Google Apps

Google Apps - ख़बरें

  • UPI AutoPay: খুশির খবর, পুজোর আগে ইউপিআই অটোপে সিস্টেমে আসছে বড় সুবিধা
    প্রথম যেখানে অটোপে চালু করে বিল বা সাবস্ক্রিপশনের টাকা মেটানো হয়, যতদিন ম্যান্ডেট ক্যানসেল না করা হয়, সেই অ্যাপ থেকেই টাকা ডেবিট হতে থাকে। সেই নিয়ম এবার বদলে যাচ্ছে। যদি ফোন পে-তে UPI অটোপে চালু থাকে, তাহলে সেটি গুগল পে বা পেটিএমে ট্রান্সফার করতে পারবেন। ফোন পে-র অটো পে বন্ধ করে নতুন অ্যাপে পুনরায় সেট করার ঝামেলা থাকবে না। গ্রাহকরা তাদের ইউপিআই পিন ব্যবহার করে অটোপে পোর্ট করতে পারবেন। প্রথমবার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কাটার অনুমতি দিয়েছিলেন, অ্যাপে বদলালেও ভবিষ্যতে সেটা থেকেই পেমেন্ট ডেবিট হবে।
  • Android System Intelligence: ফোনে লুকিয়ে থাকা এই অ্যাপের কাজ কী, বন্ধ থাকলে স্মার্টফোন কি অচল হবে?
    অ্যান্ড্রয়েড স্মার্টফোনের একাধিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের পিছনে অ্যান্ড্রয়েড সিস্টেম ইন্টেলিজেন্স হাত রয়েছে। এটি লাইভ ক্যাপশন ফিচার চালনা করে, যার মাধ্যমে ভিডিও দেখার সময় স্বয়ংক্রিয়ভাবে ক্যাপশন তৈরি হয়।সিস্টেমটি স্মার্ট অটোরোটেট নিশ্চিত করে। আপনি ফোন কোন ওরিয়েন্টেশনে ধরে রেখেছেন, তা শনাক্ত করে স্ক্রিন রোটেট করে। এটি এক অ্যাপ থেকে অন্য অ্যাপে লেখা কপি ও পেস্ট আরও সহজ করে তোলে। লঞ্চারে আপনি পরের কোন অ্যাপ ব্যবহার করবেন, তা অ্যান্ড্রয়েড সিস্টেম ইন্টেলিজেন্স অনুমান করে সাজেশন দেখায়। এটি ডিজেবল করলে ASI-এর উপর নির্ভরশীল ফিচার্স আর কাজ করবে না।
  • Google-এর বড় অফার, 4,800 টাকার AI সাবস্ক্রিপশন এক বছর একেবারে ফ্রি
    ভারতীয় কলেজ পড়ুয়ারা এখন 12 মাসের জন্য Google AI Plus প্ল্যান সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবে। প্রায় 4,800 টাকা দামের সাবস্ক্রিপশনের ফ্রি অ্যাক্সেস। এটি জেমিনাই-এর 2 গুণ বেশি ব্যবহারের লিমিট অফার করে। গুগল ফটোস, ড্রাইভ, এবং জিমেইলে 400 জিবি ক্লাউড স্টোরেজ দেয়। গুগল ফ্লো-এর মাধ্যমে আরও বেশি সিনেমাটিক দৃশ্য বানানো যায়। প্লাস প্ল্যানে জিমেলে সরাসরি জেমিনাই-এর অ্যাক্সেস থাকবে। ব্যবহারকারীরা Gemini Notebook ও Google Flow Music টুলসের আরও বেশি করে অ্যাক্সেস পাবে।
  • বাইক ও গাড়ি চালকদের জন্য দারুণ খবর, ইথানলমুক্ত 100% খাঁটি পেট্রোল এই অ্যাপে খুঁজে পাবেন
    আজ এমন একটি অ্যাপের কথা বলবো, যার মাধ্যমে মোবাইল ফোন থেকেই কাছাকাছি XP100, Power 100, এবং Speed 100-এর মতো বিশুদ্ধ পেট্রোল খুঁজে বার করা যাবে। অ্যাপের নাম হল E0 Finder: Ethanol Free Fuel ও এটি Google Play Store থেকে Android ফোনে ইনস্টল করা যাবে। এটি আপনার বর্তমান অবস্থান অনুযায়ী কাছাকাছি থাকা এমন পেট্রল পাম্পের তথ্য দিতে পারে, যেখানে XP100, Power 100, এবং Speed 100-এর মতো বিশুদ্ধ পেট্রোল উপলব্ধ। ব্যবহারকারীরা অ্যাপে বিভিন্ন ফুয়েল গ্রেড দিয়ে ফিল্টার করে কাছাকাছি পেট্রোল পাম্প খুঁজে নিতে পারবে। অ্যাপ থেকেই সরাসরি পাম্পে ফোন করা যায় ও সেখানে যাওয়ার পথ দেখা যাবে।
  • YouTube থেকে টাকা আয় কঠিন হল, ক্রিয়েটরদের জন্য আসছে নতুন নিয়ম
    YouTube থেকে আয়ের শর্তে পরিবর্তন এল। ইউটিউব পার্টনার প্রোগ্রামে আবেদনকারী নতুন ক্রিয়েটরদের গত 365 দিনে অন্তত 8,000 ঘন্টা কোয়ালিফায়েড ওয়াচ টাইম বা বিগত 90 দিনে 2 কোটি শর্টস ভিউ পেতে হবে। আবার শর্টস থেকে বিজ্ঞাপন এবং রেভিনিউ শেয়ারিং চালু রাখতে আগের 90 দিনে অন্তত 1 কোটি ভিউ অর্জন করতে হবে। যে সব চ্যানেল এক কোটি ভিউয়ের সীমার নিচে চলে যাবে, তাদের আয় অবশ্য বন্ধ হবে না। তারা আগের মতো লং-ফর্ম কনটেন্ট থেকে উপার্জন করতে পারবে। কোনও চ্যানেল 90 দিনের মধ্যে আবার 1 কোটি শর্টস ভিউ পেয়ে গেলে রেভিনিউ শেয়ারিং স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে। নতুন নিয়মগুলি ফেব্রুয়ারি 1, 2027 থেকে চালু হবে।
  • WhatsApp-এর জন্য দ্রুত কমে ফোনের স্টোরেজ, এই সেটিংসেই লুকিয়ে মুশকিল আসান
    WhatsApp Chat Backup আপনার চ্যাট, মিডিয়া ফাইল, ও অন্যান্য অপ্রয়োজনীয় ডেটা সরাসরি গুগল অ্যাকাউন্টে সেভ করে রাখে। গুগল ফটোসও ডিভাইস ব্যাকআপ ফিচারের মাধ্যমে ফোনের হোয়াটসঅ্যাপ ইমেজ ও ভিডিও স্বয়ংক্রিয়ভাবে স্ক্যান করে একই ফাইল আলাদাভাবে ক্লাউড গ্যালারিতে আপলোড করে। এই জন্যই ব্যাকআপ সেটিংস পরিবর্তন করা জরুরি। এতে অপ্রয়োজনীয় ডুপ্লিকেট ব্যাকআপ এড়ানো সম্ভব হবে ও ফোনের স্টোরেজও খালি থাকবে। কীভাবে সেই সেটিংস পরিবর্তন করবেন, তার পদ্ধতি ক্লিক করে জেনে নিন।
  • Google Pay অ্যাপে যুক্ত হল AI চ্যাটবট ফিচার, কোথায় কত খরচ হয়েছে জানতে আর লেনদেন ঘাটতে হবে না
    Google Play অ্যাপে Ask Google Play নামে একটি নতুন AI চ্যাটবট চালু হয়েছে, যা Gemini মডেলের উপর ভিত্তি করে তৈরি। গুগলের এই AI অ্যাসিস্ট্যান্টের সাহায্যে ব্যবহারকারীরা নিজেদের আর্থিক লেনদেন ও লেনদেনের ইতিহাস বিশ্লেষণ করে সঞ্চয়ের উপায় সম্পর্কেও পরামর্শ নিতে পারবেন। এছাড়াও, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে হাত মিলিয়ে Google Pay Flex SBI Card চালুর ঘোষণা করেছে মার্কিন টেক জায়ান্টটি। এটি Rupay এবং Visa নেটওয়ার্কের উপর ভিত্তি করে তৈরি।
  • Gemini Spark: গুগলের পার্সোনাল AI এজেন্ট লঞ্চ হল ভারতে, বদলে দিতে পারে মানুষের ডিজিটাল জীবন
    Gemini Spark-এর মাধ্যমে এমন এক AI Agent ব্যবহার করা যাবে, যা আপনার হয়ে সরাসরি দৈনন্দিন বিভিন্ন ডিজিটাল কাজ করতে পারবে। এটি 24x7 সারাক্ষণ ব্যাকগ্রাউন্ডে কাজ চালিয়ে যাবে। একবার কোনও কাজ দেওয়া হলে, সেটি মানুষের তদারকি ছাড়াই নিজে সেই কাজ সম্পন্ন করবে। এটি প্রতি শুক্রবার স্বয়ংক্রিয়ভাবে স্থানীয় বিভিন্ন ইভেন্ট খুঁজে বের করতে, সপ্তাহান্তে বিনোদন ও অন্যান্য কাজের জন্য করণীয় তালিকা বানাতে, এবং সেখান থেকে সেরা অপশন গুগল ক্যালেন্ডারে যোগ করতে সক্ষম। এছাড়াও, ভুলে যাওয়া সাবস্ক্রিপশনের কারণে অতিরিক্ত খরচ এড়াতে প্রতি মাসের ইনভয়েস বিশ্লেষণ করতে পারবে জেমিনাই স্পার্ক। এটি দাম বেড়ে গেলে বা ফ্রি ট্রায়ালের মেয়াদ শেষ হওয়ার আগে সতর্ক করবে।
  • Google অ্যাকাউন্টে এবার মুখ দেখিয়েই হবে লগ ইন, এল সেলফি ভিডিও ফিচার
    Google একটি ব্লগ পোস্টের মাধ্যমে সেলফি ভিডিয়োর উপর ভিত্তি করে সাইন ইন এবং অ্যাকাউন্ট রিকভারি পদ্ধতির ঘোষণা করেছে। ভিডিও তোলার সময় স্ক্রিনে দেখানো নির্দেশ অনুসরণ করতে হবে। মাথা বিভিন্ন দিকে ঘোরাতে হবে, যাতে মুখের খুঁটিনাটি ক্যামেরায় ধরা পড়ে। ভবিষ্যতে যদি গুগল অ্যাকাউন্টে লগ ইন করতে অসুবিধা হয়, তাহলে আবার একটি নতুন সেলফি ভিডিও রেকর্ড করতে হবে। নতুন ভিডিওর সঙ্গে আগে থেকে স্টোর করা ভিডিও মিলিয়ে দেখে পরিচয় যাচাই করবে গুগল। ভিডিও মিলিয়ে দেখার পাশাপাশি, ব্যবহারকারীকে মুখ এবং মাথা নড়াচড়া করতে বলা হবে, যাতে নিশ্চিত করা যায় সেটি কোনও রেকর্ড করা ভিডিও নয়, লাইভ শুট করা হয়েছে।
  • পুরনো X অ্যাপকে বিদায়, Android-এর জন্য সম্পূর্ণ নতুন ভার্সন প্লে স্টোরে আনল ইলন মাস্কের সংস্থা
    গত বছর মাস্কের মালিকানাধীন সংস্থা ঘোষণা করেছিল, তারা Android ইউজারদের জন্য X অ্যাপ নতুনভাবে তৈরি করছে। এবার অ্যাপটির নতুন সংস্করণ প্রকাশ হয়েছে। নতুন X এখন Google Play Store থেকে ডাউনলোড করা যাচ্ছে। এটি কোনও সাধারণ আপডেট নয়৷ পুরনো ভার্সন পরিবর্তন করার বদলে Android অ্যাপটি সম্পূর্ণ নতুন করে তৈরি হয়েছে। সংস্থা দাবি করছে, নতুন সংস্করণে অ্যাপ লোড হওয়ার গতি, স্ক্রলিং, নোটিফিকেশন-সহ ইউজার এক্সপিরিয়েন্স আরও উন্নত করে তোলা হয়েছে। নতুন এক্স অ্যাপে ব্যবহারকারীরা ফুটবল, শেয়ার মার্কেট, অর্থনীতি, রাজনীতি, ও খেলাধুলা-সহ একাধিক বিষয়ের থেকে পছন্দের টপিক পিন করে রাখতে পারবে।
  • Google I/O 2026: জিমেইলে AI বিপ্লব, টাইপ করে মেইল খোঁজার দিন শেষ, এল Gmail Live ফিচার
    Google I/O 2026 কনফারেন্সে Gmail Live ফিচার প্রকাশ্যে এনেছে গুগল। এটি সরাসরি জিমেইলের সঙ্গে চ্যাট করার সুযোগ দেবে। এখন থেকে ইনবক্স সার্চ করার জন্য কীওয়ার্ড টাইপ করতে হবে না। স্বাভাবিক ভাষায় প্রশ্ন করলেই AI ইনবক্স ঘেটে প্রাসঙ্গিক তথ্য সংক্ষিপ্ত আকারে চোখের সামনে তুলে ধরবে। জিমেইল লাইভ স্বাভাবিক ভাষায় করা প্রশ্ন বুঝতে পারে এবং ফলো-আপ প্রশ্নেরও উত্তর দিতে সক্ষম।
  • Gmail অ্যাকাউন্টের সঙ্গে আর 15GB ফ্রি স্টোরেজ মিলবে না, Google চালু করছে নতুন নিয়ম
    Google দীর্ঘদিন ধরে প্রতিটি অ্যাকাউন্টের সঙ্গে 15 জিবি স্টোরেজ ডিফল্ট দিয়ে আসছে, যা জিমেইল, ড্রাইভ, ও ফটোসের মধ্যে সমানভাবে ভাগ হয়। কিন্তু নতুন নিয়ম ইঙ্গিত করছে যে, পুরো 15 জিবি পেতে গেলে এখন ফোন নম্বর ভেরিফিকেশন করতে হবে। না করলে 5 জিবির বেশি স্টোরেজ মিলবে না। তবে যারা অনেক আগে থেকেই 15 জিবি ফ্রি ক্লাউড স্টোরেজের সঙ্গে জিমেইল আইডি ব্যবহার করছেন, তাদের ক্ষেত্রে পুরনো পলিসি বজায় থাকবে বলে আশা করা হচ্ছে।
  • Google Chrome চুপিসারে রহস্যময় AI ফাইল ডাউনলোড করছে, কীভাবে খুঁজে বার করে ডিলিট করবেন দেখুন
    4 জিবির weights.bin ফাইলে আসলে অন-ডিভাইস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমের অংশ। গুগল কিছু কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ফিচার্স ক্লাউডের পরিবর্তে সরাসরি ডিভাইস থেকে চালায়। তাই প্রয়োজনীয় এআই মডেল ফাইল কম্পিউটারে সংরক্ষণ করে রাখা হয়। ভাল খবর হল, ফাইলটি যে কোনও ডেস্কটপ ও ল্যাপটপ থেকে সহজেই মুছে ফেলতে পারবেন এবং ভবিষ্যতে নতুন করে ডাউনলোড হওয়া বন্ধ করতে পারবেন। কীভাবে দেখে নিন।
  • Google-এর এক আপডেটে বদলে গেল Android স্মার্টফোন, আর লাগবে বা OTP
    Google নিয়ে এসেছে ভেরিফায়েড ইমেইল (Verified Email) ফিচার। একে ওটিপি-র মাধ্যমে প্রথাগত ইমেইল ভেরিফিকেশনের বিকল্প পদ্ধতি হিসেবে তুলে ধরা হচ্ছে। বিভিন্ন অ্যাপ এবার থেকে স্বয়ংক্রিয়ভাবে ইউজারের Gmail অ্যাকাউন্ট ভেরিফাই করবে। আলাদা করে ওটিপি দিতে হবে হবে না। প্রতিবার ভেরিফিকেশনের আগে পপ আপে জানানো হবে, কোন কোন তথ্য নেওয়া হবে। তাই ব্যবহারকারীর অনুমতি ছাড়া অ্যাপ তথ্য অ্যাক্সেস করতে পারবে না।
  • Android ফোন স্লো হওয়ার অসুখ সারাতে নতুন ওষুধ আনছে Vivo, Oppo, Xiaomi
    Google ইতিমধ্যেই Android 17 অপারেটিং সিস্টেমে বেশ কিছু পরিবর্তন আনছে, যেখানে ডিভাইসের র‍্যাম অনুসারে মেমোরি ব্যবহারের লিমিট সেট করে রাখা হবে। অর্থাৎ মেমোরি লিক হবে না। গুগলের মেকানিজমের উপর ভিত্তি করেই চীনের গোল্ড স্ট্যান্ডার্ড অ্যালায়েন্সের সদস্য Oppo, Xiaomi, Vivo, Lenovo, এবং Honor-এর মতো শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলি উদ্যোগ নিচ্ছে। এর ফলে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজাররা স্টেবল এবং স্মুথ পারফরম্যান্স পাবেন। ওভারহিটিং, ল্যাগ, ও হঠাৎ অ্যাপ ক্র্যাশ করার মতো সমস্যা কমবে।

Google Apps - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »