Nothing Phone 3a Lite স্মার্টফোনটির এক্সক্লুসিভ ড্রপ ইভেন্ট নভেম্বর 29, শনিবার বিকাল তিনটের সময় নিউ দিল্লির গ্রেট কৈলাশ 2-এর ব্লু টোকাই কফি রোস্টার ক্যাফেতে অনুষ্ঠিত হবে। ইভেন্টে প্রথম 20 জন ক্রেতা ফোনের সঙ্গে উপহার হিসেবে Nothing Ear Open TWS ইয়ারবাডস পাবেন।
Nothing Phone 3a Lite ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে এসেছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ 50 মেগাপিক্সেল Samsung মেইন ক্যামেরা সেন্সর, 119.5 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা, ও একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা নিয়ে গঠিত। সেলফি ও ভিডিও কলের জন্য, ফোনের সামনে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।
জুলাই মাসে 79,999 টাকায় লঞ্চ হওয়া Nothing Phone 3 ফ্লিপকার্ট Big Billion Days সেলে বিক্রি হবে মাত্র 34,999 টাকায়। অর্থাৎ এটি তার আসল দামের থেকে 45,000 টাকা সস্তায় পাওয়া যাবে।
Nothing Phone 3 এর ড্রপ ইভেন্টে গান, আলো, সবকিছু মিলিয়ে একেবারে হাই-ভোল্টেজ পরিবেশ। ওপেন সেল শুরু হওয়ার আগেই আজ ফোনটি কেনা যাবে। এর ফলে ওয়েটিং লিস্টে সাইন আপ করার বা অগ্রিম অর্ডার দেওয়ার কোনও প্রয়োজন পড়বে না। প্রথম 100 জন ক্রেতাকে Headphone 1 ফ্রি দেওয়া হবে।
হেডফোনটি 40 মিমি ডায়নামিক ড্রাইভার দিয়ে সজ্জিত এবং 42 ডেসিবেল পর্যন্ত বাইরের আওয়াজ ব্লক করে, যার মধ্যে একটি ট্রান্সপারেন্সি মোডও রয়েছে। হেডফোনটি KEF অডিও ইঞ্জিনিয়ারদের দ্বারা টিউনিং করা হয়েছে। এতে চারটি-মাইক্রোফোন দ্বারা সমর্থিত এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন (ENC) মোডও রয়েছে।
Nothing Phone 3-এর হাত ধরে, কোম্পানি Phone 1 এবং Phone 2-তে থাকা গ্লাইফ ইন্টারফেস সরিয়ে ফেলেছে। ফোনটিতে এখন গ্লাইফ ম্যাট্রিক্স রয়েছে। এটি একটি ছোট বৃত্তাকার ডিসপ্লে যা 489টি পৃথকভাবে নিয়ন্ত্রণযোগ্য মাইক্রো এলইডি লাইট দ্বারা গঠিত। এটি অ্যানিমেশন, চার্জিং স্ট্যাটাস, নোটিফিকেশন, সময় এবং অন্যান্য এলার্ট দেখতে ব্যবহার করা যেতে পারে।
খুব শীঘ্রই Nothing কোম্পানি নিয়ে আসতে চলেছে একটি নতুন স্মার্টফোন Nothing Phone 3। কোম্পানির মতে এই হ্যান্ডসেটটি প্রথম সত্যিকারের ফ্লাগশিপ মডেল। ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা, উন্নতমানের প্রসেসর, ডিসপ্লে সহ আরো অনেক নতুন ফিচার থাকছে.