দুই পর্বের মাঝে বিজ্ঞাপন দেখানো শুরু করল Netflix

এবার Netflix এ দুই পর্বের মধ্যে বিজ্ঞাপন দেখানো শুরু হল। আপাতত পরীক্ষামুলকভাবে এই ফিচার চালু করেছে Netflix। তবে নতুন এই ফিচার গ্রাহকদের মনে অসন্তোস সৃষ্টি করেছে।

দুই পর্বের মাঝে বিজ্ঞাপন দেখানো শুরু করল Netflix
বিজ্ঞাপন

কোন মানুষেরই টিভি বা কম্পিউটারে অনুষ্ঠান দেখার সময় বিজ্ঞাপন দেখতে ভালো লাগে না। এবার Netflix এ দুই পর্বের মধ্যে বিজ্ঞাপন দেখানো শুরু হল। আপাতত পরীক্ষামুলকভাবে এই ফিচার চালু করেছে Netflix। তবে নতুন এই ফিচার গ্রাহকদের মনে অসন্তোস সৃষ্টি করেছে।

টেকক্রাঞ্চে এক রিপোর্টে জানানো হয়েছে, গ্রাহক কী ধরনের ভিডিও দেখেন তার উপরে নির্ভর করে প্রত্যেক গ্রাহককে আলাদা ভিডিও প্রোমো দেখাবে Netflix। এর ফলে পরবর্তী পর্বের প্রিভিউ শো দেখা থেকে বঞ্চিত হবেন গ্রাহক। এর ফলে গ্রাহক যে শো দেখছে তার উপরে ভিডিও প্রোমো চলতে শুরু করে দেবে।

এক বিবৃতিতে Netflix জানিয়েছে, “গ্রাহককে সহজে নতুন প্রোগ্রাম খুঁজে দিতে দুই পর্বের মধ্যে নতুন ভিডিও প্রোমো চালাতে শুরু করেছি আমরা।”

কোম্পানি আরও জানিয়েছে, “বছর দুই আগে আমরা টিভিতে ভিডিও প্রিভিউ ব্যবহার শুরু করেছিলাম। এর ফলেই গ্রাহকরা অনেক কম সময়ে পছন্দমতো ভিডিও খুঁজে পেতে শুরু করেন।”

নতুন এই ফিচারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন Netflix গ্রাহকরা। তবে Netflix জানিয়েছেন সারা বিশ্বে আপাতত আল্প কিছু গ্রাহকের সাথে পরীক্ষামূলকভাবে এই ফিচার ব্যবহার করা হচ্ছে।

তবে মাঝে মধ্যেই এই ধরনের নতুন ফিচার পরীক্ষা শুরু করে Netflix। এর মধ্যে বেশিরভার ফিচারই কখনই সামনে আসে না। যেহেতু টাকা দিয়ে Netflix সবস্ক্রিপশান কিনতে হয় তাই গ্রাহকরা সবসময় টাকা বিজ্ঞাপন ছাড়া ভভিডিও দেখার দাবি জানিয়ে আসছেন।

এছাড়াও কোম্পানির ওয়েবসাইট থেকে কমেন্ট করার অপশান তুলে নিয়েছে Netflix। শুধুমাত্র ডেক্সটপ থেকে কোম্পানির ওয়েবসাইটে লগ ইন করলেই এই কমেন্ট ফিচার ব্যবহার করা যেত।

 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Samsung-এর অ্যামোলেড ডিসপ্লে ও চার ক্যামেরার 5G স্মার্টফোন 8,400 টাকা সস্তা হয়ে গেল
  2. 96 জিবি র‍্যাম, 6 টেরাবাইট স্টোরেজ, ও টাচস্ক্রিনের সাথে লঞ্চ হল Asus-এর দুর্ধর্ষ ল্যাপটপ
  3. Realme 15 5G: ভারতের প্রথম সেলফি মিরর ফোনের দাম লঞ্চের আগেই ফাঁস হল, সঙ্গে দুর্দান্ত অফার
  4. 10,000 টাকা ছাড় Motorola-এর 50MP সেলফি ক্যামেরা ও 125W ফাস্ট চার্জের দুর্দান্ত ফোনে
  5. Vivo T5 Pro: ভিভোর প্রথম 9,020mAh ব্যাটারির ফোনের দাম কত হবে, কবে আসবে ভারতে, জানা গেল অবশেষে
  6. 6,300mAh ব্যাটারি সহ Redmi 15A 5G সস্তায় ভারতে লঞ্চ হল, 6 বছর সফটওয়্যার আপডেট পাবে
  7. আইফোনে প্রথমবার 200 মেগাপিক্সেল ক্যামেরা! কবে লঞ্চ করবে Apple, কী বলছে রিপোর্ট
  8. iQOO Z11 লঞ্চ হল 9,020mAh ব্যাটারি, 16GB র‍্যাম, ও 165Hz গেমিং স্ক্রিনের সাথে
  9. Oppo K15 Pro সিরিজ পয়লা এপ্রিল লঞ্চ হচ্ছে, ফোনের ভিতরে থাকবে আস্ত ফ্যান ও 8,000mAh ব্যাটারি
  10. 200MP ক্যামেরার সাথে Vivo V70 FE আগামী সপ্তাহে ভারতে আসছে, অন্ধকারে জ্বলে উঠবে ফোন!
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »