Play Store থেকে 13 টি জনপ্রিয় অ্যাপ নিষিদ্ধ করল Google

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 25 নভেম্বর 2018 16:14 IST
হাইলাইট
  • Play Store থেকে জনপ্রিয় 13 টি অ্যাপ নিষিদ্ধ করল Google
  • সুরক্ষায় গাফিলতি খুঁজে পাওয়ার জন্য এই অ্যাপগুলি নিষিদ্ধ হয়েছে
  • দুটি Play Store এ ট্রেন্ডিং তালিকায় জায়গা করে নিয়েছিল

জনপ্রিয় এই 13 টি অ্যাপে ম্যালওয়্যারের সন্ধান পেয়েছেন Google এর সুরক্ষা বিশেষজ্ঞরা

Photo Credit: Twitter/ Lukas Stefanko

Play Store থেকে জনপ্রিয় 13 টি অ্যাপ নিষিদ্ধ করল Google। সুরক্ষায় গাফিলতি খুঁজে পাওয়ার জন্য এই অ্যাপগুলি নিষিদ্ধ হয়েছে। সম্প্রতি জনপ্রিয় এই 13 টি অ্যাপে ম্যালওয়্যারের সন্ধান পেয়েছেন Google এর সুরক্ষা বিশেষজ্ঞরা। উল্লেখযোগ্যভাবে এই অ্যাপগুলির মধ্যে দুটি Play Store এ ট্রেন্ডিং তালিকায় জায়গা করে নিয়েছিল।

সম্প্রতি ESET এর সুরক্ষা বিশেষজ্ঞ লুকাস স্টেফাঙ্কো টুইটারে এই 13 টি অ্যাপের তালিকা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন মোট 5,60,000 বার ডাউনলোড হয়েছে এই অ্যাপগুলি। এই সবকটি অ্যাপ লুইজ পিন্টো নামে এক ডেভেলপার পোস্ট করেছেন। এগুলি প্রধানত গেম। কিন্তু গ্রাহক এই গেম কখনই খেলতে পারবেন না। এই অ্যাপ ওপেন করলে তা সাথে সাথে ক্র্যাশ করে যাবে। এই অ্যাপগুলির মধ্যে দুটি Play Store এ ট্রেন্ডিং তালিকায় জায়গা করে নিয়েছিল।

এর মধ্যে অনেক অ্যাপের থাম্বনেল জনপ্রিয় গেমের থাম্বনেলের সাথে মিলে যায়। ফলে গ্রাহক ভুল করে এই অ্যাপ নিজের ফোনে ইন্সটল করে নেন। এছাড়াও একবার এই অ্যাপ লঞ্চ করার পরে ফোনের মধ্যে সেই আইকন আর খুঁজে পাওয়া যায় না। এর ফলে গ্রাহকের অজান্তেই ফোনের মধ্যে থেকে যায় এই অ্যাপ।

এর আগেও একাধিকবার Play Store অ্যাপ এর মধ্যে ম্যালওয়্যার পাওয়া গিয়েছিল। গত বছর এক সাথে 41 টি অ্যাপের মধ্যে ম্যালওয়্যার পাওয়া গিয়েছিল। সেই সময় মোট 3.65 কোটি অ্যানড্রয়েড ফোনে একসাথে ম্যালওয়্যার ছড়িয়ে পড়েছিল।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পুজোর মুখে বড় ঘোষণা করল Airtel, বছরে একবার রোমিং সম্পূর্ণ ফ্রি
  2. স্মার্টফোনে 45,000 টাকা ছাড়, শুরু হচ্ছে Amazon Great Indian Festival
  3. Asus ল্যাপটপ ও PC কিনুন অর্ধেক দামে, Amazon-Flipkart সেলে বাম্পার অফার
  4. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  5. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  6. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  7. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  8. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  9. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  10. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.