নিজের ফোনে Poco F1 এর লুক দেবেন কীভাবে?

Google Play Store এ দেখা গেল Poco Launcher। যদিও এর আগে বিটা ভার্সানে দেখ গিয়েছিল Poco Launcher। Android 5.0 Lollipop বা তার বেশি ভার্সানের গ্রাহকরা Play Store থেকে Poco Launcher version 2.6.0.6 ডাউনলোড করতে পারবেন।

নিজের ফোনে Poco F1 এর লুক দেবেন কীভাবে?

অগাস্ট মাসে বাজার গরম করে লঞ্চ হয়েছিল Poco F1

হাইলাইট
  • Google Play Store এ দেখা গেল Poco Launcher
  • Android 5.0 Lollipop বা তার বেশি ভার্সানের গ্রাহকরা ডাউনলোড করতে পারবেন
  • এই লঞ্চারের সাইজ 16 MB
বিজ্ঞাপন

অগাস্ট মাসে বাজার গরম করে লঞ্চ হয়েছিল Xiaomi-র নতুন বাজেট ফ্ল্যাগগিপ Poco F1। হবে। তিনটি আলাদা ভেরিয়েন্টে Poco F1 পাওয়া যাবে। সব থেকে উপরের ভেরিয়েন্টে থাকবে 8GB RAM আর 256GB স্টোরেজ। Poco F1 ফোনে ব্যবহার হয়েছে ফ্ল্যাগশিপ চিপসেট Snapdragon 845 চিপসেট। এর সাথেই এই ফোনে থাকবে 6.18 ইঞ্চি ডিসপ্লে, 12MP রিয়ার ক্যামেরা। MIUI ইউজার ইন্টারফেস থাকলেও নতুন Poco F1 এ একটি অ্যাপ ড্রয়ার ব্যবহার করেছে Xiaomi। এই প্রথম MIUI তে অ্যাপ ড্রয়ার যোগ হল।

ফোন লঞ্চের সময় কোম্পানি জানিয়েছিল Play Store থেকে এই লঞ্চার ডাউনলোড করা যাবে। সেই কথা মতোই এবার Google Play Store এ দেখা গেল Poco Launcher। যদিও এর আগে বিটা ভার্সানে দেখ গিয়েছিল Poco Launcher। Android 5.0 Lollipop বা তার বেশি ভার্সানের গ্রাহকরা Play Store থেকে Poco Launcher version 2.6.0.6 ডাউনলোড করতে পারবেন।

এই লঞ্চারের সাইজ 16 MB। Poco Launcher এর মাধ্যমে MIUI গ্রাহকরা একাধিক স্টক Android এর ফিচার ব্যবহার করতে পারবেন। Google Play লিস্টিং এ Poco Launcher কে একটি সম্পূর্ণ কাস্টম লঞ্চারের আক্ষ্যা দিয়েছে Xiaomi।

প্রসঙ্গত কয়েক দিন আগেই লঞ্চ হয়েছে নতুন Poco F1। বিভিন্ন স্টোরেজ ভেরিয়েন্টে 20,999 টাকা থেকে 29,999 টাকা দামে কেনা যাবে Poco F1। এই ফোনের অন্যতম প্রধান আকর্ষণ 8GB RAM আর Snapdragon 845 চিপসেট। ভারতে 6GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের Poco F1এর দাম 20,999 টাকা। 6GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের Poco F1 এর দাম 23,999 টাকা। সবথেকে উপরের 8GB RAM আর 256GB স্টোরেজ ভেরিয়েন্টের Poco F1এর দাম 29,999 টাকা। শুধুমাত্র Flipkart আর Mi.com থেকে Poco F1 কেনা যাবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Oppo Find X9s Pro ডুয়াল 200MP ক্যামেরা, 7025mAh ব্যাটারি, ও 80W ফাস্ট চার্জের সাথে লঞ্চ হতে পারে
  2. Vivo Y600 Pro: আসছে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারির ফোন, ফার্স্ট লুক প্রকাশ্যে
  3. Motorola সবচেয়ে সস্তায় 50MP সেলফি ক্যামেরা, 125W ফাস্ট চার্জিং, ও 512GB স্টোরেজের ফোন দিচ্ছে, দাম কত
  4. Vivo ভারতে দুই দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা করল, ক্যামেরা DSLR-এর মতো ছবি তুলবে
  5. 10,000 টাকা ছাড়ে মিলছে OnePlus-এর 6,000mAh ব্যাটারি, 80W ফাস্ট চার্জিং, ও 50MP ট্রিপল ক্যামেরার ফোন
  6. GPT Rosalind: রোগ সারবে দ্রুত, ওষুধ আবিষ্কারে সাহায্য করতে অত্যাধুনিক AI মডেল আনল OpenAI
  7. Oppo Find X10 ডুয়াল 200MP ক্যামেরা, বিশাল 8000mAh ব্যাটারির সাথে লঞ্চ হতে পারে
  8. WhatsApp-এ স্প্যাম মেসেজে জেরবার? ইনবক্সে অচেনা নম্বর বিরক্ত করছে, এবার আসছে সমাধান
  9. OnePlus Pad 4 ট্যাব 13.2 ইঞ্চি ডিসপ্লে ও 13380mAh ব্যাটারি নিয়ে ভারতে আসছে, থাকছে আটটি স্পিকার
  10. Poco C81 Pro: আকর্ষণীয় বাজেট ফোন আনছে পোকো, লঞ্চের আগেই ফাঁস সমস্ত ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »