জুন মাসে 4G স্পিডে এক নম্বরে Jio

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 20 জুলাই 2018 13:23 IST
হাইলাইট
  • জুন মাসেও 4G স্পিডে ভারতে এক নম্বর স্থান ধরে রাখল Jio
  • TRAI এর MySpeed অ্যাপ এ জুন মাসের রিপোর্টে এই কথা জানানো হয়েছে
  • জুন মাসে আপলোড স্পিডে এক নম্বরে রয়েছে Idea

 

কয়েক মাস আগে Jio-র স্পিড অনেকটাই কমে গিয়েছিল। কিন্তু মে মাসে ঘুরে দাঁড়িয়েছিল Jio। এবার জুন মাসেও 4G স্পিডে ভারতে এক নম্বর স্থান ধরে রাখল Jio।  TRAI এর MySpeed অ্যাপ এ জুন মাসের রিপোর্টে এই কথা জানানো হয়েছে। জুন মাসে Jio-র ডাউনলোড স্পিড ছিল 22.3 Mbps। যা আজ আপর্যন্ত Jio-র সর্বোচ্চ ডাউনলোড স্পিড। মে মাসে Jio-র ডাউনলোড স্পিড ছিল 19 Mbps। অন্যদিকে জুন মাসে Airtel  এর ডাউনলোড স্পিড 9.7 Mbps, তিন নম্বরে 6.7 Mbps স্পিডে রয়েছে Vodafone। আর 6.1 Mbps স্পিডে চার নম্বরে রয়েছে Idea।

Advertisement

মে মাসের তুলনায় Airtel –এর স্পিডে একটু উন্নতি ঘটেছে। মে মাসে Airtel এর স্পিড ছিল 9.3 Mbps। অন্যদিকে মে মাসের তুলনায় Vodafone ও Idea র 4G স্পিড সামান্য কমেছে বলে এই রিপর্টে জানানো হয়েছে। 30 লক্ষ Jio গ্রাহক, 750,000 Airtel গ্রাহক আর 300,000 Vodafone গ্রাহক এই স্পিড টেস্টের রিপোর্ট দিয়েছেন।

ফটো ক্রেডিট: TRAI/ MySpeed Portal

Advertisement

 

ভারতে জুন মাসে আপলোড স্পিডে এক নম্বরে রয়েছে Idea। Idea-র আপলোড স্পিড 5.9 Mbps। মে মাসেও আপলোড স্পিডে এক নম্বরে ছিল Idea। 5.3 Mbps আপলোড স্পিডে দুই নম্বরে রয়েছে Vodafone। তিন নম্বরে রয়েছে মুকেশ আম্বানির Jio। জুন মাসে Jio-র আপলোড স্পিড 5.1 Mbps। 3.8 Mbps এ আপলোড স্পিডে চার নম্বরে রয়েছে Airtel।

এই সপ্তাহের শুরুতেই  TRAI গ্রাহকের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার জন্য কড়া মনোভাব দেখিয়েছিল।  TRAI জানিয়েছিল শুধুমাত্র গ্রাহক নিজে গ্রাহকের কাছ থেকে নেওয়া সব ব্যক্তিগত তথ্যের দাবিদার।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Jio, Airtel, Idea, Vodafone
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 8,000mAh ব্যাটারি ও 144Hz ডিসপ্লের Realme 5G স্মার্টফোন বিক্রি হচ্ছে সস্তায়
  2. Alexa+ ভারতে লঞ্চ হল, চ্যাটজিপিটি ও জেমিনিকে টক্কর দেবে Amazon-এর AI
  3. 50MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Realme ফোনের দাম 2,500 টাকা কমল
  4. Oppo K14 Lite মাত্র 16,999 টাকায় লঞ্চ হল ভারতে, সমস্ত ফিচার্স জেনে নিন
  5. পুজোর আগে Jio-র বড় উপহার, ফ্রি-তে 4,000 টাকার এই স্পেশাল সাবস্ক্রিপশন
  6. অপেক্ষার অবসান, Flipkart Big Billion Days 2026 সেলের তারিখ অফিশিয়ালি ঘোষণা হল
  7. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
  8. Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
  9. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  10. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.