আজ ভারতে আসছে Motorola One Vision: লঞ্চ ইভেন্ট লাইভ দেখুন এখানে

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 20 জুন 2019 10:41 IST
হাইলাইট
  • বৃহস্পতিবার ভারতে আসছে Motorola One Vision
  • গত মাসে ব্রাজিলে এই ফোন লঞ্চ হয়েছিল
  • থাকছে একটি পাঞ্চ হোল ডিসপ্লে

বৃহস্পতিবার ভারতে আসছে Motorola One Vision। আজ দুপুর 12 টায় নতুন দিল্লিতে এক ইভেন্টে এই ফোন লঞ্চ করবে Motorola। ভারতে এই প্রথম কোন Motorola ফোনে পাঞ্চ হোল ডিসপ্লে দেখা যাবে। সম্প্রতি ব্রাজিলে লঞ্চ হয়েছিল এই স্মার্টফোন।লঞ্চের পরে বিশ্বের একাধিক দেশে বিক্রি শুরু হয়েছে এই ফোন।

Motorola One Vision লঞ্চ সরাসরি দেখবেন কীভাবে?

Advertisement

Flipkart আর Youtube থেকে Motorola One Vision লঞ্চ সরাসরি দেখা যাবে। দুপুর 12 টায় শুরু হবে লাইভ স্ট্রিম। নীচে প্লে বাটনে ক্লিক করে লঞ্চ ভারতে Motorola One Vision লঞ্চ সরাসরি দেখা যাবে।

বিশ্বের একাধিক দেশে বিক্রি শুরু হয়েছে Motorola One Vision। এই ফোনের দাম শুরু হচ্ছে 299 ইউরো (প্রায় 23,500 টাকা) থেকে। সৌদি আরব, ব্রাজিল ও থাইল্যান্ডে বিক্রি শুরু হয়েছে এই ফোন। ভারতে শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে এই স্মার্টফোন। সাফায়ার ব্লু ও ব্রাউন কালারে পাওয়া যাবে Motorola One Vision।

Advertisement

Motorola One Vision স্পেসিফিকেশন

Motorola One Vision ফোনে থাকছে একটি 6.3 ইঞ্চি 21:9 FullHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Samsung Exynos 9609 চিপসেট, 4GB RAM আর  128GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Motorola One Vision ফোনে থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সাথে থাকছে একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 25 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে Motorola। এই ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে।

Advertisement

Motorola One Vision ফোনের ভিতরে থাকবে 3,500 mAh ব্যাটারি। সাথে থাকছে ফাস্ট চার্জ সাপোর্ট। 15 মিনিট চার্জে 7 ঘন্টা ব্যবহার করা যাবে এই স্মার্টফোন।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Appealing design and good build quality
  • Dependable performance
  • Clean Android UI
  • Impressive night vision mode
  • Bad
  • Below-average battery life
  • Unimpressive display quality
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Samsung Exynos 9609
Front Camera 25-megapixel
Rear Camera 48-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 128GB
Battery Capacity 3500mAh
OS Android 9 Pie
Resolution 1080x2520 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo K14 Lite মাত্র 16,999 টাকায় লঞ্চ হল ভারতে, সমস্ত ফিচার্স জেনে নিন
  2. পুজোর আগে Jio-র বড় উপহার, ফ্রি-তে 4,000 টাকার এই স্পেশাল সাবস্ক্রিপশন
  3. অপেক্ষার অবসান, Flipkart Big Billion Days 2026 সেলের তারিখ অফিশিয়ালি ঘোষণা হল
  4. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
  5. Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
  6. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  7. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
  8. Airtel গ্রাহকদের জন্য সুখবর, 150 জিবি অতিরিক্ত ডেটা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে
  9. Redmi Note 17 Pro সিরিজ ভারতে লঞ্চ হল 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে
  10. iPhone 18 Pro ও Pro Max পেতে অপেক্ষা বাড়ল, সেপ্টেম্বরে মিলবে না?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.