ফ্ল্যাশ সেলের ঘোষণা করল BSNL, বিনামূল্যে মিলবে ডেটা, ব্রডব্যান্ডেও থাকতে পারে ছাড়

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 27 জুন 2025 18:04 IST
হাইলাইট
  • BSNL ফ্ল্যাশ সেলে ফ্রি ডেটা, ব্রডব্যান্ড ডিল, অথবা ছাড় থাকতে পারে
  • টেলিকম সংস্থাটি এখনও সেলের তারিখ ও ছাড় সম্পর্কে বিস্তারিত জানায়নি
  • BSNL 5G-এর পাশাপাশি সিমের হোম ডেলিভারি চালু করেছে

সম্প্রতি BSNL ভারতে Q-5G নামে তাদের 5G পরিষেবা চালু করেছে

Photo Credit: BSNL

ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) শীঘ্রই দেশে একটি ফ্ল্যাশ সেল আয়োজন করতে চলেছে। রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটি তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে এই ঘোষণা করেছে এবং সেই সেলে কী কী সুবিধা পাওয়া যাবে সেটাও ইঙ্গিত করেছে। অনলাইন কেনাকাটার প্ল্যাটফর্মগুলির সৌজন্যে ফ্ল্যাশ সেল কথাটির সাথে
এখন আমরা সবাই পরিচিত। এটি একটি বিশেষ ছাড় যা সাধারণত খুব অল্প সময়ের জন্য ক্রেতাদের দেওয়া হয়। সেই দিক থেকে কোনও টেলিকম সংস্থার ফ্ল্যাশ সেল বেশ অভিনব উদ্যোগ বলা যায়। BSNL তাদের ফ্ল্যাশ সেলে গ্রাহকদের জন্য বিনামূল্যে ডেটা, ব্রডব্যান্ড ডিল বা ডিসকাউন্ট প্রদান করবে বলে আশা করা হচ্ছে।

BSNL আনছে Flash Sale 

BSNL তাদের X (সাবেক টুইটার) প্রোফাইল থেকে ভারতে ফ্ল্যাশ সেলের কথা জানিয়েছে। সাথে পোস্ট করা ভিডিও ক্লিপে বলা হয়েছে, "বড় কিছু ঘটতে চলেছে! আপনি কি অপ্রত্যাশিত অভিজ্ঞতার জন্য প্রস্তুত?" তবে, ফ্ল্যাশ সেলের তারিখ গোপন রাখা হয়েছে। শুধু এটি "শীঘ্রই আসছে" বলে জানানো হয়েছে।

Advertisement

বিএসএনএল তার পোস্টে এক্স ব্যবহারকারীদের সেল চলাকালীন কোন কোন অফার পাওয়া যাবে তা অনুমান করতে বলেছে। টিজার অনুসারে, গ্রাহকরা বিনামূল্যে ডেটা, ব্রডব্যান্ড ডিল বা বিশাল ছাড় পেতে পারেন। সংস্থাটি খুব তাড়াতাড়ি ফ্ল্যাশ সেলের তারিখ ও ডিল সম্পর্কে বিস্তারিত ঘোষণা করবে বলে আশা করা যায়।

BSNL এমন সময় নতুন পদক্ষেপের কথা জানাল, যখন তারা সম্প্রতি 5G পরিষেবার ঘোষণা করেছে এবং পোস্টপেইড ও প্রিপেইড সিম কার্ডের ডোরস্টেপ ডেলিভারি পরিষেবা চালু করতে চলেছে। গ্রাহক সংখ্যা বাড়িয়ে টেলিকম মার্কেটে নিজেদের অবস্থান মজবুত করতে, তারা বেশ কিছু নতুন উদ্যোগ নিয়েছে। এই মাসের শুরুতে, ভারতে 5G পরিষেবা ঘোষণা করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি।

BSNL আরও একটি পরিষেবা চালু করেছে যার মাধ্যমে ঘরে বসেই সিম কার্ডের ডেলিভারি পাবে গ্রাহক। সংস্থাটির নতুন অনলাইন পোর্টালের মাধ্যমে গ্রাহকদের বাড়িতে সিম কার্ড পৌঁছে যাবে। সিম অর্ডার করার সময় প্রিপেইড এবং পোস্টপেইড সংযোগের মধ্যে একটি বেছে নিতে হবে। সিম কার্ড ডেলিভারি নিশ্চিত করতে গ্রাহককে সেলফ কেওয়াইসি (Self KYC) ভেরিফিকেশন করতে হবে।

Advertisement

সেখানে অন্য টেলিকম সংস্থার সিমের নম্বর বিএসএনএলে পোর্ট করার সুবিধা থাকছে। KYC-এর জন্য একটি কাস্টমার রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে যেখানে পোস্টপেইড বা প্রিপেইড সিম কার্ডের মধ্যে একটি নির্বাচন করতে বলা হবে। পোর্টালটি গ্রাহকদের থেকে পিন কোড, আবেদনকারীর নাম, ও
বিকল্প মোবাইল নম্বর চাইবে। সমস্ত তথ্য দেওয়ার পর, কনফার্মেশনের জন্য বিকল্প মোবাইল ফোন নম্বরে একটি OTP পাঠিয়ে ভেরিফাই করা হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: BSNL, BSNL Flash Sale, Telecom
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  2. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  3. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  4. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  5. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  6. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  7. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  8. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  9. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  10. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.