Android Apps

Android Apps - ख़बरें

  • Android ব্যবহারকারীরা সাবধান, ফোনে ঢুকতে পারে ম্যালওয়্যার ভর্তি অ্যাপ, সতর্ক করল সরকার
    পর্নোগ্রাফি অ্যাপের ছদ্মবেশে থাকা ক্ষতিকারক অ্যান্ড্রয়েড অ্যাপ আর্থিক জালিয়াতি করতে পারে। সতর্কবার্তা জারি করল ভারত সরকার। ম্যালওয়্যার ছড়ানোর উদ্দেশ্যে ইনস্টাগ্রাম ও ফেসবুক ব্যবহার করা হচ্ছে। বিজ্ঞাপনে ক্লিক করলে এমন ওয়েবসাইট খুলে যায়, যেখানে প্রাপ্তবয়স্কদের দেখার বিভিন্ন অশ্লীল ভিডিও রয়েছে। সেইসব ভিডিও খোলার জন্য APK ফাইল ডাউনলোড করতে বলা হচ্ছে। অ্যাপ একবার কোনও অ্যান্ড্রয়েড ডিভাইসে ইনস্টল হয়ে গেলে, ফোনের নিয়ন্ত্রণ সাইবার অপরাধীদের হাতে চলে যেতে পারে। ইউজারের অজান্তেই ব্যক্তিগত তথ্য চুরি, সংবেদনশীল ডেটার অ্যাক্সেস, এবং আর্থিক প্রতারণার ঝুঁকি তৈরি হতে পারে।
  • Android System Intelligence: ফোনে লুকিয়ে থাকা এই অ্যাপের কাজ কী, বন্ধ থাকলে স্মার্টফোন কি অচল হবে?
    অ্যান্ড্রয়েড স্মার্টফোনের একাধিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের পিছনে অ্যান্ড্রয়েড সিস্টেম ইন্টেলিজেন্স হাত রয়েছে। এটি লাইভ ক্যাপশন ফিচার চালনা করে, যার মাধ্যমে ভিডিও দেখার সময় স্বয়ংক্রিয়ভাবে ক্যাপশন তৈরি হয়।সিস্টেমটি স্মার্ট অটোরোটেট নিশ্চিত করে। আপনি ফোন কোন ওরিয়েন্টেশনে ধরে রেখেছেন, তা শনাক্ত করে স্ক্রিন রোটেট করে। এটি এক অ্যাপ থেকে অন্য অ্যাপে লেখা কপি ও পেস্ট আরও সহজ করে তোলে। লঞ্চারে আপনি পরের কোন অ্যাপ ব্যবহার করবেন, তা অ্যান্ড্রয়েড সিস্টেম ইন্টেলিজেন্স অনুমান করে সাজেশন দেখায়। এটি ডিজেবল করলে ASI-এর উপর নির্ভরশীল ফিচার্স আর কাজ করবে না।
  • বাইক ও গাড়ি চালকদের জন্য দারুণ খবর, ইথানলমুক্ত 100% খাঁটি পেট্রোল এই অ্যাপে খুঁজে পাবেন
    আজ এমন একটি অ্যাপের কথা বলবো, যার মাধ্যমে মোবাইল ফোন থেকেই কাছাকাছি XP100, Power 100, এবং Speed 100-এর মতো বিশুদ্ধ পেট্রোল খুঁজে বার করা যাবে। অ্যাপের নাম হল E0 Finder: Ethanol Free Fuel ও এটি Google Play Store থেকে Android ফোনে ইনস্টল করা যাবে। এটি আপনার বর্তমান অবস্থান অনুযায়ী কাছাকাছি থাকা এমন পেট্রল পাম্পের তথ্য দিতে পারে, যেখানে XP100, Power 100, এবং Speed 100-এর মতো বিশুদ্ধ পেট্রোল উপলব্ধ। ব্যবহারকারীরা অ্যাপে বিভিন্ন ফুয়েল গ্রেড দিয়ে ফিল্টার করে কাছাকাছি পেট্রোল পাম্প খুঁজে নিতে পারবে। অ্যাপ থেকেই সরাসরি পাম্পে ফোন করা যায় ও সেখানে যাওয়ার পথ দেখা যাবে।
  • WhatsApp-এর এই 5 সেটিংস না পাল্টালে বিপদ, বাড়তে পারে অ্যাকাউন্ট হ্যাকের ঝুঁকি
    WhatsApp ব্যক্তিগত মেসেজ ও ভিডিও/ভয়েস কলের জন্য ডিফল্টভাবে এন্ড-টু-এন্ড ইক্রিপশন চালু রাখে। অর্থাৎ, সমস্ত কথা প্রেরক এবং প্রাপকের মধ্যে গোপন থাকে। কোম্পানি বা অন্য কোনও তৃতীয় পক্ষের চ্যাটের নাগাল পায় না। কিন্তু এর বাইরেও বেশ কিছু ফিচার আছে, যা অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে সাহায্য করে। চলুন দেখে নেওয়া যাক, হোয়াটসঅ্যাপের কোন পাঁচ গুরুত্বপূর্ণ সেটিংস চালু করলে অ্যাকাউন্টের গোপনীয়তা এবং নিরাপত্তা আরও শক্তিশালী হবে।
  • পুরনো X অ্যাপকে বিদায়, Android-এর জন্য সম্পূর্ণ নতুন ভার্সন প্লে স্টোরে আনল ইলন মাস্কের সংস্থা
    গত বছর মাস্কের মালিকানাধীন সংস্থা ঘোষণা করেছিল, তারা Android ইউজারদের জন্য X অ্যাপ নতুনভাবে তৈরি করছে। এবার অ্যাপটির নতুন সংস্করণ প্রকাশ হয়েছে। নতুন X এখন Google Play Store থেকে ডাউনলোড করা যাচ্ছে। এটি কোনও সাধারণ আপডেট নয়৷ পুরনো ভার্সন পরিবর্তন করার বদলে Android অ্যাপটি সম্পূর্ণ নতুন করে তৈরি হয়েছে। সংস্থা দাবি করছে, নতুন সংস্করণে অ্যাপ লোড হওয়ার গতি, স্ক্রলিং, নোটিফিকেশন-সহ ইউজার এক্সপিরিয়েন্স আরও উন্নত করে তোলা হয়েছে। নতুন এক্স অ্যাপে ব্যবহারকারীরা ফুটবল, শেয়ার মার্কেট, অর্থনীতি, রাজনীতি, ও খেলাধুলা-সহ একাধিক বিষয়ের থেকে পছন্দের টপিক পিন করে রাখতে পারবে।
  • WhatsApp: অচেনা নম্বর থেকে মেসেজ ও লিঙ্ক পাচ্ছেন? প্রতারণার গন্ধ পেলেই সতর্ক করবে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার
    প্রায়ই অচেনা নম্বর থেকে হোয়াটসঅ্যাপে নানা স্ক্যাম মেসেজ আসে। অনেকেই সেই ফাঁদে পা দিয়ে ব্যক্তিগত তথ্য ফাঁস করছেন ও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। WhatsApp এবার 'Scam Alert' ফিচারের মাধ্যমে অপরিচিত নম্বর থেকে আসা মেসেজে সন্দেহজনক কিছু আঁচ করলে সতর্ক করবে। স্ক্যাম ডিটেকশন ফিচার এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে অপরিচিত নম্বর থেকে আসা বার্তা প্রতারণামূলক বলে মনে হলে আগাম সতর্ক করা যায়। ফিচারটি সক্রিয় থাকলে অচেনা প্রেরকের পাঠানো মেসেজ বিশ্লেষণ হবে এবং কিছু সন্দেহজনক শনাক্ত করলে সরাসরি চ্যাটবক্সের মধ্যে সতর্কবার্তা দেখাবে।
  • Google-এর এক আপডেটে বদলে গেল Android স্মার্টফোন, আর লাগবে বা OTP
    Google নিয়ে এসেছে ভেরিফায়েড ইমেইল (Verified Email) ফিচার। একে ওটিপি-র মাধ্যমে প্রথাগত ইমেইল ভেরিফিকেশনের বিকল্প পদ্ধতি হিসেবে তুলে ধরা হচ্ছে। বিভিন্ন অ্যাপ এবার থেকে স্বয়ংক্রিয়ভাবে ইউজারের Gmail অ্যাকাউন্ট ভেরিফাই করবে। আলাদা করে ওটিপি দিতে হবে হবে না। প্রতিবার ভেরিফিকেশনের আগে পপ আপে জানানো হবে, কোন কোন তথ্য নেওয়া হবে। তাই ব্যবহারকারীর অনুমতি ছাড়া অ্যাপ তথ্য অ্যাক্সেস করতে পারবে না।
  • Android ফোন স্লো হওয়ার অসুখ সারাতে নতুন ওষুধ আনছে Vivo, Oppo, Xiaomi
    Google ইতিমধ্যেই Android 17 অপারেটিং সিস্টেমে বেশ কিছু পরিবর্তন আনছে, যেখানে ডিভাইসের র‍্যাম অনুসারে মেমোরি ব্যবহারের লিমিট সেট করে রাখা হবে। অর্থাৎ মেমোরি লিক হবে না। গুগলের মেকানিজমের উপর ভিত্তি করেই চীনের গোল্ড স্ট্যান্ডার্ড অ্যালায়েন্সের সদস্য Oppo, Xiaomi, Vivo, Lenovo, এবং Honor-এর মতো শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলি উদ্যোগ নিচ্ছে। এর ফলে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজাররা স্টেবল এবং স্মুথ পারফরম্যান্স পাবেন। ওভারহিটিং, ল্যাগ, ও হঠাৎ অ্যাপ ক্র্যাশ করার মতো সমস্যা কমবে।
  • WhatsApp-এ স্প্যাম মেসেজে জেরবার? ইনবক্সে অচেনা নম্বর বিরক্ত করছে, এবার আসছে সমাধান
    হোয়াটসঅ্যাপের চ্যাট প্রাইভেট হোক বা বিজনেস, এখন সব ধরনের মেসেজ একসঙ্গে চ্যাট লিস্টে দেখা যায়। অনেক সময় বিভিন্ন পরিষেবার সাবস্ক্রিপশন নেওয়া ও সাইন আপ করার ফলে প্রমোশনাল মেসেজে ইনবক্স ভর্তি হয়ে যায়। ফলে দরকারি চ্যাট খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। তাই হোয়াটসঅ্যাপের আসন্ন ফিচার বিজনেস চ্যাট আলাদা সেকশনে স্বয়ংক্রিয়ভাবে সরিয়ে ফেলবে। আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে কোন ব্যবসায়িক চ্যাট মেইন ইনবক্সে দেখতে চান ও চান না। সে ক্ষেত্রে 24 ঘন্টা পর সেই চ্যাট আর দেখা যাবে না।
  • Nothing Warp: এক ক্লিকেই ফোন থেকে PC-তে ছবি, ভিডিও, সমস্ত ফাইল পাঠাবে নাথিং-এর নতুন অ্যাপ
    Nothing Warp ফাইল ট্রান্সফারের জন্য গুগল ড্রাইভকে মাধ্যম হিসেবে ব্যবহার করে। এটি অ্যাপ অথবা ব্রাউজার এক্সটেনশন হিসেবে ডাউনলোড করা যাবে। Android স্মার্টফোন থেকে ম্যাকওএস, উইন্ডোজ, ও লিনাক্স চালিত ডেস্কটপ বা ল্যাপটপের মধ্যে ফাইল শেয়ার করার সুবিধা মিলবে। এটি নাথিং ছাড়াও অন্যান্য ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ফোনে কাজ করবে। ফোন থেকে ম্যাকে ফাইল পাঠাতে হলে শুধু ফাইল সিলেক্ট করে শেয়ার বাটনে "নাথিং ওয়ার্প" অপশন বেছে নিতে হবে। একইভাবে ম্যাক বা উইন্ডোজ পিসি থেকে এক্সটেনশনের মাধ্যমে ফাইল আপলোড করে অ্যান্ড্রয়েড ফোনে পাঠানো যাবে।
  • Samsung ইউজারদের জন্য বিরাট ধাক্কা, বন্ধ হচ্ছে Messages অ্যাপ, তাহলে SMS, OTP কীভাবে পাবেন?
    Samsung Messages জুলাই থেকে Galaxy স্মার্টফোন এবং ট্যাবলেটে আর কাজ করবে না। Android 12 কিংবা পরের ভার্সনে চলছে এমন ডিভাইসে স্যামসাং মেসেজেস বন্ধ হয়ে যাবে। সংস্থার বিভিন্ন মোবাইল ফোন ও ট্যাবে ইতিমধ্যেই Google Messages ডিফল্ট মেসেজিং অ্যাপ হিসেবে কাজ করছে। জুলাইয়ের পর স্যামসাং মেসেজেস সাধারণ SMS) এবং RCS মেসেজিং সাপোর্ট করবে না। ফলে গুগলের মেসেজ অ্যাপ ইনস্টল করতে হবে বা প্রি-ইনস্টলড থাকা ওই অ্যাপের মাধ্যমে বার্তা আদান প্রদান করতে হবে।
  • Android ফোনে অ্যাপ ব্যবহারে নয়া নিয়ম আনছে Google, অনেকের অসুবিধা হলেও কমবে সাইবার প্রতারণা
    Android ফোনে শুধুমাত্র ভেরিফায়েড ডেভেলপারদের অ্যাপ ইনস্টল করা যাবে। তৃতীয় পক্ষের অ্যাপ স্টোর বা ইন্টারনেট থেকে ফোনে সরাসরি APK নামিয়ে ব্যবহার সম্ভব হবে না। প্লে স্টোরের বাইরে এমন ধরনের উৎস থেকে আসা অনেক অ্যাপেই ক্ষতিকর ম্যালওয়্যার ও স্পাইওয়্যার থাকে, যা ব্যক্তিগত তথ্য ফাঁস ও আর্থিক প্রতারণা ঘটাতে পারে৷ তাই Google নিয়মে কড়াকড়ি আনছে। তবে অভিজ্ঞ এবং সচেতন ব্যবহারকারীরা ডেভেলপার সেটিংসে গিয়ে নিয়ম বাইপাস করতে পারবে।
  • ফোনে WhatsApp ইনস্টল না থাকলেও করা যাবে চ্যাট, নতুন ফিচার আনছে Meta
    গেস্ট চ্যাট শুরু করতে হলে হোয়াটসঅ্যাপে প্রোফাইল থাকা ব্যক্তিকে ইনভাইট আ ফ্রেন্ড সেকশন বা কনট্যাক্ট লিস্ট থেকে ইনভাইটেশন লিঙ্ক তৈরি করতে হবে। সেই লিঙ্কটি এসএমএস, ইমেইল, বা অন্য অ্যাপের মাধ্যমে শেয়ার করা যাবে। সেই লিঙ্ক অপর ব্যক্তি মোবাইল ও ডেস্কটপে খুলে কথাবার্তা চালাতে পারবে। ফিচারটির অনেক অসুবিধাও রয়েছে। দশ দিন অ্যাক্টিভিটি না থাকলে সমস্ত চ্যাট নিজে থেকেই মুছে যাবে। এছাড়াও, গ্রুপ চ্যাট, ভয়েস কল, ভিডিও কল, এবং মিডিয়া ফাইল শেয়ারিং অপশন থাকবে না।
  • WhatsApp Plus: চালু হচ্ছে হোয়াটসঅ্যাপ প্লাস পরিষেবা, ইউজারদের জন্য বড় চমক
    WhatsApp Plus আসছে Android এবং iOS উভয়ের জন্য। যাঁরা গাঁটের কড়ি খরচ করে সাবস্ক্রিপশন কিনবেন, তাঁরা বাড়তি নতুন ফিচারের অ্যাক্সেস পাবেন। এখন প্রশ্ন হচ্ছে যে, হোয়াটসঅ্যাপ প্লাস বাড়তি কী কী সুবিধা দেবে। Gadgets 360 বাংলার এই প্রতিবেদনে রইল তার উত্তর।
  • WhatsApp: গ্রুপে নতুন যুক্ত হয়েও দেখা যাবে পুরনো মেসেজ, বহু প্রত্যাশিত ফিচার আনল হোয়াটসঅ্যাপ
    হোয়াটসঅ্যাপ গ্রুপে নতুন যোগ দেওয়ার পর সেখানে সদস্যদের আগের চ্যাট দেখার কোনও সুযোগ থাকে না। ফলে গ্রুপে কোনও বিষয় নিয়ে আলোচনা চললে, তার শুরুটা কোথায় বা প্রেক্ষাপট বুঝতে অসুবিধা হয়। এই সমস্যার সমাধানে একটি বহু প্রতীক্ষিত ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ। গ্রুপ মেসেজ হিস্ট্রি নামে একটি বৈশিষ্ট্য নিয়ে এসেছে তারা। এটি সদস্যদের গ্রুপে নতুন যুক্ত হয়েও পুরনো চ্যাট পড়ার সুবিধা দেবে।

Android Apps - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »