মোট Android ফোনের কত শতাংশ গ্রাহক লেটেস্ট ভার্সান ব্যবহার করেন?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 24 জুলাই 2018 12:11 IST
হাইলাইট
  • জুলাই মাসে 12.1 শতাংশ ফোনে Android Oreo অপারেটিং সিস্টেম চলেছে
  • যদিও এক নম্বরে রয়েছে Android Nougat
  • 23.5 শতাংশ ফোনে Android Marshmallow দেখা গিয়েছে

শিঘ্রই লঞ্চ হবে Android এর নতুন ভার্সান Android P। তবে গত দুই মাসে Android Oreo ফোনের সংখ্যা বিপুল পরিমানে বৃদ্ধি পেয়েছে। মে মাসে বাজারে মোট Android ফোনের মাত্র 5.2 শতাংশ ফোন Android 8.0 Oreo অপারেটিং সিস্টেমে চলত। জুলাই মাসে এই সংখ্যা বেড়ে হয়েছে 10 শতাংশ। মে মাসে 0.5 শতাংশ Android  ফোনে লেটেস্ট Android 8.1 Oreo চলত। জুন মাসে এই সংখ্যা বেড়ে হয়েছে 2 শতাংশ। যদিও এখনো বিশ্ব বাজারে সবথেকে বেশি ব্যবহৃত Android ভার্সান Android Nougat। বাজারে Android Nougat 7.0 ও 7.1 এর শেয়ার 30.8 শতাংশ।

Android ডিসট্রিবিউশান চার্টে আপডেট আনুযায়ী বিশ্ব বাজারে Android Nougat 7.0 অপারেটিং সিস্টেমের স্মার্টফোনের পরিমান 1.7 শতাংশ কমে হয়েছে 20.7 শতাংশ। অন্যদিকে Android Nougat 7.1 অপারেটিং সিস্টেমের স্মার্টফোনের পরিমান 1.4 শতাংশ কমে হয়েছে 9.6 শতাংশ। এই দুই অপারেটিং সিস্টেম একসাথে মোট Android ফোনের বাজারের 30.8 শতাংশ দখল করে আছে।

Advertisement

জুলাই মাসে Android Marshmallow ভার্সানের গ্রাহক 2 শতাংশ কমে হয়েছে 23.5 শতাংশ। এছাড়াও Android Lollipop 5.0 ও 5.1 ফোনের পরিমান 20.4 শতাংশ। আরও পুরনো Android KitKat ফোনের পরিমান 10.3 শতাংশ থেকে কমে 9.1 শতাংশ হয়েছে। এছাড়াও 3.6 শতাংশ Android Jelly Bean, 0.3 শতাংশ Android Ice Cream Sandwich আর 0.2 শতাংশ Android Gingerbread ফোন বাজারে রয়েছে।

23 জুলাই এর সাত দিন আগে পর্যন্ত যে ফোন Google Play তে লগ ইন করেছে শুধু সেই ফোন থেকেই এই তথ্য সংগ্রহ করা হয়েছে। 0.1 শতাংশ এর নীচে কোন ভার্সান থাকলে এই তালিখায় সেই ভার্সান স্থান পায়নি।

Advertisement

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Android Oreo, Android, Google
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.