4K প্লে-ব্যাক সহ 13,999 টাকায় ভারতে এল 39 ইঞ্চি LED টিভি

Shinco SO4A 39-ইঞ্চি LED টিভিতে USB থেকে USB ট্রান্সফার করা যাবে। থাকছে 20W স্পিকার আর এনার্জি সেভিং মোড। Android ফোনে Shinco অ্যাপ ডাউনলোড করে আফটার সেল সার্ভিস পাওয়া যাবে।

4K প্লে-ব্যাক সহ 13,999 টাকায় ভারতে এল 39 ইঞ্চি LED টিভি

অবিশ্বাস্য দামে ভারতে লঞ্চ হল Shinco SO4A 39-ইঞ্চি LED টিভি

হাইলাইট
  • 13,990 তাকায় পাওয়া যাচ্ছে Shinco SO4A 39-ইঞ্চি LED টিভি
  • এই টিভিতে রয়েছে HD প্যানেল
  • থাকছে 4K প্লে ব্যাক সাপোর্ট
বিজ্ঞাপন

ভারতে টিভির বাজারে প্রতিযোগীতা তুঙ্গে। গত কয়েক বছরে চিনের কোম্পানিগুলি জলের জরে একের পর এক টিভি নিয়ে হাজির হয়েছে ভারতে। শুরুতে Mi Tv ও পরে TCL আর iFFalcon মধ্যবিত্তের স্মার্টটিভি কেনার স্বপ্ন পূরনে সাহায্য করেছে। এবার অবিশ্বাস্য দামে 39 ইঞ্চি টিভি নিয়ে হাজির হল Shinco। মাত্র 13,990 তাকায় পাওয়া যাচ্ছে Shinco SO4A 39-ইঞ্চি LED টিভি।

Shinco SO4A 39-ইঞ্চি LED টিভিতে কোনও স্মার্ট কানেক্টিভিটি থাকছে না। এই টিভিতে রয়েছে HD রেসোলিউশান (1366x768 পিক্সেলস) 60 Hz 39 ইঞ্চি প্যানেল। থাকছে দুটি HDMI আর দুটি USB পোর্ট। এই টিভিতে থাকছে 4K প্লে ব্যাক সাপোর্ট। যে কোন 4K ভিডিওর রেসোলিউশান কমিয়ে দেখাবে এই টিভি।

Shinco SO4A 39-ইঞ্চি LED টিভিতে USB থেকে USB ট্রান্সফার করা যাবে। থাকছে 20W স্পিকার আর এনার্জি সেভিং মোড। Android ফোনে Shinco অ্যাপ ডাউনলোড করে আফটার সেল সার্ভিস পাওয়া যাবে।

ভারতে এই দামে 32 ইঞ্চি টিভি পাওয়া যায়। একই সামে 39 ইঞ্চি টিভি নিয়ে এসেছে Shinco। বড় ডিসপ্লে নিঃসন্দেহে এই টিভিকে প্রতিযোগীদের থেকে এগিয়ে রাখবে। ভারতে 24 ইঞ্চি থেকে 65 ইঞ্চি ডিসপ্লের একাধিক টিভি বিক্রি করে Shinco। 6,490 টাকা থেকে 59,990 টাকায় এই টিভি গুলি কেনা যাবে।

 

  • KEY SPECS
  • NEWS
Display 39.00-inch
Screen Type LED
Smart TV No
Resolution Standard HD-Ready
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  2. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  3. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  4. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  5. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  6. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  7. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  8. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  9. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  10. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »