ভারতে 2026 সালের জানুয়ারি মাসে Redmi Note 15 5G, Realme 16 Pro 5G, Realme 16 Pro+ 5G, Poco M8 5G, ও Oppo Reno 15 5G, Reno 15 Pro 5G, Reno 15 Pro Mini 5G, ও Motorola Signature ফোনের লঞ্চ কনফার্ম করা হয়েছে।
Realme P4x 5G এর দাম ভারতে 15,999 টাকা থেকে শুরু হতে পারে। বেস মডেলে 6 জিবি র্যাম + 128 জিবি অনবোর্ড স্টোরেজ পাওয়া যাবে। অন্য দিকে, 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম যথাক্রমে 17,499 টাকা ও 19,499 টাকা হতে পারে। তবে এই দামে অফার অর্ন্তভুক্ত আছে কিনা, তা জানা যায়নি।
Realme C85 5G এর তাপমাত্রা কন্ট্রোল করার জন্য 5,300 স্কোয়ার মিলিমিটার ভ্যাপার চেম্বার (VC) কুলিং সিস্টেম রয়েছে। ফোনটি IP66 + IP68 + IP69 + IP69K সার্টিফায়েড। এটি জল ও ধুলোর বিরুদ্ধে সর্বোচ্চ স্তরের সুরক্ষা প্রদান করে। রিয়েলমির দাবি, ফোনের উপর গরম কফি বা ঠান্ডা কোলা ঢাললেও ক্ষতি হবে না।
সেপ্টেম্বরে ও অক্টোবরে OnePlus 15, iQOO 15, এবং Realme GT 8 Pro এর মতো যে সব ফ্ল্যাগশিপ ফোন চীনে লঞ্চ হয়েছে, তারা নভেম্বরে ভারতে আসছে৷ এই মাসে প্রিমিয়াম ফোন ছাড়াও Lava Agni 4 এবং Moto G67 Power 5G এর মতো মিড-রেঞ্জ ডিভাইস রিলিজ হতে চলেছে৷
রঙ পরিবর্তন করার ক্ষমতা Realme 15 Pro Game of Thrones Edition স্মার্টফোনটিকে প্রিমিয়াম ও ইউনিক লুক দিয়েছে। ক্যামেরার চারপাশে ড্রাগনের নখের মতো 3D প্রতীক ও মাঝখানে ড্রাগনের চিহ্ন খোদাই করা আছে। ফোনটির সঙ্গে একঝাঁক সংগ্রহযোগ্য অ্যাক্সেসরিজ দিচ্ছে রিয়েলমি।
ক্ষমতার লড়াই, রাজনৈতিক ষড়যন্ত্র, ড্রাগন, জাদু, ও রহস্যময় প্রাণী, ও পারিবারিক দ্বন্দ্বের কাহিনী ঘিরে আবর্তিত গেম অফ থ্রোনস। জুলাইতে ভারতে লঞ্চ হওয়া Realme 15 Pro 5G লিমিটেড এডিশনে সেই থিমেরই প্রতিফলন দেখা যেতে পারে। এতে ড্রাগনের ডিজাইন বা বিশেষ রঙের বিকল্প যোগ হওয়ার সম্ভাবনা।
Realme 15 5G এবং Realme 15 Pro 5G উভয়ই 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সাথে এসেছে। সামনেও 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। দু'টো ক্যামেরাই 4K 60FPS ভিডিয়ো রেকর্ড করতে সক্ষম।