Xiaomi 17 ও Xiaomi 17 Ultra মার্চ 11 ভারতে লঞ্চ হচ্ছে। Xiaomi 17 সিরিজের আরও একটি প্রিমিয়াম ফোন এ দেশে আনার পরিকল্পনা করছে চাইনিজ টেক জায়ান্টটি, যার নাম Xiaomi 17T। এটি MediaTek Dimensity 8000 সিরিজের চিপসেটে রান করবে, যেখানে Xiaomi 17 ও Xiaomi 17 Ultra মডেলে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ব্যবহার করা হয়েছে। একটি সূত্র আসন্ন Xiaomi 17T-এর লঞ্চ টাইমলাইন ফাঁস করেছে।
Xiaomi 17 স্মার্টফোনে তিনটি 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ও 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, শক্তিশালী 6,330mAh ব্যাটারি, সুপারফাস্ট 100W ওয়্যার্ড চার্জিং, 3D আইসলুপ কুলিং সিস্টেম, Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, ও Dolby Atmos-এর সাথে স্টেরিও স্পিকার আছে।
শাওমি 17 ও শাওমি 17 আল্ট্রা ফেব্রুয়ারির 28 তারিখ সন্ধ্যা 6:30টার সময় আনুষ্ঠানিকভাবে প্রকাশ হবে। টিজার পোস্টারে আল্ট্রা ভেরিয়েন্টের সবুজ রঙের মডেলের ক্যামেরা মডিউল দেখানো হয়েছে। শাওমি 17 সিরিজের মাইক্রোসাইট অ্যামাজনে লাইভ হয়েছে। অর্থাৎ লঞ্চের পর ফোনগুলি ওই ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে ভারতে বিক্রি হবে।
Xiaomi 18 মডেলে একটি 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকতে পারে। পূর্বসূরি Xiaomi 17 মডেলে 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা ছিল। অর্থাৎ যদি খবর সত্যি হয়, তাহলে উত্তরসূরির ক্যামেরায় বড় মাপের আপগ্রেড আসছে। ডিভাইসটি Snapdragon 8 Elite Gen 6 প্রসেসরে রান করবে। Xiaomi 18 সম্পর্কে আরও বেশ কিছু তথ্য ফাঁস হয়েছে।
Xiaomi 17 Max মোট তিনটি রিয়ার ক্যামেরার সাথে আসতে পারে। এতে 1/1.4 ইঞ্চির 200 মেগাপিক্সেল Samsung ISOCELL HPE সেন্সর, 50 মেগাপিক্সেল 1/1.95 ইঞ্চি Sony পেরিস্কোপ টেলিফটো লেন্স, ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স থাকতে পারে। এটি Leica-টিউনড ক্যামেরা সিস্টেম হবে বলে আশা করা হচ্ছে।
Xiaomi 17 ও Xiaomi 17 Ultra ভারতে পরীক্ষা করে দেখা হচ্ছে। এগুলি দেশের বাজারে 2026 সালের মার্চে লঞ্চ হতে পারে। Pro বা Pro Max মডেলগুলির গ্লোবাল মার্কেটে আসার সম্ভাবনা নেই বললেই চলে। Xiaomi 17 Ultra এখনও আত্মপ্রকাশ করেনি, কিন্তু অনলাইনে ফোনটির একাধিক তথ্য ফাঁস হয়েছে। এটি দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসবে।
Xiaomi 17 Pro ও Xiaomi 17 Pro Max ফোন দু'টির ক্যামেরা মডিউলের চারপাশে একটি অভিনব সেকেন্ডারি ডিসপ্লে আছে, যাকে বলা হচ্ছে ম্যাজিক ব্যাক স্ক্রিন। এটি ফ্লাইট নোটিফিকেশন, ট্রেন টিকিট আপডেট, ডেলিভারি বা রাইড-হেলিং স্ট্যাটাস, সময়, ব্যাটারির চার্জ, মিউজিক প্লেব্যাক সহ প্রচুর তথ্য দ্রুত প্রদর্শন করে। ব্যাক ডিসপ্লে প্রিভিউ ও সেলফি উভয় ফাংশন সমর্থন করে, যা প্রধান ক্যামেরা ব্যবহার করে সরাসরি সেলফি তুলতে দেয়।
Xiaomi 17, Xiaomi 17 Pro, এবং Xiaomi 17 Pro Max সেপ্টেম্বরের শেষের দিকে লঞ্চ হবে। সব মডেলে 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট সহ এলটিপিও ওলেড ডিসপ্লে থাকবে। Xiaomi 17 এবং 17 Pro তিনটি 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা পেতে পারে। ফোনগুলির সামনের দিকে একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা মিলবে।