আগামী সপ্তাহে স্মার্টফোন ও ইলেকট্রনিক প্রোডাক্টে বিশাল সেল নিয়ে আসছে Flipkart

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 10 মে 2019 16:37 IST
হাইলাইট
  • Big Shopping Days এর ঘোষণা করে দিল Flipkart
  • 15 থেকে 19 মে Flipkart এ এই সেল চলবে
  • সস্তা হবে স্মার্টফোন সহ সব ইলেকট্রনিক প্রোডাক্ট

আগামী সপ্তাহে Flipkart -এ শুরু হচ্ছে Big Shopping Days সেল

Flipkart –এ সবে শেষ হয়েছে সামার সেল। ইতিমধ্যেই Big Shopping Days এর ঘোষণা করে দিল ই-কমার্স কোম্পানিটি। 15 থেকে 19 মে Flipkart এ এই সেল চলবে। পাঁচ দিনের এই সেলে সস্তা হবে স্মার্টফোন, ইলেকট্রনিক প্রোডাক্ট, ল্যাপটপ সহ সব ধরনের গ্যাজেট। এছাড়াও কিচেন ও হোম অ্যাপলায়েন্স, ফ্যাশান প্রোডাক্টে ছাড় পাওয়া যাবে।

HDFC ব্যাঙ্কের সাথে হাত মিলিয়ে Flipkart এ শুরু হচ্ছে Big Shopping Days। এই সেলে HDFC ব্যাঙ্কের গ্রাহকদের জন্য বিশেষ ছাড় থাকবে। এছাড়াও থাকবে নো কস্ট ইএমআই এর সুবিধা। কোন প্রোডাক্টে কত ছাড় পাওয়া যাবে সেই বিষয়ে বিস্তারিত জানা যাবে আগামীকাল।

Advertisement

আরও পড়ুন: Flipkart Big Shopping Days Sale: কোন ফোনে কত ডিসকাউন্ট?

সম্প্রতি শেষ হওয়া সামার সেলে সস্তা হয়েছিল  iPhone XR, Nokia 6.1 Plus, Nokia 5.1 Plus, Realme 2 Pro, Honor 9 Lite, Honor 10 সহ একাধিক জনপ্রিয় স্মার্টফোন। এই সেলে মাত্র 53,920 টাকায় পাওয়া গিয়েছে iPhone XR। এছাড়াও পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে নতুন স্মার্টফোন কিনলে 17,450 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া গিয়েছিল এই সেলে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Flipkart, Flipkart Big Shopping Days Sale
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone 18 কবে লঞ্চ হবে ও কেমন স্পেসিফিকেশন থাকবে জানা গেল
  2. ডিসেম্বরে আসছে Samsung-এর প্রথম AI স্মার্ট গ্লাস, চশমাতেই হবে ফোনের নানা কাজ
  3. Apple-এর ব্যবসায় নতুন রেকর্ড, ভারতে সর্বোচ্চ আয়ের নজির, আইফোন বেচেই 57.6 বিলিয়ন ডলার
  4. মাত্র 555 টাকায় 1 হাজার জিবি ডেটা অফার করছে Jio
  5. Samsung-এর ফ্ল্যাগশিপ Ultra মডেলের বাইরেও মিলবে প্রাইভেসি ডিসপ্লে ফিচার, দাবি রিপোর্টে
  6. দীপাবলির আগে Samsung ও Apple প্রিমিয়াম ফোনে মিলছে বড় অঙ্কের ছাড়
  7. Microsoft-এর নতুন AI সিস্টেম লাইভ ভিডিওতে বক্তার কথা ও মুখ বদলে দেবে
  8. Karbonn Rebel ও Rebel Pro খুব সস্তায় লঞ্চ হল, 64MP AI ক্যামেরা, 7,000mAh পর্যন্ত ব্যাটারি
  9. AI দিয়ে লেখার অভিযোগ এড়াতে বাক্য গঠন ও শব্দচয়ন বদলে ফেলছেন লেখকরা
  10. EPFO-র নয়া চমক, হোয়াটসঅ্যাপে Hi লিখে পাঠালেই দেখা যাবে PF ব্যালেন্স, পাসবুক, ও লেনদেনের তথ্য
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.