ভারতে আসছে 65 ইঞ্চি Xiaomi Mi TV 4

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 4 জানুয়ারী 2019 13:57 IST
হাইলাইট
  • ভারতে আসতে চলেছে Xiaomi Mi TV 4 65 ইঞ্চি ভেরিয়েন্ট
  • নভেম্বরে চিনে লঞ্চ হয়েছিল Xiaomi Mi TV 4 এর 65 ইঞ্চি 4K মডেল
  • চিনে এই টিভির দাম 5,999 ইউয়ান (প্রায় 63,300 টাকা)

ভারতে আসতে চলেছে Xiaomi Mi TV 4 65 ইঞ্চি ভেরিয়েন্ট

ভারতে আসতে চলেছে Xiaomi Mi TV 4 65 ইঞ্চি ভেরিয়েন্ট। সম্রতি টুইটারে একটি পোস্ট করেছেন ভারতে Xiaomi প্রধান মনু কুমার জৈন। এই টুইট ঘিরে জল্পনা শুরু হয়েছে। এই মুহুর্তে ভারতে Xiaomi –র সব থেকে বড় টিভির মাপ 55 ইঞ্চি। এই মুহুর্তে ভারতে 55 ইঞ্চি Xiaomi Mi TV 4 এর দাম 44,999 টাকা। 55 ইঞ্চি Xiaomi Mi TV 4 Pro এর দাম 49,999 টাকা।  

 

আরও পড়ুন: ‘ওয়াটার ড্রপ ডিসপ্লে নচ' দিয়ে বাজার কাঁপাবে Poco F2

 

নভেম্বরে চিনে লঞ্চ হয়েছিল Xiaomi Mi TV 4 এর 65 ইঞ্চি 4K মডেল। চিনে  এই টিভির দাম 5,999 ইউয়ান (প্রায় 63,300 টাকা)। অক্টোবরে 75 ইঞ্চি টিভি লঞ্চ করেছিল কোম্পানি। নতুন 65 ইঞ্চি 4K Xiaomi Mi TV 4 তে চলবে কোম্পানির নিজস্ব PatchWall UI। টিভিটি মাত্র 7.5 মিমি পাতলা। থাকছে Dolby+DTS অডিও ইন্টিগ্রেশান আর 4K HDR সাপোর্ট। এর সাথেই থাকবে 2GB RAM আর 16GB স্টোরেজ। Mi TV সিরিজের সাম্প্রতিক সব টিভির মতোই 65 ইঞ্চি এই টিভিতেও আর্টিফিশায়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে ভয়েস কন্ট্রোল সিস্টেম ব্যবহার করা যাবে।

 

আরও পড়ুন: Xiaomi মাস্ক পরে বায়ু দূষণকে করুন ঢিসুম! ঢিসুম!

 

নতুন এই টিভির ডিসপ্লের চারপাশে থাকবে পাতলা বেজেল। Mi TV 4 সিরিজের অন্যান্য টিভিতেও একই ডিজাইনের মেটাল বেজেল দেখা গিয়েছে। টিভির ভিতরে রয়েছে কোয়াড-কোর Cortex-A53 প্রসেসার, 2GB RAM আর 16GB স্টোরেজ। Dolby+DTS এর জন্য টিভি দেখার অভিজ্ঞতা আরও ভালো হবে।

Advertisement

 

আরও পড়ুন: Jio –র চাপে জর্জরিত, 65 লক্ষ গ্রাহক হারিয়েছে Vodafone Idea

 

Xiaomi Mi TV 4 তে Android অপেরেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব PatchWall ইউজার ইন্টারফেস। সম্প্রতি ভারতে তিনটি টিভির দাম কমিয়েছিল Xiaomi। নতুন বছরে দুটি 32 ইঞ্চি ও একটি 49 ইঞ্চি টিভি সস্তা হয়েছে। 2,000 টাকা পর্যন্ত দাম কমেছে টিভিগুলি।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi Mi TV 4
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme C100x কম দামে 8000mAh ব্যাটারি, 50MP AI ক্যামেরা, ও 24GB ডাইনামিক র‍্যামের সঙ্গে লঞ্চ হল
  2. বাজার কাঁপানো Vivo S সিরিজ দীর্ঘ সাত বছর পর ভারতে ফিরছে, ক্যামেরায় ফের বাজিমাত নাকি আরও বড় চমক
  3. Itel Zeno 200 জলের দরে লঞ্চ হল, সিগন্যাল না থাকলেও করা যাবে কল
  4. 2000 টাকা ছাড়ে OnePlus Nord CE 6 স্মার্টফোনের সেল শুরু, রয়েছে 8000mAh ব্যাটারি ও 144Hz ডিসপ্লে
  5. ভারতের একমাত্র জায়গা যেখানে অন্য রাজ্যের প্রিপেইড সিম চলে না, কোথায় বলতে পারবেন
  6. রিয়েলমির নতুন চমক Realme 16x 5G পেল BIS সার্টিফিকেশন, ভারতে লঞ্চ হচ্ছে শীঘ্রই
  7. Motorola Razr Fold: মটোরোলার প্রথম বইয়ের মতো ভাঁজ হওয়া ফোল্ডেবল ফোন আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হচ্ছে
  8. Huawei বিশ্বের সবচেয়ে পাতলা ট্যাবলেট লঞ্চ করল, 50MP ক্যামেরা ও 10400mAh ব্যাটারি রয়েছে
  9. Xiaomi 17T সিরিজ 100W ফাস্ট চার্জিং, 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হবে, ছবি ও স্পেকস প্রকাশ্যে
  10. Redmi: ভারতে আসছে রেডমির স্পিড ফোন, গেমিং-পারফরম্যান্সে তুলবে ঝড়? টিজারে বাড়ছে রহস্য
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.