WhatsApp-এ যোগ হল গ্রূপ ভিডিও ও ভয়েস কল ফিচার

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 31 জুলাই 2018 11:46 IST
হাইলাইট
  • গ্রূপ ভিডিও ও ভয়েস কল ফিচার নিয়ে এলো WhatsApp
  • একসাথে চার জন ব্যক্তির সাথে এই গ্রূপ কল করা যাবে
  • Android ও iOS এর সব গ্রাহক WhatsApp গ্রূপ কল করতে পারবেন

গ্রূপ ভিডিও কল ফিচার নিয়ে এলো WhatsApp

 

অবশেষে গ্রূপ ভিডিও ও ভয়েস কল ফিচার নিয়ে এলো WhatsApp। গত বছর অক্টোবর মাসে প্রথম এই ফিচার দেখা গেলেও এই বছর মে মাসে ডেভেলপার কনফারেন্সে প্রথম এই ফিচার সামনে এনেছিল ফেসবুক। Android ও iOS এর সব গ্রাহক WhatsApp এর নতুন গ্রূপ ভিডিও ও ভয়েস কল এর ফিচার ব্যবহার করতে পারবেন। একসাথে চার জন ব্যক্তির সাথে এই গ্রূপ কল করা যাবে। কোম্পানি জানিয়েছে WhatsApp গ্রাহকরা দিনে 200 কোটি মিনিট WhatsApp কল করেন।

2016 সালে প্রথম WhatsAppএর ভিডিও কল ফিচার যোগ হয়েছিল। কিন্তু এতোদিন একসাথে একজনের সাথেই ভিডিও কল করা যেত। নতুন আপডেটে একসাথে চার জনের সাথে WhatsApp এর মাধ্যমে ভিডিও কল করা যাবে। কোম্পানি জানিয়েছে স্লো নেটওয়ার্কেও দিব্যি কাজ করবে এই গ্রূপ কলিং ফিচার। আগের মতোই সব কল এন্ড-টু-এন্ড এনক্রিপটেড থাকবে।

WhatsApp এ গ্রূপ ভিডিও কল করার জন্য প্রথমে একজনকে ভিডিও কল করতে হবে। এরপরে ডান দিকে উপরে নতুন পার্টিসিপেন্ট যোগ করার অপশান চলে আসবে। তীইতীয় ব্যক্তি সেই কল ধরলে উপরে তিনজনের নাম একসাথে ফুটে উঠবে। একটি কলে আপনাকে বাদ দিলে মোট তিন জন ব্যক্তিকে গ্রূপ কলে যোগ করা যাবে। এই ফিচার ব্যবহারের জন্য Android ও iOS এ WhatsApp অ্যাপ আপডেট করা বাধ্যতামূলক।

অন্যদিকে Facebook Messenger গ্রূপ কলে একসাথে 50 জন যোগ দিতে পারেন। Skype এ এই সংখ্যাটি 25। Snapchat এ 16 জন ও নতুন FaceTime এ একসাথে 32 jon গ্রূপ কলে যোগ দিতে পারেন।

Advertisement

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: WhatsApp, WhatsApp Update
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  2. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  3. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  4. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  5. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  6. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  7. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  8. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  9. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  10. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.