Facebook-এর মাসিক উপভোক্তা বৃদ্ধি পেলেও কাটাচ্ছে কম সময়

ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের মতে, ''ফেসবুকে সময় কাটানোর প্রসঙ্গে বলা যায় প্রতিদিনের হিসাবে প্রায় 5 কোটি ঘন্টা কমে গেছে.''

Facebook-এর মাসিক উপভোক্তা বৃদ্ধি পেলেও কাটাচ্ছে কম সময়
বিজ্ঞাপন
সম্প্রতি প্রকাশিত একটা রিপোর্ট অনুসারে ফেসবুকের মাসিক উপভোক্তার সংখ্যা বৃদ্ধি পেয়ে 2.13 বিলিয়ন হয়ে গেছে.কিন্তু অবাক করার বিষয় এই যে, মানুষ ফেসবুকে এলেও তাতে খুবই কম সময় অতিবাহিত করছে. ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের মতে, ''ফেসবুকে সময় কাটানোর প্রসঙ্গে বলা যায় প্রতিদিনের হিসাবে প্রায় 5 কোটি ঘন্টা কমে গেছে.''  

উপার্জনের বিষয় নিয়ে জুকারবার্গ বলেছেন, ''উপভোক্তাদের ফেসবুকে বেশি সময় কাটানোর থেকে উপভোক্তাদের একে অপরের সাথে যুক্ত রাখাটাই বেশি গুরুত্বপূর্ণ. সমাজ ও মানুষেরা যাতে আরো উন্নতির দিকে যেতে পারে, সেই উদ্দেশ্যেই আমাদের এই সেবা. গত কয়েক বছর যাবৎ ভাইরাল ভিডিও এবং বিসনেস পোস্ট এতটাই বৃদ্ধি পেয়েছে যে, মানুষ নিজের পরিচিত বন্ধুদের খুঁজে পাচ্ছেনা.'' তিনি আরও জানিয়েছেন যে, অন্যান্য পোস্টের তুলনায় ফেসবুক বন্ধুত্বপূর্ণ বা পারিবারিক পোস্ট গুলোকেই বেশি গুরুত্ব প্রদান করে.  

ফেসবুক জানিয়েছে যে, বিজ্ঞাপন রেভিনিউ এবং নতুন সদস্যদের জোরে শেষ তিন মাসে লাভের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেয়েছে. ফেসবুক জানিয়েছে যে, গত কয়েক মাসে এক্টিভ উপভোক্তার সংখ্যা 2 বিলিয়ন পার করে যাবে,গত বছরের তুলনায় তা 14 শতাংশ বেশি.
2014 সালের 19 শে ফেব্রুয়ারি ফেসবুক 19 বিলিয়ন ডলার দিয়ে হোয়াটস্যাপ অধিগ্রহণ  করেছিল. আজ পর্যন্ত ফেসবুক যত লেনদেন করেছে, তার মধ্যে এটা সবচেয়ে বড়ো. প্রতিমাসে ভারতের প্রায় 20  কোটি লোক হোয়াটস্যাপের ব্যবহার করে. এছাড়া কম্পানি নিজের oculus হার্ডওয়ার ইউনিটের সাথে ভার্চুয়াল রিয়েলিটির ক্ষেত্রে নিজের পা রাখতে সক্ষম হয়েছে.

 
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 30,000 টাকার ফ্রি রিওয়ার্ড দিচ্ছে Airtel, কোথায় কীভাবে পাবেন দেখুন
  2. রিচার্জ না করলে Jio সিমে ইনকামিং কলও বন্ধ হবে, সতর্ক করল কোম্পানি
  3. ফোনের দাম 4,000 টাকা পর্যন্ত বাড়াল Samsung ও Xiaomi, মূল্যবৃদ্ধি করবে Vivo, Oppo, Realme-ও
  4. ফোন ছাড়াই টিভির পর্দায় দেখা যাবে Instagram রিলস, কীভাবে জেনে নিন
  5. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  6. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  7. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
  8. স্মার্টফোনে ক্যামেরায় বিপ্লব ঘটাবে নতুন প্রযুক্তি, দিশা দেখাচ্ছে ইজরায়েলের স্টার্টআপ
  9. চাপের মুখে Nvidia থেকে ইস্তাফা দিলেন জেনসেন হুয়াং, নতুন CEO Apple কর্তা?
  10. বিশ্বজুড়ে অচল Microsoft-এর পরিষেবা, ভোগান্তিতে লাখ লাখ ব্যবহারকারী
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »