ফিচার ফোন দুনিয়ায় নতুন চমক, এসে গেল Nokia 110 (2019)

ভারতে এল Nokia 110 (2019)। বৃহস্পতিবার নতুন এই ফিচার ফোন লঞ্চ করেছে HMD Global। Nokia 110 (2019) এর দাম 1,599 টাকা। কালো, নীল আর গোলাপি রঙে এই ফোন পাওয়া যাবে।

ফিচার ফোন দুনিয়ায় নতুন চমক, এসে গেল Nokia 110 (2019)

Nokia 110 (2019) ফোনে Nokia Series 30+ সফটওয়্যার চলবে

হাইলাইট
  • Nokia 110 (2019) ফোনে 800 mAh ব্যাটারি থাকছে
  • এই ফোনে 18.5 দিন স্ট্যান্ড বাই ব্যাক আপ পাওয়া যাবে
  • এই ফোনে Nokia Series 30+ সফটওয়্যার চলবে
বিজ্ঞাপন

ভারতে এল Nokia 110 (2019)। বৃহস্পতিবার নতুন এই ফিচার ফোন লঞ্চ করেছে HMD Global। সম্প্রতি ভারতে এসেছিল Nokia 105। ফিচার ফোন বাজারে জমি শক্ত করতে Nokia 110 (2019) লঞ্চ করল  কোম্পানি। নতুন এই ফিচার ফোনে MP3 চালানো যাবে। সাথে থাকছে এফএম রেডিও সাপোর্ট। এছাড়াও এই ফোনের থাকছে কোম্পানির জনপ্রিয় ‘স্নেক' গেম।

মাত্র 101 টাকা দিলেই হাতে আসবে নতুন Vivo স্মার্টফোন, কীভাবে?

Nokia 110 (2019) এর দাম

Nokia 110 (2019) এর দাম 1,599 টাকা। কালো, নীল আর গোলাপি রঙে এই ফোন পাওয়া যাবে। 18 অক্টোবর থেকে গোটা দেশের সব রিটেল স্টোর থেকে পাওয়া যাবে Nokia 110 (2019)। গত মাসে বার্লিনে এই ফিচার ফোন লঞ্চ করেছিল HMD Global।

শেষ সুযোগ ফস্কে যাওয়ার আগে Flipkart সেলের সেরা অফারগুলি দেখে নিন

Nokia 110 (2019) স্পেসিফিকেশন

Nokia 110 (2019) ফোনে থাকছে 1.77 ইঞ্চি QQVGA ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে SPRD 6531E প্রসেসর, 4MB RAM আর 4MB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনে Nokia Series 30+ সফটওয়্যার চলবে। ডুয়াল সিম Nokia 110 (2019) ফোনে দুটি মিনি সিম স্লট থাকছে। এই ফোনে 32GB পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করা যাবে।

Nokia 110 (2019) ফোনে 800 mAh ব্যাটারি থাকছে। কোম্পানির দাবি এই ফোনে 18.5 দিন স্ট্যান্ড বাই ব্যাক আপ পাওয়া যাবে। সাথে থাকছে 14 ঘণ্টা টকটাইম, 27 ঘণ্টা মিউজিক প্লে ব্যাক আর 18 ঘণ্টা এফএম প্লে ব্যাক। ফোনের উপরে থাকছে একটি এলইডি টর্চ লাইট।

চারটি রিয়ার ক্যামেরা, বিশাল ব্যাটারি সহ লঞ্চ হল Redmi Note 8

Nokia 110 (2019) ফোনে ‘স্নেক' গেম প্রিলোডেড থাকবে। সাথে থাকছে আরও কিছু জনপ্রিয় গেম। নতুন এই ফিচার ফোনের আয়তন 115.15 x 49.85 x 14.3 মিমি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  2. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  3. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  4. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  5. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  6. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  7. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  8. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  9. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
  10. পুজোর মুখে Google এর বড় ঘোষণা, রিওয়ার্ড বাড়ল Flex ক্রেডিট কার্ডে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »