গ্যাস ছাড়াই আগুনে রান্না, কিচেনের ভবিষ্যত প্লাজমা স্টোভ, দাম কত জানেন?

প্লাজমা স্টোভ বাতাসকে আয়োনাইজ করে অত্যন্ত গরম প্লাজমা ফ্লেম তৈরি করে ও তাপমাত্রা প্রায় 1,200 থেকে 1,300 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে।

গ্যাস ছাড়াই আগুনে রান্না, কিচেনের ভবিষ্যত প্লাজমা স্টোভ, দাম কত জানেন?

Photo Credit: X/@Joshi Prahlad

Electric plasma stove creates real flame-like cooking without LPG

হাইলাইট
  • প্লাজমা স্টোভ ইলেকট্রিকে চললেও গ্যাসের মতো আগুন বের হয়
  • কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী এই প্রযুক্তি দেখে তিনি মুগ্ধ হয়েছেন
  • তিনি ভারতীয় নির্মাতাদের এমন ধরনের স্টোভ তৈরির পরামর্শ দিয়েছেন
বিজ্ঞাপন

সাধারণ গ্যাসে রান্না করার সময় বার্নারে যেমন আগুনের শিখা দেখতে পান, তেমনই আগুন জ্বলতে দেখা যাচ্ছে। কিন্তু LPG বা PNG-এর কোনও সংযোগ নেই। গ্যাস ছাড়াই আগুনে হচ্ছে রান্নাবান্না। ইরান-আমেরিকা যুদ্ধের পর থেকেই বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ বিরাট ধাক্কা খেয়েছে৷ সিলিন্ডারের ঘাটতি তো আছেই, পাশাপাশি অনেক জায়গায় চড়া দাম দিয়ে কিনতে হচ্ছে। এই সঙ্কটময় পরিস্থিতিতে একটি নতুন সমাধান সামনে এসেছে, যা রান্নার ধরনকে চিরতরে বদলে দিতে পারে। সমাধানের নাম প্লাজমা বেসড ইলেকট্রিক স্টোভ (Plasma Electric Stove) ৷ এটি বিদ্যুৎ ব্যবহার করে আগুনের মতো শিখা উৎপন্ন করতে পারে। ফলে আলাদা করে পিএনজি বা এলএনজি-এর প্রয়োজন হয় না। কত দাম এই স্টোভের?

কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী সোশ্যাল মিডিয়াতে একটি প্লাজমা ইলেকট্রিক স্টোভের ছবি শেয়ার করেছেন, যা এখন ভাইরাল। তাঁর কথায়, তিনি এমন একটি বৈদ্যুতিক স্টোভের ডেমো দেখেছেন, যা বিদ্যুতের মাধ্যমে সাধারণ গ্যাস স্টোভের মতো আগুন জ্বালিয়ে রান্না করতে পারে। এই প্রযুক্তি দেখে তিনি মুগ্ধ হয়েছেন এবং ভারতীয় নির্মাতাদের আহ্বান জানিয়েছেন যাতে তারা দেশে এমন ধরনের স্টোভ বড় পরিসরে উৎপাদন শুরু করে।

প্লাজমা ইলেকট্রিক স্টোভ কীভাবে রান্না করে?

বর্তমানে গ্যাসের প্রধান বিকল্প ইন্ডাকশন ওভেনে তাপের মাধ্যমে রান্না হয়। কিন্তু প্লাজমা স্টোভ গ্যাসের মতো আগুন উৎপন্ন করতে পারে। এই প্রযুক্তিতে বাতাসকে আয়োনাইজ করে অত্যন্ত গরম প্লাজমা ফ্লেম তৈরি করা হয়। গ্যাস লাগে না বা কোনও দহন হয় না। তাও  তাপমাত্রা প্রায় 1,200 থেকে 1,300 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে।

ইন্ডাকশন কুকটপে রান্নার জন্য স্টিল বা ঢালাই লোহার বাসন ব্যবহার করতে হয়। কিন্তু প্লাজমা স্টোভে তেমন কোনও বাধ্যবাধকতা নেই। সাধারণ গ্যাসের মতোই যে কোনও হাঁড়ি বা কড়াই চাপিয়ে দিলেই কাজ মিটে যায়। সমস্ত ধরনের ভারতীয় রান্না করা সম্ভব। স্টোভে দেওয়া নব ঘুরিয়ে আগুনের নিয়ন্ত্রণ করা যায়।

প্লাজমা ইলেকট্রিক স্টোভের দাম কেমন?

প্লাজমা স্টোভে গ্যাস লিকেজের ঝুঁকি নেই। এতে অটো শাট-অফ এবং ওভারহিট প্রোটেকশন সেফটি ফিচার রয়েছে। এটি 2,500 ওয়াট থেকে 6,000 ওয়াট পর্যন্ত পাওয়ারে কাজ করে। দাম আনুমানিক 35,000 টাকা। তবে একবার দেশে উৎপাদন শুরু হলে, দাম ধীরে ধীরে কমে আসবে বলে আশা করা যায়।

প্লাজমা ইলেকট্রিক স্টোভ সিঙ্গেল ও ডাবল বার্নারের সাথে পাওয়া যায়। ফলে বাড়ি, হোটেল বা রেস্টুরেন্টে রান্নার জন্য আদর্শ। তবে বেশি প্রাথমিক দাম, বিদ্যুতের উপর সম্পূর্ণ নির্ভরশীলতা, ও এখনও সচেতনতার অভাবের মতো চ্যালেঞ্জ রয়েছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. iPhone 18 Pro সিরিজে ফিরতে পারে সিলভার
  2. Vivo V80 Lite 5G: চীনের বাইরে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন লঞ্চ হল
  3. পুজোর আগে Airtel-এর উপহার, 1 বছর বিনামূল্যে Super Duolingo সাবস্ক্রিপশন
  4. Mivi One 5G: মিভির প্রথম 5G ফোন এই তারিখ লঞ্চ হচ্ছে, দাম 15,000 টাকার নিচে থাকবে
  5. WhatsApp থেকেই বিদ্যুৎ, গ্যাস, ক্রেডিট কার্ড বিল, ও লোনের টাকা মেটানো যাবে, নতুন ফিচার আনল Meta
  6. Redmi 17 5G ভারতে লঞ্চ হল, বিশাল 7,900mAh ব্যাটারি ও 50MP AI ডুয়াল ক্যামেরা রয়েছে
  7. পুরনো কম্পিউটার ও ল্যাপটপকে ফাস্ট করবে JioPC, নতুন PC না কিনেই মিলবে 16GB র‍্যাম ও 1TB স্টোরেজ
  8. 15,000 টাকার কমে 128 জিবির 5G ফোন, বড় চমক নিয়ে হাজির দেশীয় সংস্থা Lava
  9. পুজোর মুখে 9,000 টাকা কমল দুর্দান্ত iQOO স্মার্টফোনের দাম, ফিচার্স কেমন দেখে নিন
  10. ভারতে লঞ্চের আগেই ফাঁস Redmi 17 ও Redmi Note 17 Pro 5G ফোনের দাম
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »