আজ রাতে ধামাকা সেল নিয়ে আসছে Flipkart

‘ফেস্টিভ ধামাকা ডেজ’এর প্রথম দিন থেকেই সব বিভাগে প্রোডাক্টে সেল শুরু হয়ে যাবে। এই সেলে Flipkart Plus সদস্যরা সাধারন গ্রাহকের থেকে আগে যে কোন অফারে অংশ নিতে পারবেন। 23 অক্টোবর রাত 9টা থেকে Flipkart Plus গ্রাহকরা এই সেলে অংশ নিতে পারবেন।

আজ রাতে ধামাকা সেল নিয়ে আসছে Flipkart

আগামী সপ্তাহে আবার ধামা সেল নিয়ে হাজির হবে Flipkart

হাইলাইট
  • আবার ধামাকা সেল নিয়ে হাজির Flipkart
  • 24 অক্টোবর থেকে শুরু হবে ‘ফেস্টিভ ধামাকা ডেজ’
  • সব বিভাগের প্রোডাক্টে পাওয়া যাবে আকর্ষনীয় ছাড়
বিজ্ঞাপন

সবে শেষ হয়েছে প্রথম ধাপের উৎসবের সেল। আবার ধামাকা সেল নিয়ে হাজির হল Flipkart। নতুন এই সেলের নাম রাখা হয়েছে ‘Festive Dhamaka Days'। 24 অক্টোবর থেকে শুরু হবে ‘ফেস্টিভ ধামাকা ডেজ'। এই সেলে সব বিভাগের প্রোডাক্টে পাওয়া যাবে আকর্ষনীয় ছাড়। একই সময়ে আবার Great Indian Festival সেল এর আয়োজন করেছে Amazon।

‘ফেস্টিভ ধামাকা ডেজ'এর প্রথম দিন থেকেই সব বিভাগে প্রোডাক্টে সেল শুরু হয়ে যাবে। এই সেলে Flipkart Plus সদস্যরা সাধারন গ্রাহকের থেকে আগে যে কোন অফারে অংশ নিতে পারবেন। 23 অক্টোবর রাত 9টা থেকে Flipkart Plus গ্রাহকরা এই সেলে অংশ নিতে পারবেন।

Axis Bank গ্রাহকরা এই সেলে অতিরিক্ত ছাড় পাবেন। তবে ঠিক কতো টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে তা জানানো হয়নি। Axis Bank ক্রেডিট ও ডেবিট কার্ডে পাওয়া যাবে এই সুবিধা। এছাড়াও থাকবে নো –কস্ট ও ডেবিট কার্ডের মাধ্যমে EMI এর সুবিধা।

Flipkart জানিয়েছে কমপ্লিট প্রোটেকশান প্ল্যানের সাথে জনপ্রিয় সব স্মার্টফোনেই থাকবে আকর্ষনীয় ডিসকাউন্ট। টিভি ও অ্যাপ্লায়েন্সে 70 শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। 500 এর বেশি ব্র্যান্ডের 38,000 এর বেশি প্রোডাক্টে এই ছাড় পাওয়া যাবে। ইলেকট্রনিক ডিভাইসে পাওয়া যাবে 80 শতাংশ পর্যন্ত ছাড়।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  3. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  4. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  5. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  6. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  7. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  8. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  9. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  10. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »