OnePlus Ace 6: কম দামে 7,800mAh ব্যাটারি ও 165Hz স্ক্রিনের দুর্ধর্ষ গেমিং ফোন আনল ওয়ানপ্লাস

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 27 অক্টোবর 2025 22:28 IST
হাইলাইট
  • OnePlus Ace 6 ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরে চলে
  • স্মার্টফোনটির 7,800mAh ব্যাটারি 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করে
  • OnePlus Ace 6 ভেরিয়েবল রিফ্রেশ রেট ফিচারের সঙ্গে এসেছে

OnePlus Ace 6 is equipped with a massive 7,800mAh battery

Photo Credit: OnePlus

OnePlus Ace 6 আজ চীনে লঞ্চ হয়েছে। এই নতুন স্মার্টফোন গত বছরের ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite প্রসেসর দ্বারা চালিত এবং বিশাল 7,800mAh ব্যাটারির সঙ্গে আত্মপ্রকাশ করেছে। সংস্থা আজ পর্যন্ত যতগুলো ফোন লঞ্চ করেছে, তার মধ্যে এটি সবথেকে শক্তিশালী ব্যাটারি যুক্ত মডেল। হাই-পারফরম্যান্সের কারণে একে গেমিং স্মার্টফোন হিসেবেও ব্যবহার করা যাবে। 165 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে শুনলে গেমাররা সবার আগে চমকে উঠবেন। OnePlus Ace 6-এর বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে প্রিমিয়াম গ্রেড গ্লেসিয়ার কুলিং সিস্টেম, OnePlus 15-এর মতো মেটাল ফ্রেম ও মেটাল কিউব ডিজাইন, গেমিং চিপ, 4K ভিডিও রেকর্ডিং, ইনফ্রারেড রিমোট কন্ট্রোল, ডুয়াল স্টেরিও স্পিকার, ইত্যাদি।

OnePlus Ace 6 ডিসপ্লে

ওয়ানপ্লাস এস 6 ফোনে 6.78 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা 165 হার্টজ ভেরিয়েবল রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন (2800x1272 পিক্সেল), ও 5,000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটির রিফ্রেশ রেট স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন হয়। এটি সর্বোচ্চ 165 হার্টজ থেকে 144 হার্টজ, 120 হার্টজ, 90 হার্টজ, ও 60 হার্টজে রিফ্রেশ হতে সক্ষম। সিকিউরিটির জন্য, স্ক্রিনের ভিতরে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।

Advertisement

OnePlus Ace 6 প্রসেসর, স্টোরেজ, ব্যাটারি

পারফরম্যান্সের উপর বিশেষ ফোকাস রেখে OnePlus Ace 6 ডিজাইন করা হয়েছে। এতে স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর ও G2 গেমিং চিপ আছে। ফোনটি 16 জিবি পর্যন্ত LPDDR5x র‍্যাম ও সর্বোচ্চ 1 টিবি 4.1 অনবোর্ড স্টোরেজ সাপোর্ট করে। হ্যান্ডসেটটিতে 7,800mAh ব্যাটারি আছে যা 120W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সংস্থার দাবি, ফুল ফ্রেম রেটে 10 ঘন্টা নন-স্টপ গেম খেলা যাবে। আবার 16 মিনিটের মধ্যে ব্যাটারি 50 শতাংশ চার্জ হবে।

OnePlus Ace 6 ক্যামেরা ও অন্যান্য ফিচার্স

ওয়ানপ্লাসের নতুন ফোনের সামনে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। আর পিছনে দু'টি ক্যামেরা রয়েছে — f/1.8 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও 112 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ একটি 8 মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড ক্যামেরা। পিছনের ক্যামেরাটি 60fps-এ 4K ভিডিও রেকর্ড করতে পারে। OnePlus Ace 6-এর অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে IP66, IP69, ও IP69K জল ও ধুলোরোধী চ্যাসিস, মাল্টি ফাংশন NFC, প্লাস কী, Android 16, OS, X-অ্যাক্সিস লিনিয়ার মোটর।

OnePlus Ace 6 দাম

চীনে OnePlus Ace 6-এর 12 জিবি + 256 জিবি মডেলের দাম 2,599 ইউয়ান (প্রায় 32,300 টাকা)। অন্য দিকে, 16 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ, 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ, 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ, এবং 16 জিবি র‍্যাম + 1 টিবি স্টোরেজের দাম যথাক্রমে 2,899 ইউয়ান (প্রায় 36,000 টাকা), 3,099 ইউয়ান (প্রায় 38,800 টাকা), 3,399 ইউয়ান (প্রায় 42,2000 টাকা), ও 3,899 ইউয়ান (প্রায় 48,400 টাকা)। জল্পনা শোনা যাচ্ছে যে, এটি ভারতে OnePlus 15R নামে লঞ্চ হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ভুল করে পছন্দের ছবি ডিলিট? চিন্তা নেই, Android ফোনের এই ট্রিকস জানলে ফিরে পাবেন সহজেই
  2. BGMI নতুন করে আরও 50টি রিডিম কোড প্রকাশ করল, এবারের রিওয়ার্ডে বড় চমক
  3. iPhone 18 Pro সিরিজের সঙ্গে 7 ইঞ্চি টাচস্ক্রিনের নতুন HomePod? আগামী সপ্তাহের Apple ইভেন্টে বড় চমক
  4. GPT 6 Astra: বিশ্বের সবচেয়ে উন্নত AI মডেল প্রকাশ করল OpenAI, শুরু হবে AGI-এর যুগ?
  5. Poco X8 Power ভারতে 10,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হল, বাজারে এল নতুন X8 মডেলও
  6. Infinix Hot 70 Pro 5G ভারতে অভিনব ফিচারের সঙ্গে লঞ্চ হল, ফোনের পিছনে দেখা যাবে অ্যানিমেশন
  7. iPhone 18 Pro সিরিজে ফিরতে পারে সিলভার
  8. Vivo V80 Lite 5G: চীনের বাইরে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন লঞ্চ হল
  9. পুজোর আগে Airtel-এর উপহার, 1 বছর বিনামূল্যে Super Duolingo সাবস্ক্রিপশন
  10. Mivi One 5G: মিভির প্রথম 5G ফোন এই তারিখ লঞ্চ হচ্ছে, দাম 15,000 টাকার নিচে থাকবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.