Jio এফেক্ট: এবার 999 টাকায় এক বছর ভ্যালিডিটি দিচ্ছে Vodafone

সম্প্রতি একই সুবিধা দিয়ে 998 টাকায় 365 দিন ভ্যালিডিটির প্ল্যান নিয়ে এসেছিল Airtel। সেই প্ল্যানের সাথে প্রতিযোগীতায় 999 টাকায় নতুন লম্বা ভ্যালিডিটির নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল Vodafone।

Jio এফেক্ট: এবার 999 টাকায় এক বছর ভ্যালিডিটি দিচ্ছে Vodafone

লম্বা ভ্যালিডিটির আকর্ষনীয় প্ল্যান নিয়ে এসেছে Vodafone

হাইলাইট
  • 999 টাকায় 365 দিন ভ্যালিডিটি দিচ্ছে Vodafone
  • এই প্ল্যানে 12GB ডেটা ব্যবহার করা যাবে
  • থাকছে আনলিমিটেড কল আর দিনে 100 টি SMS
বিজ্ঞাপন

লম্বা ভ্যালিডিটিতে দুর্দান্ত প্ল্যান নিয়ে এল Vodafone। প্রিপেডে 999 টাকা রিচার্জে 365 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। সাথে থাকছে এনলিমিটেড লোকাল কল ও দিনে 100 টি  SMS ব্যবহারের সুবিধা। এই প্ল্যানে গ্রাহক মোট 12GB দেটা ব্যবহার করতে পারবেন। সম্প্রতি একই সুবিধা দিয়ে 998 টাকায় 365 দিন ভ্যালিডিটির প্ল্যান নিয়ে এসেছিল Airtel। সেই প্ল্যানের সাথে প্রতিযোগীতায় 999 টাকায় নতুন লম্বা ভ্যালিডিটির নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল Vodafone।

আপাতত শুধুমাত্র পাঞ্জাব সার্কেলের গ্রাহকরা 999 টাকার এই প্রিপেড প্ল্যান ব্যবহার করতে পারবেন। Telecom Talk ওয়েবসাইটে প্রথম এই প্ল্যানের খবর সামনে আসে। রিপোর্টে জানানো হয়েছে শিঘ্রই দেশের অন্যান্য সার্কেলে এই অফার পৌঁছে যাবে। 999 টাকা প্ল্যানে গ্রাহক আনলিমিটেড লোকাল, ন্যাশানাল ও রোমিং কল করতে পারবেন। সাথে থাকছে দিনে 100 টি SMS আর 12GB ডেটা ব্যবহারের সুযোগ। এই প্ল্যানে 365 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। এই প্ল্যানের সাথে কোন টকটাই পাওয়া না গেলেও থাকছে বিনামূল্যে Vodafone Play সাবস্ক্রিপশান।

vodafone main vodafone

একই ধরনের সুবিধা নিয়ে 998 তাকায় নতুন প্রিপেড প্ল্যান লঞ্চ করেছে Airtel। Airtel 998 টাকা প্ল্যানেও থাকছে 12GB ডেটা আনলিমিটেড ভয়েস কলিং আর দিনে 100 টি SMS ব্যবহারের সুবিধা। তবে এয়ারটেল 998 টাকা প্ল্যানে থাকছে 336 দিন ভ্যালিডিটি।

তবে বেশি পরিমান মোবাইল ডেটা চাইলে 1699 টাকায় 365 দিন ভ্যালিডিটির Vodafone প্রিপেড প্ল্যান দেখে নিতে পারেন। এই প্ল্যানে Vodafone প্রিপেড গ্রাহক দিনে 1GB ডেটা ব্যবহার করতে পারবেন। অর্থাৎ মোট 365 GB ডেটা ব্যবহার করা যাবে। সাথে থাকছে আনলিমিটেড কল আর দিনে 100 টি SMS এর সুবিধা।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Oppo Find X10 ডুয়াল 200MP ক্যামেরা, বিশাল 8000mAh ব্যাটারির সাথে লঞ্চ হতে পারে
  2. WhatsApp-এ স্প্যাম মেসেজে জেরবার? ইনবক্সে অচেনা নম্বর বিরক্ত করছে, এবার আসছে সমাধান
  3. OnePlus Pad 4 ট্যাব 13.2 ইঞ্চি ডিসপ্লে ও 13380mAh ব্যাটারি নিয়ে ভারতে আসছে, থাকছে আটটি স্পিকার
  4. Poco C81 Pro: আকর্ষণীয় বাজেট ফোন আনছে পোকো, লঞ্চের আগেই ফাঁস সমস্ত ফিচার্স
  5. Nothing Warp: এক ক্লিকেই ফোন থেকে PC-তে ছবি, ভিডিও, সমস্ত ফাইল পাঠাবে নাথিং-এর নতুন অ্যাপ
  6. Samsung বড় চমক নিয়ে হাজির, পয়লা বৈশাখে ফোনের দাম 30,000 টাকা কমলো
  7. Oppo F33 5G মজবুত ডিজাইন ও লম্বা ব্যাটারি লাইফ নিয়ে লঞ্চ হল, হাত থেকে পড়লেও ক্ষতি হবে না
  8. Vivo T5 Pro 5G বিশাল 9020 ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল ভারতে, দাম কত জানেন
  9. Oppo F33 Pro 5G ভারতে 50MP সেলফি ক্যামেরা ও 7000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দাম জেনে নিন
  10. Redmi A7 Pro 5G: মাত্র 11499 টাকায় রেডমির বিশাল ব্যাটারি ফোনের সেল শুরু, নো-কস্ট EMI-তে কেনার সুযোগ
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »