট 412 দিন প্ল্যান চালু থাকবে। এটি প্রতিদিন 2 জিবি ডেটা, 100টি SMS, এবং আনলিমিটেড কলিং অফার করে।

BSNL ফাইবার ব্রডব্যান্ড অফার

BSNL তাদের 200 Mbps হাই-স্পিড ফাইবার ব্রডব্যান্ড কানেকশনে 88 টাকা ছাড় দিচ্ছে। নতুন গ্রাহকরা প্রথম ছয় মাস 1,199 টাকার পরিবর্তে 1,111 টাকায় প্ল্যান উপভোগ করতে পারবে। এটি 24 x 7 দেশের যে কোনও নম্বরে আনলিমিটেড কল ও 5,000 জিবি ডেটা অফার করে। এছাড়াও, এতে JioHotstar, Sony LIV, ও Z5-সহ 27টি OTT প্ল্যাটফর্ম অর্ন্তভুক্ত।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. ভারতে তৈরি iPhone 18 Pro Max কিনবে আমেরিকা-ইউরোপ, সেপ্টেম্বরে লঞ্চের আগে শুরু হল উৎপাদন
  2. Spotify প্রিমিয়ামের বার্ষিক প্ল্যানের দাম একলাফে প্রায় 600 টাকা কমল, অফার সীমিত সময়ের
  3. ফোন কেনা আরও খরচের, 10,000 টাকা পর্যন্ত দাম বাড়িয়ে দিল iQOO এবং Redmi
  4. BSNL-এর বড় ঘোষণা, 1 টাকার রিচার্জে আনলিমিটেড কলিং ও প্রতিদিন ফ্রি ডেটা
  5. 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির সঙ্গে Moto G Max লঞ্চ হল ভারতে
  6. ChatGPT ও Gemini-কে টক্কর দিতে বড় চাল Microsoft-এর, নতুন Copilot সুপার অ্যাপ আসছে
  7. 30,500 টাকা কমল Samsung Galaxy S26 সিরিজের দাম, ফ্রিডম সেল উপলক্ষে বাম্পার অফার
  8. Pova 8 Pro 5G অসাধারণ ডিজাইন ও ফিচার্স-সহ ভারতে আগস্ট 18 লঞ্চ হচ্ছে
  9. BGMI Redeem Codes: আজই রিডিম করুন 50টি নতুন কোড, ফ্রি-তে Smiling Pal ব্যাকপ্যাক ও বিশেষ রিওয়ার্ড
  10. Google Fitbit Air পুজোর সময় ভারতে আসবে, Pixel 11 সিরিজ লঞ্চের পরেই বড় ঘোষণা
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »