X App

X App - ख़बरें

  • 2026 সালের সেরা Android অ্যাপ ও গেমের নাম ঘোষণা করল Google
    ভারতে Google Play-এর 2026 সালের সেরা Android গেম ও অ্যাপসের নাম ঘোষণা হল। Adobe Premiere পেয়েছে 2026 সালের সেরা মোবাইল অ্যাপের স্বীকৃতি। Arknights: Endfield বছরের সেরা গেমের পুরস্কার জিতেছে। ইলাস্ট্রেশন এবং অ্যানিমেশনের বিভিন্ন টুল অফার করার জন্য ibis Paint X পেয়েছে 'বেস্ট অফ ক্রিয়েটিভ এক্সপেশনের' খেতাব। Wispr Flow চলতি বছরের সেরা উদ্ভাবনী অ্যাপের স্বীকৃতি পেয়েছে।
  • ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
    X ভিডিও কিকস্টার্ট বোনাস নামে একটি নতুন প্রোগ্রাম চালু করেছে। এটি প্রাথমিকভাবে পরীক্ষামূলক পর্যায়ে চলবে ও শুধুমাত্র আমন্ত্রণ পাওয়া ক্রিয়েটরদের বোনাস দেওয়া হবে। 3,000 ডলার (প্রায় 2.85 লাখ টাকা) বোনাস পাওয়ার জন্য 30 দিনের ক্যাম্পেন চলাকালীন X অ্যাপে 15টি আলাদা দিনে মোট 15টি ভিডিও প্রকাশ করতে হবে। তবে অন্য কারোর ভিডিও রিপোস্ট নয়। কনটেন্ট নিজে হাতে শুট করে বানাতে হবে। প্রতিটি ভিডিওর ফরম্যাট উল্লম্ব হতে হবে। ভিডিওর দৈর্ঘ্য তিন মিনিটের কম থাকতে হবে। শুধুমাত্র নিজের তৈরি কনটেন্ট পোস্ট করতে হবে। আগে অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রকাশ করা ভিডিও-ও এক্সে বোনাসের জন্য যোগ্য বিবেচিত হবে। তবে সেগুলোতে ওয়াটারমার্ক থাকলে চলবে না। আবার অন্য কোনও সোর্সের কনটেন্টের সঙ্গে নিজস্ব ও অর্থবহ তথ্য বা বিশ্লেষণ যোগ করে বানানো কমেন্টারি ভিডিও বোনাসের অধীনে আসতে পারে।
  • পুরনো X অ্যাপকে বিদায়, Android-এর জন্য সম্পূর্ণ নতুন ভার্সন প্লে স্টোরে আনল ইলন মাস্কের সংস্থা
    গত বছর মাস্কের মালিকানাধীন সংস্থা ঘোষণা করেছিল, তারা Android ইউজারদের জন্য X অ্যাপ নতুনভাবে তৈরি করছে। এবার অ্যাপটির নতুন সংস্করণ প্রকাশ হয়েছে। নতুন X এখন Google Play Store থেকে ডাউনলোড করা যাচ্ছে। এটি কোনও সাধারণ আপডেট নয়৷ পুরনো ভার্সন পরিবর্তন করার বদলে Android অ্যাপটি সম্পূর্ণ নতুন করে তৈরি হয়েছে। সংস্থা দাবি করছে, নতুন সংস্করণে অ্যাপ লোড হওয়ার গতি, স্ক্রলিং, নোটিফিকেশন-সহ ইউজার এক্সপিরিয়েন্স আরও উন্নত করে তোলা হয়েছে। নতুন এক্স অ্যাপে ব্যবহারকারীরা ফুটবল, শেয়ার মার্কেট, অর্থনীতি, রাজনীতি, ও খেলাধুলা-সহ একাধিক বিষয়ের থেকে পছন্দের টপিক পিন করে রাখতে পারবে।
  • Grok AI: মহিলাদের অশালীন ছবি তৈরির বিতর্কে এই দেশে নিষিদ্ধ হল ইলন মাস্কের গ্রোক AI
    সম্মতি ছাড়াই মহিলা ও শিশুদের অশালীন ছবি বানানোর অভিযোগে বিশ্বজুড়ে প্রবল সমালোচনার মুখে পড়েছে ইলন মাস্কের AI চ্যাটবট Grok। X ইউজারদের নির্দেশে গ্রোক নারীদের ও কখনও কখনও শিশুদের অশালীন পোশাকবিহীন ছবি বানিয়ে দিয়েছে। তাই চ্যাটবটের অ্যাক্সেস সাময়িকভাবে বন্ধ রেখেছে ইন্দোনেশিয়ার সরকার।
  • গ্রাহককে ঠকাচ্ছে এই 25টি অ্যানড্রয়েড অ্যাপ
    সম্প্রতি Google Play Store থেকে আর্থিক জালিয়াতির নতুন খবর সামনে এসেছে। এই অ্যাপগুলি ট্রায়ালের সময় শেষ হলে গ্রাহকের কাছ থেকে নীতিহীনভাবে টাকা নিচ্ছে। এর মধ্যে রয়েছে Go Keyboard Lite, Astrofun, Easysnap, Face X Play, Filmigo সহ বিভিন্ন জনপ্রিয় অ্যাপ।
  • শুধুমাত্র Jio গ্রাহকদের জন্য দুর্দান্ত উপহার নিয়ে এল PUBG Lite
    জুলাই মাসে ভারতে PUBG Lite বিটা সার্ভার শুরু হয়েছে। এবার জনপ্রিয় এই ব্যাটেল রয়্যাল গেমের সাথে হাত মিলিয়ে গ্রাহকদের দুর্দান্ত উপহার দেওয়ার ঘোষনা করেছে Jio।
  • বরফে জমা হ্রদ থেকে রকেট লঞ্চিং প্যাড, কী নতুন PUBG Mobile ভিকেন্ডি ম্যাপে?
    6 কিমি x 6 কিমি দৈর্ঘ্যের ম্যাপ ভিকেন্ডি। এই ম্যাপে রয়েছে বরফে জমা হ্রদ, পাহার ও খোলা প্রান্তর। থাকছে একটি ডিনো পার্ক আর একটি প্রাসাদ, রকেট ও স্যাটেলাইট কমান্ড সেন্টার সহ থাকছে একটি কসমোড্রোন।
  • সোমবার নতুন ভিকেন্ডি ম্যাপে PUBG Mobile খেলবেন কীভাবে?
    PUBG Mobile ডেভেলপার জানিয়েছে সোমবার দুপর 1 টা 30 মিনিট থেকে নতুন ভিকেন্ডি ম্যাপে খেলতে পারবেন বিটা গ্রাহকরা। শুধুমাত্র Android ও iOS বিটা গ্রাহকরা সোমবার ভিকেন্ডি ম্যাপে খেলতে পারবেন।
  • Skype থেকে বাদ গেল এই ফিচার
    Android, iOS, OS X, Linux, Windows 7, Windows 8 আর Windows 8.1অপারেটিং সিস্টেমে নতুন Skype 8.29 ভার্সান কাজ করবে।

X App - वीडियो

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »