ফোল্ডেবেল স্মার্টফোন দুনিয়ায় নতুন চমক! নভেম্বরে আসছে Motorola Razr 2019

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 18 অক্টোবর 2019 12:14 IST
হাইলাইট
  • দপ্তরে 13 নভেম্বর লস এঞ্জেলসে নতুন প্রোডাক্ট লঞ্চ করবে Motorola
  • এই ইভেন্টে সামনে আসতে পারে Motorola Razr 2019
  • এই ফোনে থাকবে একটি ফোল্ডেবেল ডিসপ্লে

Motorola Razr 2019 ফোনে একটি ফোল্ডেবেল ডিসপ্লে থাকবে

Photo Credit: Yanko Design

চলতি বছরের শুরু থেকেই নতুন ফোল্ডেবেল ডিসপ্লের Motorola Razr স্মার্টফোন সম্পর্কে কানাঘুষো চলছিল। একাধিক রিপোর্ট থেকে জানা গিয়েছিল 2019 সালেই কোম্পানির প্রথম ফোল্ডেবেল ডিসপ্লের স্মার্টফোন লঞ্চ করবে Motorola। এবার বিশ্বব্যাপী বিভিন্ন সংবাদমাধ্যম দপ্তরে 13 নভেম্বর লস এঞ্জেলসে এক লঞ্চ ইভেন্টের আমন্ত্রণ পাঠাতে শুরু করল কোম্পানি। মনে করা হচ্ছে এই ইভেন্ট থেকে গোটা বিশ্বের সামনে আসবে Motorola Razr 2019।

CNet এ প্রকাশিত রিপোর্ট জানানো হয়েছে আমন্ত্রণে একটি GIF ফাইল পাঠানো হয়েছে। সেখানে একটি ফোন ফোল্ড ও আনফোল্ড হচ্ছে।

Samsung Diwali Sale: স্মার্টফোন, টিভি ও অন্যান্য প্রোডাক্টে মিলছে দেদার ছাড়

Motorola Razr 2019 লঞ্চ ইভেন্টের আমন্ত্রণ 
ছবি: CNet

Advertisement

ইতিমধ্যেই লঞ্চ হয়েছে Samsung এর ফোল্ডেবেল স্মার্টফোন Galaxy Fold। শীঘ্রই লঞ্চ হবে আর এক ফোল্ডেবেল ডিসপ্লের স্মার্টফোন Huawei Mate X। এই দুই ফোনের সাথে প্রতিযোগিতায় বাজারে আসছে নতুন Motorola Razr 2019। ইতিমধ্যেই ফোল্ডেবেল স্মার্টফোন লঞ্চের পরিকল্পনার কথা প্রকাশ করেছিলেন কোম্পানির ভাইস প্রেসিডেন্ট। প্রিমিয়াম সেগমেন্টে ক্যামশেল ডিজাইনে বাজারে আসবে এই ফোন।

মাত্র 101 টাকা দিলেই হাতে আসবে নতুন Vivo স্মার্টফোন, কীভাবে?

Advertisement

পুরনো Motorola  Razr এর মতোই ভার্টিকাল ফ্লিপ ডিজাইনে লঞ্চ হবে এই স্মার্টফোন। যদিও এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে কোন তথ্য সামনে আসেনি। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্ট থেকে জানা গিয়েছিল 1,500 ইউরো (প্রায় 1,19,000 টাকা) দামে লঞ্চ হতে পারে নতুন ফোল্ডেবেল Motorola Razr। যদিও ভারতে কবে এই স্মার্টফোন লঞ্চ হবে জানা যায়নি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.