6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio

Jio এখন থেকেই 6G টেকনোলজি নিয়ে কোমর বাঁধছে।

6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio

Jio has showcased its pre-6G stack and Giga MIMO Radio

হাইলাইট
  • বাণিজ্যিকভাবে 6G চালু করা প্রথম দেশগুলির মধ্যে ভারতের নাম থাকতে পারে
  • Jio নিজস্ব প্রি-6G স্ট্যাক ও Giga Mimo রেডিও প্রদর্শন করেছে
  • 2030 সালে বিশ্বজুড়ে 6G টেকনোলজির মান চূড়ান্ত হতে পারে
বিজ্ঞাপন

5G কানেক্টিভিটির পর এবার 6G। ভারতে ওয়্যারলেস প্রযুক্তির পরবর্তী প্রজন্ম অর্থাৎ সিক্স জি চালুর প্রস্তুতি নিচ্ছে রিলায়েন্স জিও (Reliance Jio)। মুকেশ আম্বানির মালিকানাধীন দেশের বৃহত্তম টেলিকম সংস্থাটির দাবি, বাণিজ্যিকভাবে 6G পরিষেবা চালু করা বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে ভারতেবর্ষের নামও থাকতে পারে। নয়াদিল্লির যশোভূমিতে আয়োজিত Indian Mobile Congress 2026 ইভেন্টে নেক্সট জেনারেশন মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তি নিয়ে নিজেদের পরিকল্পনার কথা জানিয়েছে জিও। তারা নিজস্ব প্রি-6G স্ট্যাক ও Giga Mimo রেডিও প্রদর্শন করেছে। ভবিষ্যতে 6G পরিষেবা চালুর জন্য নিজেদের প্রস্তুতির বিষয়টি তুলে ধরছে সংস্থা।

প্রথম 6G চালু করা দেশগুলির মধ্যে ভারত অন্যতম হতে পারে

Jio এখন থেকেই সিক্স জি নিয়ে কোমর বাঁধছে। এটি একবার চালু হলে তা যোগাযোগ ব্যবস্থার নতুন দিগন্ত উন্মোচন হবে। ইন্ডিয়ান মোবাইল কংগ্রেসের দশম সংস্করণে জিও জানিয়েছে, 2030 সালে বিশ্বজুড়ে 6G টেকনোলজির মান চূড়ান্ত হওয়ার পর কমার্শিয়ালি এই পরিষেবা চালু করার ক্ষেত্রে অন্যতম প্রথম দেশ হতে পারে ভারত।

জিও দাবি করছে, 6G নেটওয়ার্কে বর্তমানে উপলব্ধ 5G নেটওয়ার্কের তুলনায় পাঁচ গুণ বেশি ক্যাপাসিটি পাওয়া যেতে পারে। ল্যাটেন্সি বা তথ্য আদান-প্রদানে বিলম্ব প্রায় 10 গুণ কমানোর লক্ষ্য নিয়েছে তারা। ইন্টারনেট স্পিড বৃদ্ধি এবং উন্নত নেটওয়ার্ক পরিকাঠামোর কারণে 6G প্রযুক্তিতে আরও বেশি ব্যান্ডউইথ মিলবে।

নেটওয়ার্কের ক্ষমতা বাড়ার ফলে কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন পরিষেবা তাৎক্ষণিকভাবে ব্যবহার করা, 3D ও হলোগ্রাফিক ভিডিওর প্রসার, এবং দূর থেকেই আরও উন্নত স্বাস্থ্য পরিষেবা পাওয়ার সুযোগ আসতে পারে। 6G প্রযুক্তির জন্য Giga Mimo Radio প্রদর্শন করেছে তারা। জিওর দাবি, এটি ভারতের প্রথম গিগা মিমো রেডিও।

সংস্থা এমন একটি বেসব্যান্ড ইউনিট সামনে এনেছে, যা একইসঙ্গে 5G ও 6G নেটওয়ার্কে কাজ করতে পারবে। জিও জানিয়েছে, তারা ইতিমধ্যেই 8 হাজারের বেশি পেটেন্টের জন্য আবেদন করেছে। এর মধ্যে কয়েকশো সিক্স জি প্রযুক্তি সম্পর্কিত। রিপোর্ট অনুসারে, 6G প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর বিভিন্ন পরিষেবা আরও দ্রুত ও কার্যকর করতে চাইছে জিও। 

এই উদ্যোগে কৃষক, চিকিৎসক, ও পড়ুয়ারা বিশেষভাবে উপকৃত হবে। কোম্পানি এমন নেটওয়ার্ক তৈরির কাজ করছে, যেখানে শুরু থেকেই AI প্রযুক্তি যুক্ত থাকবে। এছাড়াও, ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস 2026-এ স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা দেওয়ার পরিকল্পনার কথা প্রকাশ করেছে সংস্থা। পৃথিবীর নিম্ন কক্ষপথে প্রায় 1,600টি স্যাটেলাইট রাখার চিন্তাভাবনা করছে জিও। দেশের বিভিন্ন জায়গায় 23টি গ্রাউন্ড স্টেশন তৈরি করারও প্রস্তাব দেওয়া হয়েছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »