শিঘ্রই ভারতের আকাশে শুরু হবে WiFi পরিষেবা

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 13 জুন 2018 13:11 IST
হাইলাইট
  • গত মাসে ভারতের আকাশে ভয়েস ও ডাটা কল সহ ডাটা ব্রাউজিং এর ছাড়পত্র মিলেছে
  • দপ্তরের কৃতিত্ব জানাতেই সোমবার এক সাংবাদিক বৈঠকের আয়োজন করেন মনোজ সিনহা
  • এই বিষয়ে TRAI এর সব সুপারিশ মেনে নেওয়া হয়েছে

ভারত সরকারের দুরসঞ্চার বিভাগের একাধিক আধুনিক পদক্ষেপের ফলে আগামী এক বছরের মধ্যেই ফ্লাইটের ভিতরে WiFi পরিষেবা চালু করা সম্ভব হবে বলেই মনে করা হচ্ছে। সোমবার এমনটাই জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী মনোজ সিনহা।
 
“এক বছরের মধ্যেই আমরা ফ্লাইটে ভিতরে কানেকটিভিটি শুরু করতে পারব” বলেন মনোজ।
 
গত চার বছরে যোগাযোগ দপ্তরের কৃতিত্ব জানাতেই সোমবার এক সাংবাদিক বৈঠকের আয়োজন করেন মনোজ সিনহা।
 
এই বিষয়ে সব সমস্যা সমাধান করার জন্য আগামী দশ দিনের মধ্যে বৈঠকে বসবেন যোগাযোগ দপ্তর, সিভিল এভিয়েশান দপ্তরের অফিসাররা বৈঠকে বসবেন। এই বৈঠকে উপস্থিত থাকবেন টালিকম সার্ভিস প্রোভাইডারের প্রতিনিধিরাও।
 
গত মাসে ভারতের আকাশে ভয়েস ও ডাটা কল সহ ডাটা ব্রাউজিং এর ছাড়পত্র দিয়েছে টেলিকম কমিশান।
 
“এই বিষয়ে TRAI এর সব সুপারিশ মেনে নেওয়া হয়েছে। 3-4 মাসের মধ্যেই এই কাজ শুরু হয়ে যাবে। শিঘ্রই সব সিদ্ধান্ত নেওয়ার কাজ শেষ হয়ে যাবে।” বলে জানিয়েছেন টেলিকম সেক্রেটারি অরুনা সুন্দারাজন।
 
তিনি আরও বলেন, “আমাদের একটি আলাদা বিভাগে লাইসেন্স তৈরী করতে হবে। এই বিভাগের নাম হবে ইন ফ্লাইট সার্ভিস প্রোভাইডার। জাহাজেও এই আকই নিয়ম চালু থাকবে। লাইসেন্স ফি এর জন্য এক টাকা টোকেন ফি নেওয়া হবে। 3000 মিটারের উপরে এই নিয়ম কার্যকরী হবে।”

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Telecom, Internet, India, Manoj Sinha
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo Y600 Pro আগামী সপ্তাহে ব্র্যান্ডের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী 10,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হচ্ছে
  2. মাত্র 36,999 টাকায় বিক্রি হচ্ছে 75,999 টাকায় লঞ্চ হওয়া Google Pixel 8 ফোন
  3. Android ফোন স্লো হওয়ার অসুখ সারাতে নতুন ওষুধ আনছে Vivo, Oppo, Xiaomi
  4. Air Cooler Tips: এসির মতো ঠান্ডা হাওয়া দেবে কুলার, শুধু এই 5 বিষয় মাথায় রাখলে মিলবে সেরা কুলিং
  5. ভারতের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোন Vivo X300 Ultra লঞ্চের তারিখ ঘোষণা হল, DSLR-কে দেবে টক্কর
  6. Motorola Edge 70 Pro ভারতে 90W ফাস্ট চার্জিং ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  7. Oppo আনল ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সবচেয়ে সস্তা ফোন Find X9s Pro
  8. Oppo Find X9 Ultra: এক ফোনে দুটো 200MP ক্যামেরা, DSLR-কে টক্কর দিতে হাজির ওপ্পোর আল্ট্রা স্মার্টফোন
  9. Redmi K90 Max: ফোনের ভিতরে ফ্যান, গরম হলেই ঠান্ডা করবে রেডমির নতুন লঞ্চ করা স্মার্টফোন
  10. 2,000 টাকা ডিসকাউন্টে 9,020mAh ব্যাটারির একমাত্র Vivo 5G ফোনের সেল শুরু হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.