পকেটসই দামে ওয়্যারলেস হেডফোন লঞ্চ করল Xiaomi: দাম ও ফিচার্স

Mi Super bass ওয়্যারলেস হেডফোনে থাকছে একটি 40 মিমি ডাইনামিক ড্রাইভার। একবার চার্জ করে এই হেডফোনে 20 ঘন্টা গান শোনা যাবে বলে জানিয়েছে Xiaomi।

পকেটসই দামে ওয়্যারলেস হেডফোন লঞ্চ করল Xiaomi: দাম ও ফিচার্স

এই ওয়্যারলেস হেডফোনে থাকছে একটি 40 মিমি ডাইনামিক ড্রাইভার

হাইলাইট
  • Mi Superbass ওয়্যারলেস হেডফোনে থাকছে একটি 40 মিমি ডাইনামিক ড্রাইভার
  • এই হেডফোনের দাম 1,799 টাকা
  • শুধুমাত্র Amazon.in থেকে পাওয়া যাচ্ছে এই বাজেট হেডফোন
বিজ্ঞাপন

ভারতে নতুন ওয়্যারলেস হেডফোন লঞ্চ করল Xiaomi। Mi Super Bass Wireless Headphones এর দাম 1,799 টাকা। শুধুমাত্র Amazon.in থেকে পাওয়া যাচ্ছে এই বাজেট হেডফোন। সোমবার শুরু হয়েছে Amazon Prime Day Sale। এই সেল উপলক্ষ্যে একাধিক প্রোডাক্ট লঞ্চ হচ্ছে Amazon -এ। এর মধ্যে অন্যতম Xiaomi -র ওয়্যারলেস হেডফোন।

Mi Super bass ওয়্যারলেস হেডফোনে থাকছে একটি 40 মিমি ডাইনামিক ড্রাইভার। একবার চার্জ করে এই হেডফোনে 20 ঘন্টা গান শোনা যাবে বলে জানিয়েছে Xiaomi। এই হেডফোনের অন্যান্য স্পেসিফিকেশন লঞ্চের দিন জানা যাবে।

Mi Super Bass ওয়্যারলেস হেডফোনে থাকছে  Bluetooth 5.0 কানেক্টিভিটি। নাম থেকেই বোঝা যাচ্ছে এই হেডফোনের অওয়াজে থাকছে দুর্দান্ত বাস। Micro-USB পোর্টের মাধ্যমে এই ওয়্যারলেস হেডফোন চার্জ করা যাবে। তবে Bluetooth ছাড়াও 3.5 মিমি অডিও জ্যাক ব্যবহার করে এই হেডফোনে গান শোনা যাবে। এছাড়াও Mi Super Bass ওয়্যারলেস হেডফোন থেকে বিভিন্ন ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করা যাবে। ভারতে Boat Rockerz 400 আর Ant Audio Treble 900 এর মতো হেডফোনের সামনে প্রতিযোগিতার সম্মুখীন হবে Mi Super Bass Wireless Headphones।

সম্প্রতি ভারতে Mi Beard Trimmer লঞ্চ করেছিল Xiaomi। 1,199 টাকার এই ট্রিমার Amazon আর Mi.com থেকে পাওয়া যাচ্ছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »