Home Entertainment

Home Entertainment - ख़बरें

  • Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
    চতুর্থ প্রজন্মের Apple TV 4K ভারতে 39,900 টাকায় রিলিজ হয়েছে। নতুন চিপসেট ব্যবহার হওয়ার কারণে যেমন সিপিইউ পারফরম্যান্স 50 শতাংশ বৃদ্ধি পেয়েছে, তেমনই গ্রাফিক্স দ্বিগুণ উন্নত হয়েছে। সিরি এআই-এর জন্য ফুল-স্ক্রিন ইন্টারফেস দেওয়া হয়েছে। ফলে সিনেমা ও টিভি শো খুঁজে পাওয়া আরও সহজ হবে। HomePod Mini 2 স্মার্ট স্পিকারের দাম 18,900 টাকা রাখা হয়েছে। এতে Apple S10 চিপ এবং কম্পিউটেশনাল অডিও টেকনোলজি রয়েছে, যা শব্দের মান আরও উন্নত করতে সাহায্য করবে। এতে সাউন্ড গ্লো ফিচার আছে। স্পিকারে গান শোনার সময় উপরের অংশ আলোকিত হয়ে উঠবে। গানের বেস এবং ট্রেবলের সঙ্গে তাল মিলিয়ে আলো উজ্জ্বল ও স্পন্দিত হবে। দুটি ডিভাইসই স্মার্ট হোম হাব হিসেবে ব্যবহার করা যাবে। ফলে বাড়ির বিভিন্ন সমর্থিত স্মার্ট অ্যাক্সেসরিজও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
  • Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
    অ্যাপল হোমভিউ মডেলের সাত ইঞ্চি ডিসপ্লের পুরোটাই টাচস্ক্রিন। লিকুইড রেটিনা ডিসপ্লেটি স্টেইনলেস স্টিলের হিঞ্জের সাহায্যে গম্বুজের মতো দেখতে স্পিকার বেসের সঙ্গে যুক্ত। এটি দুটি ভার্সনে পাওয়া যাবে। একটি টেবিল বা কাউন্টারে রাখা যাবে এবং অন্যটি দেয়ালে লাগানোর উপযোগী। ডিভাইসটি সর্বাধিক ছয় জনের ফেসিয়াল রিকগনিশন সমর্থন করে। ফলে পরিবারের প্রত্যেক সদস্য নিজের অ্যাপ ও উইজেট-সহ আলাদা হোম স্ক্রিন ব্যবহার করতে পারবে। ডিসপ্লেটি গান শোনা, ফেসটাইমে ভিডিও কলিং, ও বাড়ির উপর নজর রাখতে সাহায্য করবে। HomeView সেন্ট্রাল ড্যাশবোর্ড হিসেবে ঘরের সমস্ত স্মার্ট ডিভাইস কন্ট্রোল করতে পারে। ডিসপ্লেচটি টাচস্ক্রিন এবং সিরি এআই-এর সাহায্যে সিকিউরিটি ক্যামেরা, আলো, থার্মোস্ট্যাট, এবং দরজার তালা নিয়ন্ত্রণ করতে পারবে। এটি নতুন Apple Home কালেকশন ও অন্যান্য সাপোর্টেড অ্যাক্সেসরিজের সঙ্গে ব্যবহার করা যাবে।
  • আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
    অ্যাপলের ওয়েলকাম হোম মঙ্গলবার (অক্টোবর 13) আয়োজিত হবে। ইভেন্ট ভারতীয় সময় সন্ধ্যা 6টা 30 মিনিটে শুরু হবে। অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ হবে HomeView, যা সংস্থার প্রথম হোম ডিসপ্লে। এটি বাড়ির বিভিন্ন স্মার্ট ডিভাইস নিয়ন্ত্রণের জন্য একটি কেন্দ্রীয় ব্যবস্থা হিসেবে কাজ করবে। ডিভাইসটি দুটি ভ্যারিয়েন্টে আসতে পারে। দুই মডেলে ডিভাইসটি বসানোর পদ্ধতি আলাদা হবে। ডিসপ্লেটি ব্যবহারের ক্ষেত্রে Siri গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। এর সাহায্যে ভয়েস কমান্ড দিয়ে বাড়ির বিভিন্ন স্মার্ট ডিভাইস নিয়ন্ত্রণ করা যাবে। অ্যাপল টিভি 4K পাওয়ারফুল A19 চিপ ব্যবহার করতে পারে। এই প্রসেসরের সাহায্যে স্ট্রিমিং ডিভাইসে Siri AI ও Apple Intelligence ফিচার যুক্ত হতে পারে। অন্য দিকে, HomePod Mini (2026) মডেলেও নতুন চিপসেট যুক্ত হওয়ার সম্ভাবনা।
  • Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
    অ্যাপলের বিশ্বব্যাপী মার্কেটিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গ্রেগ এক্স-এ পোস্টের মাধ্যমে জানিয়েছেন, আগামী অক্টোবর 13 ওয়েলকাম হোক ইভেন্ট আয়োজন করবেন তারা। টিজার ভিডিও থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, সে দিন একঝাঁক স্মার্ট হোম ডিভাইসের উপর থেকে পর্দা উঠতে পারে। গত কয়েক মাস ধরে Apple-এর প্রথম স্মার্ট হোম হাব, সেকেন্ড জেনারেশন HomePod Mini, ও নতুন Apple TV 4K সেট-টপ বক্স নিয়ে নানা জল্পনা শোনা যাচ্ছে। আগামী সপ্তাহের ইভেন্টে এই প্রোডাক্টগুলি আত্মপ্রকাশ করতে পারে।
  • অক্টোবরে ফের Apple-এর মেগা ইভেন্ট? আইফোনের পর আর কী নতুন ডিভাইস আসবে দেখুন
    অ্যাপল অক্টোবর মাসে আরও একটি লঞ্চ ইভেন্ট আয়োজন করতে পারে। চলতি বছরের অন্তিম সময় পর্যন্ত প্রেস রিলিজের মাধ্যমে একাধিক পণ্যের ঘোষণা করতে পারে কোম্পানি। সামনের মাসে iPad Mini (2026) বাজার আসতে পারে। এটি Apple A20 বা A19 Pro প্রসেসর ও OLED ডিসপ্লে ব্যবহার করতে পারে। HomePod Mini (2026) নতুন চিপসেট, Siri AI, উন্নত সাউন্ড কোয়ালিটি, A1 চিপ, এবং সেকেন্ড জেনারেশন Ultra ওয়াইডব্যান্ড চিপ মিলতে পারে। Apple-এর টাচস্ক্রিনযুক্ত HomePod আসতে পারে Home Hub নামে। এতে 7 ইঞ্চির চৌকো ডিসপ্লে, FaceTime, ও Siri AI সাপোর্ট থাকবে বলে আশা করা হচ্ছে।
  • iPhone 18 Pro সিরিজের সঙ্গে 7 ইঞ্চি টাচস্ক্রিনের নতুন HomePod? আগামী সপ্তাহের Apple ইভেন্টে বড় চমক
    সেপ্টেম্বর 9 স্মার্ট হোম ডিভাইসের নতুন সিরিজ লঞ্চ করতে পারে Apple। যার মধ্যে HomePod Touch, HomePad Mini 2, এবং নেক্সট-জেনারেশন Apple TV 4K থাকতে পারে। দাবি করা হয়েছে, নতুন HomePod Touch স্পিকারে 7 ইঞ্চি টাচস্ক্রিন থাকতে পারে। HomePod Mini 2 মডেলে নতুন চিপসেট, বিভিন্ন অডিও এনহ্যান্সমেন্ট, ও Siri AI যুক্ত হওয়ার সম্ভাবনা।
  • Amazon Prime Day সেলের শেষ দিনে সেরা অফার, নামী ব্র্যান্ডের ব্লুটুথ স্পিকার ও সাউন্ডবার পাওয়া যাচ্ছে কম দামে
    Amazon Prime Day 2026 ভারতে শেষ দিনে পৌঁছে গিয়েছে। ক্রেতাদের কাছে আর ক'ঘন্ট পছন্দের প্রোডাক্ট আকর্ষণীয় ছাড়ে কেনার সুযোগ। সেলের শেষ মুহূর্তে ব্লুটুথ স্পিকার, পার্টি স্পিকার, সাউন্ডবার, এবং হোম সাউন্ড সিস্টেমে মোটা টাকা ছাড় দেওয়া হচ্ছে। অফারের এই তালিকায় রয়েছে JBL, boAt, Marshall, Sony, Sonos, এবং Zebronics-এর মতো পরিচিত ব্র্যান্ডের নাম। যাদের বাজেট তুলনামূলকভাবে কম, তারা boAt Avante Bar 3600 এবং Zebronics Juke Bar 9500 যথাক্রমে 7,099 টাকা ও 6,449 টাকায় কিনতে পারবে।
  • 5,000 টাকা ডিসকাউন্ট সহ Xiaomi-এর 75 ইঞ্চি QLED 4K টিভির সেল শুরু হল
    শাওমির নতুন টিভিতে ফিল্মমেকার নামে একটি বিশেষ মোড আছে। এটি চালু থাকলে সিনেবা কিংবা ওয়েব সিরিজের অরিজিনাল ফ্রেম রেট, আসপেক্ট রেশিও, ও কালার প্রোফাইল অপরিবর্তিত থাকবে। টিভি কোয়াড কোর Cortex A55 প্রসেসরে দ্বারা চালিত, যার সাথে 32 জিবি ইন্টার্নাল স্টোরেজ যুক্ত৷ গেম খেলার জন্য টিভিতে অটো লো ল্যাটেন্সি মোড রয়েছে। গেমিং কনসোলের সাথে কানেক্ট করলে ইনপুট ল্যাগ স্বয়ংক্রিয়ভাবে কমে যাবে। 
  • Xiaomi ভারতে আনল 75 ইঞ্চি QLED টিভি, দুর্ধর্ষ ছবি ও সাউন্ডে ঘরেই পাবেন PVR Inox এর অভিজ্ঞতা
    Xiaomi QLED TV X Pro 75-এ 4K রেজোলিউশনের (3,840 x 2,160 পিক্সেল) ডিসপ্লে আছে, যা ঘরে সিনেমা বা স্পোর্টস দেখার জন্য উপযুক্ত। এটি ডলবি ভিশন ও এইচডিআর10+ সাপোর্ট করে৷ ফলে টেলিভিশনের পর্দায় আরও উন্নত কনট্রাস্ট, ব্রাইটনেস, এবং রঙের গভীরতা ফুটে উঠবে। গেম খেলার জন্য টিভিতে অটো লো ল্যাটেন্সি মোড রয়েছে। গেমিং কনসোলের সাথে কানেক্ট করলে ইনপুট ল্যাগ স্বয়ংক্রিয়ভাবে কমে যাবে।
  • Flipkart Republic Day সেলে ছাড়ের বন্যা, 50 ইঞ্চির 4K স্মার্ট টিভি 40,000 টাকা সস্তা হল
    ফেব্রুয়ারি থেকে T20 বিশ্বকাপের দামামা বেজে যাচ্ছে। আপনি যদি বড় স্ক্রিনে ভারতীয় ক্রিকেট টিমের খেলা দেখতে চান, তাহলে 50 ইঞ্চির 4K স্মার্ট টিভিতে বিশাল অঙ্কের ছাড় পেতে পারেন। এর পাশাপাশি ব্যাঙ্ক অফার ও ক্যাশব্যাক অফার অর্ন্তভুক্ত করলে সাশ্রয়ের অঙ্ক আরও বেড়ে যাবে। ফ্লিপকার্ট রিপাবলিক ডে সেলে Motorola, Lumio Vision, Haier, Philips-এর মতো ব্র্যান্ডের টিভি ডিসকাউন্টে মিলবে।
  • Instagram Reels: সিরিয়াল, সিনেমার পর এবার টিভিতেও চলবে রিলস, নতুন বছরের আগে ইনস্টাগ্রামের বড় চমক
    ফায়ার টিভি ব্যবহারকারীরা লগ ইন করে তাদের আগ্রহ অনুযায়ী সাজানো বিভিন্ন চ্যানেলের রিলস দেখতে পাবেন।স্মার্টফোনের মতোই রিমোটের মাধ্যমে উপরের দিকে সোয়াইপ করলে পরবর্তী রিলস চলে আসবে। ভিডিও থাম্বমনেইলে ক্লিক করলেই সেটি মোবাইলের স্টাইলে পোট্রেট মোডে খুলে যাবে।
  • দুর্ধর্ষ ব্যাটারি ব্যাকআপ নিয়ে লঞ্চ হল CMF Headphone Pro, স্টাইল-ফিচার্সে বাজিমাত
    অধিকাংশ আধুনিক হেডফোনে টাচ কন্ট্রোল থাকলেও, CMF Headphone Pro ফিজিক্যাল বাটনের সঙ্গে এসেছে। এতে একটি মাল্টি-ফাংশন রোলার আছে, যা ঘুরিয়ে শব্দ বাড়ানো-কমানো, গান চালানো-থামানো, ও চারপাশের শব্দ বা অ্যাম্বিয়েন্ট সাউন্ড নিয়ন্ত্রণ করা যেতে পারে। ইয়ারফোনটি 40 ডেসিবেল পর্যন্ত বাইরের শব্দ ব্লক (ANC) করতে সক্ষম।
  • Amazon Great Freedom Festival Sale 2025: মাত্র 499 টাকায় নামি ব্র্যান্ডের ব্লুটুথ স্পিকার কেনার সুযোগ
    অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেলে ব্লুটুথ স্পিকার 9,000 টাকা পর্যন্ত ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 10 শতাংশ অতিরিক্ত ছাড় পেতে পারেন।
  • LED, OLED, নাকি QLED, কোন স্মার্ট টিভি সবথেকে ভাল ও কিনলে লাভ, জেনে রাখুন
    OLED টিভি ডিসপ্লে প্যানেলের প্রযুক্তিতে যুগান্তর এনেছে। এটি একটি LED টিভির তুলনায় আরও ঝকঝকে ছবি প্রদান করে। এলসিডি বা এলইডি স্মার্ট টিভির মতো ব্যাকলাইটিংয়ের পরিবর্তে, ওলেড প্যানেলে একটি পাতলা জৈব উপাদান দুটি ইলেক্ট্রডের মধ্যে স্থাপন করা হয়। এটি বিদ্যুৎ প্রবাহের সময় আলো নির্গত করে।
  • তিন প্রকারের কাঠামো সম্পন্ন টিভির সমন্বয়ে ভারতের বাজারে উন্মোচিত হয়েছে Sony Bravia 2 ii সিরিজ
    ভারতের বাজারে সোনি কোম্পানী নিয়ে এসেছে একটি নতুন টিভি সিরিজ Sony Bravia 2 ii সিরিজ। টিভিগুলো অসাধারণ প্রযুক্তি দ্বারা নির্মিত হয়েছে যার ফলে এটিতে দুর্দান্ত ভিজ্যুয়াল পাওয়া যাবে। গেমারদের জন্যও এটি প্রতিকূলতা প্রদান করে। টিভিগুলি তিনটি আকারে কিনতে পাওয়া যাবে

Home Entertainment - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »