ডুয়াল রিয়ার ক্যামেরা সহ সামনে এল Lenovo A7; এক নজরে সব ফিচার

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 14 এপ্রিল 2020 14:30 IST
হাইলাইট
  • Lenovo A7-এ 4000mAh ব্যাটারি থাকছেক
  • দাম প্রকাশ করেনি Lenovo
  • থাকছে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা

Lenovo A7 -এ অক্টাকোর প্রসেসর থাকবে

Photo Credit: Twitter / @UNISOCTech

A-সিরিজে আরও একটি ফোন নিয়ে এল Lenovo। সম্প্রতি সামনে এসেছে Lenovo A7। এই ফোনে রয়েছে 6.09 ইঞ্চি ডিসপ্লে, ডুয়াল ক্যামেরা, অক্টা-কোর প্রসেসর। ফোনের বিভিন্ন ফিচার প্রকাশ করলেও এই ফোনের লঞ্চের তারিখ ও দাম প্রকাশ করেনি Lenovo।

Lenovo A7 স্পেসিফিকেশন

Lenovo A7-এ থাকবে 6.09 ইঞ্চি ডিসপ্লে। এই ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ওয়াটার-ড্রপ স্টাইল নচ। সেখানে থাকছে 5 মেগাপিক্সেল ক্যামেরা। গত বছর Lenovo A6 Note-এও একই ডিজাইন ব্যবহার হয়েছিল। Lenovo A7-এ থাকছে 4,000 mAh ব্যাটারি।

Lenovo A7-এর পিছনে দুটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় রয়েছে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে রয়েছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। কালো ও নীল রঙে এই ফোন পাওয়া যাবে। এই ফোনে থাকছে পলিকার্বোনেট বডি। ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে।

12GB RAM, সুপার-ফাস্ট চার্জিং সহ লঞ্চ হল Oppo Ace 2

Lenovo A7-এ থাকবে Unisoc SC9863A চিপসেট। সঙ্গে থাকতে পারে 2GB RAM।

কবে এই ফোন বাজারে আসবে জানায়নি Lenovo। জানা যায়নি নতুন ফোনের দাম। আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিভিন্ন দেশে এই ফোন বিক্রি শুরু হতে পারে।

 
KEY SPECS
Display 6.09-inch
Processor Unisoc SC9863
Front Camera 5-megapixel
Rear Camera 13-megapixel + 2-megapixel
RAM 2GB
Battery Capacity 4000mAh
OS Android 9 Pie
Resolution 720x1560 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. নতুন Redmi ফোনের সেল শুরু, 120Hz ডিসপ্লে ও 6300mAh ব্যাটারি মাত্র 10499 টাকায়
  2. Meta লঞ্চ করল নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ Instants, ইনস্টাগ্রাম ও ফেসবুক থেকে কতটা আলাদা
  3. Redmi Note 17 Pro Max অসাধারণ 200MP ক্যামেরা ও বিশাল 10000mAh+ ব্যাটারির সাথে লঞ্চ হতে পারে
  4. Google-এর এক আপডেটে বদলে গেল Android স্মার্টফোন, আর লাগবে বা OTP
  5. Vivo Y6 5G বিশাল 7200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে লঞ্চ হল, দাম-ফিচার্স জেনে নিন
  6. 12,000 টাকার মধ্যে 6 জিবি র‍্যামের Bold স্মার্টফোন আনল দেশীয় কোম্পানি Lava
  7. Gas Battery: দূষিত বাতাস থেকেই তৈরি হবে বিদ্যুৎ, নতুন প্রযুক্তিতে বিশ্বজুড়ে চর্চা
  8. AC Cooling Tips: এসি চালিয়েও ঘর ঠান্ডা হচ্ছে না? এই 5 কারণ জানলেই ফিরবে কুলিং
  9. OnePlus Nord CE6-এর আরও ফিচার্স প্রকাশ্যে, বিশাল 8,000mAh ব্যাটারি সহ দুর্দান্ত ক্যামেরা থাকবে
  10. Poco C81 সিরিজের দুই নতুন বাজেট স্মার্টফোন ভারতে লঞ্চ হল, দাম 10,000 টাকার কম
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.