Gemini Intelligence

Gemini Intelligence - ख़बरें

  • Google I/O 2026: ইন্টারনেটের ভবিষ্যত বদলে দিল গুগল, AI নিয়ে বিরাট ঘোষণা
    Gemini 3.5 Flash কোডিং, রিজনিং, ও মাল্টিমোডাল ওয়ার্কফ্লো-এর জন্য সবচেয়ে দ্রুত ও সক্ষম AI মডেল বলে দাবি করা হচ্ছে। Gemini Omni একাধিক ইনপুট একসঙ্গে ব্যবহার করে বাস্তবসম্মত AI ভিডিও বানাতে সক্ষম। Google Spark পার্সোনাল AI এজেন্ট হিসেবে ব্যবহারকারীর হয়ে 24x7 বিভিন্ন কাজ করতে সক্ষম। এজেন্টটি গুগল ক্লাউডে ডেডিকেটেড ভার্চুয়াল মেশিনে রান করবে। এটি চালানোর জন্য ডিভাইস খোলা রাখার দরকার হবে না। এছাড়াও, Google I/O 2026-এ সংস্থা নতুন স্মার্ট গ্লাস প্রকাশ করেছে, যা Android XR OS-এর উপর ভিত্তি করে তৈরি হবে।
  • Google I/O 2026: জিমেইলে AI বিপ্লব, টাইপ করে মেইল খোঁজার দিন শেষ, এল Gmail Live ফিচার
    Google I/O 2026 কনফারেন্সে Gmail Live ফিচার প্রকাশ্যে এনেছে গুগল। এটি সরাসরি জিমেইলের সঙ্গে চ্যাট করার সুযোগ দেবে। এখন থেকে ইনবক্স সার্চ করার জন্য কীওয়ার্ড টাইপ করতে হবে না। স্বাভাবিক ভাষায় প্রশ্ন করলেই AI ইনবক্স ঘেটে প্রাসঙ্গিক তথ্য সংক্ষিপ্ত আকারে চোখের সামনে তুলে ধরবে। জিমেইল লাইভ স্বাভাবিক ভাষায় করা প্রশ্ন বুঝতে পারে এবং ফলো-আপ প্রশ্নেরও উত্তর দিতে সক্ষম।
  • Google Chrome চুপিসারে রহস্যময় AI ফাইল ডাউনলোড করছে, কীভাবে খুঁজে বার করে ডিলিট করবেন দেখুন
    4 জিবির weights.bin ফাইলে আসলে অন-ডিভাইস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমের অংশ। গুগল কিছু কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ফিচার্স ক্লাউডের পরিবর্তে সরাসরি ডিভাইস থেকে চালায়। তাই প্রয়োজনীয় এআই মডেল ফাইল কম্পিউটারে সংরক্ষণ করে রাখা হয়। ভাল খবর হল, ফাইলটি যে কোনও ডেস্কটপ ও ল্যাপটপ থেকে সহজেই মুছে ফেলতে পারবেন এবং ভবিষ্যতে নতুন করে ডাউনলোড হওয়া বন্ধ করতে পারবেন। কীভাবে দেখে নিন।
  • Googlebook: ল্যাপটপের দুনিয়ায় বিপ্লব, Google আনল AI চালিত গুগলবুক, চাপে উইন্ডোজ ও ম্যাকবুক
    প্রতিটি গুগলবুক ল্যাপটপে একটি বিশেষ গ্লোবার থাকবে। এটি আসলে ল্যাপটপের লিডের উপরে থাকা লাইট স্ট্রিপ, যেখানে গুগলের সিগনেচার রঙ দেখা যাবে। ডিভাইসসের সবচেয়ে আকর্ষণীয় ফিচার হল ম্যাজিক পয়েন্টার। এতে Gemini আলাদা অ্যাপের মধ্যে রাখার বদলে সরাসরি কারসরের সঙ্গে যুক্ত করেছে কোম্পানি। কারসর সামান্য নাড়ালেই স্ক্রিনে জেমিনাই সক্রিয় হয়ে যাবে। স্ক্রিনে লেখা, ছবি বা ইমেইলে থাকা তারিখের দিকে কারসর পয়েন্ট করলে AI কনটেক্সট বুঝে প্রয়োজনীয় কাজের সাজেশন দেবে।
  • Google অনলাইন শপিংয়ে বিপ্লব আনল, খুঁজে দেবে সেরা প্রোডাক্ট, বলবে কোথায় পাবেন সস্তায়
    Gemini অ্যাপে শপিং ফিচার যুক্ত করছে। ফলে গ্রাহকরা সরাসরি চ্যাটে প্রশ্ন করে নির্দিষ্ট পণ্যের লিস্টিং, দাম, কম্পারিজন টেবিল, ও কেনার লিঙ্ক দেখতে পাবেন। এখন সার্কেল টু সার্চ ফিচার একটি ছবির মধ্যে থাকা একাধিক বস্তু শনাক্ত করে ইন্টারনেটে সার্চ করতে পারবে। যেমন, ছবিতে থাকা জামা, টুপি, প্যান্ট বা জুতো আলাদাভাবে খুঁজে বের করে কেনার অপশন দেখাবে। গুগল শপিং গ্রাফ ডেটাবেস ব্যবহার করছে। সেখানে 5,000 কোটির বেশি জিনিসপত্রের ডেটা রয়েছে ও রিয়েল টাইমে তথ্য আপডেট হয়।
  • AI দৌড়ে হেরে গিয়ে Google-এর হাত ধরল Apple, এবার সিরির মগজে বসছে Gemini
    নতুন চুক্তি অনুসারে, জেমিনাই এআই মডেল সিরির মস্তিষ্কের মতো কাজ করবে এবং অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর বৈশিষ্ট্যগুলি পরিচালনা করতে সাহায্য করবে। Siri নবরূপে চলতি বছরেই আসছে। এতে নতুন AI যুক্ত হলে ChatGPT বা Google Assistant-এর মতোই আধুনিক ও শক্তিশালী হয়ে উঠতে পারে।
  • Gmail: জিমেইল আর আগের মতো নেই, কৃত্রিম বুদ্ধিমত্তার স্পর্শে রাতারাতি বদলে গেল
    জিমেইলে আগে সঠিক ইমেইল খুঁজে পেলেও, রিপ্লাইয়ের ভিড়ে প্রয়োজনীয় তথ্য বার করতে মাথা খারাপ হয়ে যেত। সেই ঝামেলা দূর করবে AI Overviews। সাজেস্টেড রিপ্লাইস ফিচার পুরো ইনবক্সের প্রেক্ষাপট ও আলোচনার বিষয় বুঝে এক ক্লিকে লেখার পরামর্শ দেবে। হেল্প মি রাইট নামে বৈশিষ্ট্য নতুন ইমেইল লিখতে বা আগে লেগা ইমেইলের ভাষা ও টোন ঠিক করে আরও পেশাদার করে তুলবে।
  • Nano Banana Pro: ফটো এডিটিং-এ বিপ্লব ঘটাল গুগল, সেকেন্ডে তৈরি হবে 4K ছবি, AI নাকি মানুষের বোঝা অসম্ভব!
    Nano Banana Pro যে কোনও ছবিতে থাকা টেক্সট সঠিকভাবে ডিকোড করতে পারবে এবং প্রয়োজনে নিখুঁতভাবে ব্যবহার করতে পারবে। বানান ভুল হওয়ার সম্ভাবনা জিরো। গুগল বলছে, এটি সরাসরি ছবির মধ্যেই সঠিক ও স্পষ্ট লিখতে পারে। ছোট ট্যাগলাইন বা বড় প্যারাগ্রাফ, সবকিছু নির্ভুলভাবে তৈরি করতে সক্ষম
  • Jio সিম আছে? নতুন Gemini 3 মডেল সহ 35,100 টাকার AI পরিষেবা সবার জন্য ফ্রি!
    দেশের প্রত্যেক Jio আনলিমিটেড 5G গ্রাহকরা বিনামূল্যে Gemini 3 মডেল ব্যবহার করতে পারবেন, যা Gemini Pro প্ল্যানের অংশ। প্রাথমিকভাবে অফারটি 18 থেকে 25 বছর পর্যন্ত বয়সীদের জন্য চালু হয়েছিল। এতে Gemini 3 মডেলের সমস্ত ফিচার্স অর্ন্তভুক্ত আছে।
  • Jio গ্রাহকদের জন্য জ্যাকপট, 35,000 টাকা দামের Google AI Pro ফ্রি-তে কীভাবে পাবেন জেনে নিন
    Gemini ফ্রি প্ল্যানের তুলনায় Google AI Pro প্ল্যানে প্রচুর সুবিধা রয়েছে। জটিল কাজ, কোডিং, সৃজনশীল কাজের জন্য, Gemini 2.5 Pro মডেলে উচ্চতর অ্যাক্সেস পাবেন। এছাড়াও, ফটোস, জিমেইল, ড্রাইভ, এবং হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপে (Android) 2 টিবি স্টোরেজ মিলবে।
  • Google Veo 3: এক টাকাও লাগবে না! AI দিয়ে ভিডিও বানানোর প্রযুক্তি ফ্রি করে দিল গুগল
    Google Veo 3 মডেলটিকে যত সুন্দর বর্ণনা দিতে পারবেন, ঠিক ততটাই দক্ষতার সঙ্গে মনের মতো ভিডিও বানিয়ে দেবে। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড মিউজিক ও সংলাপ যোগ করে দেয়। প্রতিদিন সর্বোচ্চ তিনটি ভিডিও বানানো যাচ্ছে।
  • Google Veo 3 এখন ভারতে, শব্দ লিখলেই বানিয়ে দেবে ভাইরাল ভিডিয়ো, বলবে কথা, দেবে সুরও!
    Veo 3 ব্যবহারকারীদের লিখিত বা ইমেজ-ভিত্তিক প্রম্পটের উপর ভিত্তি করে 8 সেকেন্ডের HD (720p) ভিডিও ক্লিপ তৈরি করতে দেয়। ব্যাকগ্রাউন্ড মিউজিক, সংলাপ, ও বাস্তবসম্মত বা নাটকীয় আবহ যোগ করা যায়। সমৃদ্ধ ও নিমগ্ন গল্প বলার এই সুযোগই একে অন্যান্য AI ভিডিয়ো বানানোর টুল থেকে আলাদা করেছে।

Gemini Intelligence - वीडियो

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »