Snapdragon 8 Gen 5

Snapdragon 8 Gen 5 - ख़बरें

  • Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
    Oppo Pad Mini Matte Display Edition চীনের মতো ভারতেও Snapdragon 8 Gen 5 প্রসেসরে চলবে বলে নিশ্চিত করা হয়েছে। এতে 8.8 ইঞ্চি OLED ডিসপ্লে থাকবে, যা 2.5K রেজোলিউশন ও 144 হার্টজ রিফ্রেশ অফার করবে। এতে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে, যা পর্দায় আলোর প্রতিফলন কমাতে সাহায্য করবে। স্টাইলাস দিয়ে লেখার সময় কাগজে লেখালিখির মতো অনুভূতি হবে বলে দাবি করা হয়েছে। Oppo আরও জানিয়েছে, ট্যাবটি 8,000mAh ব্যাটারির সঙ্গে আসবে। Oppo Enco X4 ইয়ারবাডে ডুয়াল ড্রাইভার রয়েছে। সাউন্ড Dynaudio এর সহযোগিতায় টিউন করা হয়েছে। এতে AI রিয়েল টাইম অ্যাডাপ্টিভ অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন ও AI ক্লিয়ার কল ভয়েস আইসোলেশন ফিচার থাকবে।
  • OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
    OnePlus 16 সোমবার লঞ্চ হয়েছে। চীনে বেস 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 5,999 ইউয়ান (প্রায় 86,000 টাকা)। এই ফোনে 185Hz গেমিং ডিসপ্লে, 9,000mAh ব্যাটারি, এবং 200 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে, যা ওয়ানপ্লাসের ইতিহাসে সর্বপ্রথম। স্মার্টফোনটি Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসরে রান করে। এতে বিভিন্ন গেম 185FPS-এ খেলা যাবে। হ্যান্ডসেটে 100W ওয়্যার্ড চার্জিং, চারটি IP রেটিং, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ও Android 17 ভিত্তিক ColorOS 16 প্রি-ইনস্টলড করা আছে।
  • দেশের সেরা 5 ছোট স্মার্টফোনের লিস্ট দেখে নিন, ফিচারে বড় ফোনকেও টেক্কা
    ভারতের বাজারে উপলব্ধ সেরা পাঁচ কম্প্যাক্ট ফোন কোনগুলি জানেন কি? স্ক্রিন 6.3 ইঞ্চির মধ্যে থাকলে তাকে সাধারণত কম্প্যাক্ট ফোন বলা হয়। আকারে ছোট হলেও এই ধরনের ফোনে পারফরম্যান্স, ক্যামেরা, এবং ফিচার্স উচ্চমানের হয়ে থাকে। 59,999 টাকা থেকে শুরু হওয়া Oppo Reno 15 Pro Mini 5G বাজেটের মধ্যে অন্যতম সেরা কম্প্যাক্ট ফোন। এতে 200 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে। Samsung Galaxy S26 একটি 6.3- ইঞ্চি ডাইনামিক এলটিপিও অ্যামোলেড স্ক্রিনের সাথে এসেছে। ফোনটি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরে চলে। 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ফ্লিপকার্টে 79,999 টাকায় বিক্রি হচ্ছে।
  • Redmi 17 5G ভারতে লঞ্চ হল, বিশাল 7,900mAh ব্যাটারি ও 50MP AI ডুয়াল ক্যামেরা রয়েছে
    ভারতে Redmi 17 5G-এর 6 জিবি র‍্যাম এবং 8 জিবি র‍্যাম যথাক্রমে 23,999 টাকা এবং 26,999 টাকায় বিক্রি হবে। ফোনটি 7,900mAh ব্যাটারি ও Snapdragon 4 Gen 5 চিপসেটের সঙ্গে লঞ্চ হয়েছে। এটি 120Hz LCD ডিসপ্লে, 50MP AI ডুয়াল ক্যামেরা সিস্টেম, 45W ফাস্ট চার্জিং, ও Android 16-এর সঙ্গে এসেছে।
  • পুজোর মুখে 9,000 টাকা কমল দুর্দান্ত iQOO স্মার্টফোনের দাম, ফিচার্স কেমন দেখে নিন
    সেপ্টেম্বর আসতেই iQOO 15 মডেলের 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজের দাম ফের 76,999 টাকায় নেমে এসেছে। আগস্টে ফোনটির দাম 9,000 টাকা বেড়ে 85,999 টাকা হয়েছিল। এখন Amazon-এ নতুন দাম আপডেট করা হয়েছে। আপনি যদি দুর্দান্ত পারফরম্যান্সের গেমিং স্মার্টফোন কিনতে চান, তাহলে আইকুর এই মডেল ভাল অপশন হতে পারে। এতে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, 144 হার্টজ ডিসপ্লে, ডুয়াল অ্যাক্সিস ভাইব্রেশন মোটর, বড় ভেপার চেম্বার কুলিং সিস্টেম, 7,000mAh ব্যাটারি, ও 100x চার্জিং সাপোর্ট আছে।
  • ফোন কেনা আরও খরচের, 10,000 টাকা পর্যন্ত দাম বাড়িয়ে দিল iQOO এবং Redmi
    iQOO 15-এর 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 83,999 টাকা থেকে বেড়ে 93,999 টাকা হয়েছে। অর্থাৎ, মূল্যবৃদ্ধির অঙ্ক 10,000 টাকা। Snapdragon 8 Gen 5 প্রসেসর দ্বারা চালিত iQOO 15R-এর তিন দাম 5,000 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। MediaTek Dimensity 8500 Ultra প্রসেসর চালিত Redmi Turbo 5-এর দাম সর্বোচ্চ 6,000 টাকা বাড়িয়েছে শাওমি।
  • Redmi K100 Pro এবং K100 Pro Max বাজার কাঁপিয়ে লঞ্চ হল, 200MP ট্রিপল ক্যামেরা ও 9,070mAh ব্যাটারি আছে
    Redmi K100 Pro এবং K100 Pro Max চীনে লঞ্চ হয়েছে। দুই স্মার্টফোনেই ফ্ল্যাগশিপ পারফরম্যান্স ও একাধিক প্রিমিয়াম ফিচার্স মিলবে। ফোনগুলি 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ভেপার চেম্বার কুলিং সিস্টেম, 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, IP68 ও IP69 রেটিং, 185Hz রিফ্রেশ রেট, এবং 9,070mAh পর্যন্ত ব্যাটারি পেয়েছে। এছাড়াও, ইনফ্রারেড ব্লাস্টার, NFC, ডুয়াল স্পিকার, ও Bose সাউন্ড রয়েছে। ফোনগুলির দাম ও খুঁটিনাটি জেনে নিন।
  • Amazon গ্রেট ফ্রিডম সেলে 10,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে 200MP ক্যামেরার দুর্ধর্ষ Xiaomi ফোন
    অ্যামাজন এখন Xiaomi 17 Ultra-এর উপর 10,000 টাকা কুপন ডিসকাউন্ট অফার করছে। ফলে Great Freedom সেলে ফোনের দাম 1,29,999 টাকায় নেমে এসেছে। তবে মনে রাখবেন, কুপন যে কোনও সময় শেষ হয়ে যেতে পারে। ফোনে 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। এটি বিশ্বের প্রথম ফোন, যা Leica-এর তৈরি 1 ইঞ্চি LOFIC সেন্সর ব্যবহার করে। ডিভাইসটি 90W ফাস্ট চার্জিং, Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, 3D ডুয়াল চ্যানেল আইসলুপ কুলিং সিস্টেম, ও IP68 + IP69 রেটিংয়ের সঙ্গে এসেছে।
  • Redmi K100 সিরিজ এই মাসে উন্মোচিত হচ্ছে, 200MP ক্যামেরা ও 10,000mAh ব্যাটারি থাকতে পারে
    ChinaJoy 2026-এ বহু প্রতীক্ষিত Redmi K100 লাইনআপের প্রথম ঝলক দেখা যেতে পারে। Redmi এখনও আনুষ্ঠানিকভাবে নাম প্রকাশ করেনি৷ তবে রিপোর্ট বলছে, আগস্টে লঞ্চের আগে সেই অনুষ্ঠানে K100 সিরিজের উপর থেকে পর্দা সরতে পারে। এই লাইনআপের ফোনগুলি 185 হার্টজ LTPO ডিসপ্লে, ট্রিপল স্পিকার সিস্টেম, 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, এবং Snapdragon 8 Elite Gen 5 চিপসেট ব্যবহার করতে পারে। এছাড়াও, IP68 + IP69 রেটিং ও 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরার সঙ্গে আসতে পারে।
  • Vivo X300 E অসাধারণ Zeiss ট্রিপল ক্যামেরা, 90W চার্জিং ও 7,200mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
    Vivo X300 E চীনে লঞ্চ হল। ফোনটি চমৎকার Zeiss ক্যামেরা, প্রিমিয়াম ডিসপ্লে, বিশাল ব্যাটারি, ও ফ্ল্যাগশিপ হার্ডওয়্যার পেয়েছে। এটি 144Hz স্ক্রিন, 50MP সুপার টেলিফটো ক্যামেরা, হাই-পারফরম্যান্স Snapdragon 8 Gen 5 প্রসেসর, 90W চার্জিং, ও 7,200mAh ব্যাটারির সঙ্গে এসেছে। ফোনের বেস 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম হল 4,799 ইউয়ান (প্রায় 68,200 টাকা)।
  • Samsung Galaxy Z Flip 8: স্টাইলেই বাজিমাত, ক্রেতাদের মন জয়ে নতুন ফ্লিপ ফোন আনল স্যামসাং
    Samsung Galaxy Z Flip 8 আজ বছরের দ্বিতীয় গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে লঞ্চ হয়েছে। ফোনটি পরিচিত ক্ল্যামশেল ডিজাইনের সঙ্গে এসেছে। অর্থাৎ, ডিভাইসটি মাঝ বরাবর লম্বালম্বিভাবে ভাঁজ হয়। আবার আকারে অর্ধেক হয়ে যায় বলে ব্যবহার করা বা পকেটে রাখা সহজ। Samsung Galaxy Z Flip 8 মডেলে 6.9 ইঞ্চি ফোল্ডিং ডিসপ্লের পাশাপাশি, বাইরে 4.1 ইঞ্চির কভার স্ক্রিন দেওয়া হয়েছে। Samsung Galaxy Z Flip 8-এর দাম ভারতে শুরু হচ্ছে 1,24,999 টাকা, যা 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ অফার করে।
  • Samsung Galaxy Z Fold 8 Ultra দুর্ধর্ষ 200MP ট্রিপল ক্যামেরা ও 8 ইঞ্চি ফোল্ডিং ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল
    Samsung চলতি বছরের দ্বিতীয় গ্যালাক্সি Galaxy Unpacked অনুষ্ঠানে Galaxy Z Fold 8 Ultra লঞ্চ করেছে। এটি ব্র্যান্ডের প্রথম Ultra ব্র্যান্ডেড ফ্ল্যাগশিপ ফোল্ডেবল স্মার্টফোন, যা প্রচলিত বুক-স্টাইল ফোল্ডিং ডিজাইনের সঙ্গে এসেছে। এই ফোনে 200 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ও 5,000mAh ব্যাটারি আছে। ফোনটির দাম এবং খুঁটিনাটি তথ্য জেনে নিন।
  • 10,000mAh ব্যাটারি নিয়ে আসছে Oppo A7 Pro Max, থাকবে দারুণ 50MP ফ্রন্ট ক্যামেরা
    Oppo A7 Pro Max সম্পর্কে একাধিক তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। 10,000mAh ব্যাটারি থাকা সত্ত্বেও এটি 8,47 মিমি পুরু হবে বলে দাবি করা হয়েছে। হ্যান্ডসেটের সামনে 1.5K রেজোলিউশনের OLED ডিসপ্লে থাকবে। ফোনটি Snapdragon 4 Gen 5 প্রসেসরে চলবে বলে অনুমান করা হচ্ছে। ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা থাকবে — 50 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেল সেন্সর।
  • 5,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে নতুন Motorola ফোন, ফ্ল্যাগশিপ কিলার ফিচার্স রয়েছে
    Motorola Edge 70 Max ভারতে 54,999 টাকায় লঞ্চ হয়েছে, যা 8 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ অফার করে। 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম 59,999 টাকা। উভয় ভ্যারিয়েন্টের সঙ্গে 5,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিচ্ছে কোম্পানি। ফ্লিপকার্টের লিস্টিং অনুসারে, HDFC এবং Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ওই ছাড় দেওয়া হচ্ছে। অন্য দিকে, মোটোরোলা ইন্ডিয়ার ওয়েবসাইট অনুসারে, ICICI, IDFC, ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) ক্রেডিট কার্ডেও 5,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। ICICI ক্রেডিট কার্ডে 18 মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই অপশনে ফোন কেনা যাবে।
  • Motorola Edge 70 Max দুর্ধর্ষ প্রসেসর ও ফ্ল্যাগশিপ ফিচার্সের সঙ্গে ভারতে লঞ্চ হল, দাম জেনে নিন
    Motorola Edge 70 Max ভারতে 54,999 টাকায় লঞ্চ হয়েছে। তবে এটি অফারে 49,999 টাকায় কেনা যাবে।ফোনে Snapdragon 8 Gen 5 প্রসেসর, 50MP রিয়ার ক্যামেরা, IP68 + IP69 রেটিং, Dolby Atmos অডিও, QHD+ AMOLED ডিসপ্লে, এবং 7,100mAh ব্যাটারি আছে। এটি 25W ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং, VC কুলিং সিস্টেম, ও মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি অফার করে।

Snapdragon 8 Gen 5 - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »