65 ইঞ্চি 4K টিভি লঞ্চ করল Xiaomi

Xiaomi Mi TV 4 তে Android অপেরেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব PatchWall ইউজার ইন্টারফেস। আপাতত শুধুমাত্র চিনে পাওয়া যাবে নতুন 65 ইঞ্চি টিভিটি। এই টিভি কবে ভারতে আসবে তা জানায়নি Xiaomi।

65 ইঞ্চি 4K টিভি লঞ্চ করল Xiaomi

চিনে লঞ্চ হল Xiaomi Mi TV 4 এর 65 ইঞ্চি 4K মডেল

হাইলাইট
  • লঞ্চ হল Xiaomi Mi TV 4 এর 65 ইঞ্চি 4K মডেল
  • চিনে নতুন এই টিভির দাম 5,999 ইউয়ান (প্রায় 63,300 টাকা)
  • এই টিভির ডিসপ্লের চারপাশে থাকবে পাতলা বেজেল
বিজ্ঞাপন

চিনে লঞ্চ হল Xiaomi Mi TV 4 এর 65 ইঞ্চি 4K মডেল। চিনে নতুন এই টিভির দাম 5,999 ইউয়ান (প্রায় 63,300 টাকা)। গত মাসে 75 ইঞ্চি টিভি লঞ্চ করেছিল কোম্পানি। নতুন 65 ইঞ্চি 4K Xiaomi Mi TV 4 তে চলবে কোম্পানির নিজস্ব PatchWall UI। টিভিটি মাত্র 7.5 মিমি পাতলা। থাকছে Dolby+DTS অডিও ইন্টিগ্রেশান আর 4K HDR সাপোর্ট। এর সাথেই থাকবে 2GB RAM আর 16GB স্টোরেজ। Mi TV সিরিজের সাম্প্রতিক সব টিভির মতোই 65 ইঞ্চি এই টিভিতেও আর্টিফিশায়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে ভয়েস কন্ট্রোল সিস্টেম ব্যবহার করা যাবে।

নতুন এই টিভির ডিসপ্লের চারপাশে থাকবে পাতলা বেজেল। Mi TV 4 সিরিজের অন্যান্য টিভিতেও একই ডিজাইনের মেটাল বেজেল দেখা গিয়েছে। টিভির ভিতরে রয়েছে কোয়াড-কোর Cortex-A53 প্রসেসার, 2GB RAM আর 16GB স্টোরেজ। Dolby+DTS এর জন্য টিভি দেখার অভিজ্ঞতা আরও ভালো হবে।

Xiaomi Mi TV 4 তে Android অপেরেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব PatchWall ইউজার ইন্টারফেস। আপাতত শুধুমাত্র চিনে পাওয়া যাবে নতুন 65 ইঞ্চি টিভিটি। এই টিভি কবে ভারতে আসবে তা জানায়নি Xiaomi।

মে মাসে 75 ইঞ্চি 4K টিভি লঞ্চ করেছিল Xiaomi। চিনে সেই টিভির দাম 8,999 ইউয়ান (প্রায় 95,000 টাকা)।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  2. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  3. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  4. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  5. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  6. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  7. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  8. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  9. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  10. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »