OnePlus কোম্পানীর স্মার্টফোন, স্মার্টওয়াচ সহ বিভিন্ন পণ্যের উপর ছাড় নিয়ে এসে গিয়েছে OnePlus কমিউনিটি সেল

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 6 ডিসেম্বর 2024 11:10 IST
হাইলাইট
  • সেল চলাকালীন OnePlus Nord 4-এর বাছাইকরা বিকল্পের উপর ছাড় দেখা যাবে
  • ভারতে OnePlus 12, 64,999টাকায় লঞ্চ হয়েছিল
  • সেলটি 6ই ডিসেম্বর থেকে শুরু হবে

OnePlus 12R এর দাম শুরু হবে Rs. বিক্রয়ের সময় 35,999

Photo Credit: OnePlus

OnePlus কোম্পানী ভারতে কমিউনিটি সেল নিয়ে এসেছে। সেলটি আগামী 6ই ডিসেম্বর থেকে 17ই ডিসেম্বর পর্যন্ত চলবে। কোম্পানি নিশ্চিত করেছে যে তাদের স্মার্টফোন, ইয়ারবাড, ট্যাবলেট সহ স্মার্টওয়াচগুলির উপর ছাড় থাকছে এই সেলে। এই সমস্ত সাধারণ ছাড়ের পাশাপাশি গ্রাহকরা ব্যাংক ভিত্তিক পেমেন্ট অফারও পাবেন, যেমন-এই সেল চলাকালীন ICICI ব্যাংক,OneCard এবং RBL ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা বিশেষ ছাড় পাবেন।এছাড়াও বাছাই করা প্রোডাক্টের উপর 12 মাস পর্যন্ত No-Cost-EMI-এর সুবিধা পাওয়া যাবে।

OnePlus কমিউনিটি সেল: ফোন,ট্যাবলেট এবং আরো অন্যান্য জিনিসের উপর থাকছে বিশেষ ডিল:

OnePlus 12, 12জিবি RAM+256জিবি স্টোরেজ বিকল্পের সাথে 64,999 টাকায় লঞ্চ হয়েছে, আসন্ন সেলে এটি 6000 টাকার ছাড়ের সাথে পাওয়া যাবে। ICICI ব্যাংক, OneCard এবং RBL ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা 7000টাকার ছাড় পাবেন। যেটির দাম কমে হবে 59,999 টাকা।

এই সেল চলাকালীন OnePlus 12R-এর দাম 6000 টাকা এবং 7000টাকার ব্যাঙ্ক ডিসকাউন্টের সাথে আরও কম হবে। এই অফারে ফোনটির দাম 35,999 টাকা থেকে শুরু হবে। কিছু বাচাইকরা OnePlus Nord 4-এর বিকল্পগুলির দাম এই সেলে 3000টাকা পর্যন্ত দাম কমানো হবে।এছাড়াও গ্রাহকদের তাৎক্ষণিক 2000টাকার ব্যাংক ডিসকাউন্ট উপলব্ধ আছে।

OnePlus কমিউনিটি সেল OnePlus Nord CE 4-এর জন্য 2000 টাকার ছাড় এবং কিছু বাচাই করা ব্যাংকের কার্ডের উপর তৎক্ষণাৎ 1000 টাকার ছাড় নিয়ে এসেছে।এটি 24,999 টাকার পরিবর্তে 22,000 টাকায় বিক্রি করা হবে। আসন্ন সেলটি ক্রেতাদের কাছে OnePlus Nord Buds 2R-এর উপরও বিভিন্ন আকর্ষণীয় ডিল নিয়ে এসেছে।

এই সেলে OnePlus Open 1,49,999 টাকার পরিবর্তে 1,34,999 টাকায় তালিকাভুক্ত করা হয়েছে এবং OnePlus Pad Go 37,999 টাকার পরিবর্তে 27,999টাকায় উপলব্ধ আছে।OnePlus Pad 2 এবং OnePlus Nord CE 4 Lite 2000 টাকা ছাড়ের সাথে পাওয়া যাবে।

গ্রাহকরা OnePlus Nord CE 4 Lite-এর উপর তাৎক্ষণিক ব্যাংক ডিসকাউন্ট পাবেন এবং সাথে একজোড়া OnePlus Bullets wireless Z2 কিনতে পারবেন।

OnePlus Watch 2 এবং OnePlus Watch 2R-গুলিকে 3000 টাকার ছাড়ের সাথে দেখা গিয়েছে। গ্রাহকরা OnePlus Watch 2 কেনার ক্ষেত্রে 3000 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট পাবেন এবং OnePlus Watch 2R কেনার ক্ষেত্রে 2000 টাকার তাৎক্ষণিক ব্যাংক ডিসকাউন্ট পাবেন।সেল চলাকালীন OnePlus Watch 2 24,999 টাকার পরিবর্তে 20,999 টাকায় বিক্রি করা হবে।

OnePlus Buds Pro 3-এর দাম 1000 টাকা কমে পাওয়া যাবে এবং 1000 টাকার তাৎক্ষণিক ব্যাংক ডিসকাউন্টও থাকবে। এগুলি 11,999টাকায় পাওয়া যাবে।অন্যদিকে OnePlus Buds Pro 2-এর আসল দাম 11,999 টাকার পরিবর্তে 7,999 টাকায় বিক্রি করা হবে।

Advertisement

OnePlus-এর অফার সহ উপরোক্ত প্রোডাক্টগুলি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট, OnePlus এক্সপিরিয়েন্স স্টোরগুলি এবং অ্যামাজন, ফ্লিপকার্ট এবং Myntra-এর মত ই-কমার্স প্ল্যাটফর্মগুলিতে কেনা যাবে।এছাড়াও বেশকিছু অফলাইন খুচরো বিক্রেতাদের কাছে এই অফারটি উপলব্ধ আছে যেমন-
রিলায়েন্স ডিজিট্যাল,ক্রোমা এবং বিজয় সেলস।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: OnePlus, OnePlus Community Sale, OnePlus 12R
রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme C81 কম দামে ভারতে আসছে, থাকতে পারে 6,300mAh ব্যাটারি ও বড় ডিসপ্লে
  2. মোবাইল ফটোগ্রাফির সংজ্ঞা বদলে দেবে Vivo X300 FE, ক্যামেরার সাথে লাগানো যাবে লেন্স
  3. AI-এর দাপটে চাকরি বাজারে ধস, 73 হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ে বাড়ছে আতঙ্ক, কাজ হারাবে আরও
  4. Oppo Find X9s Pro ডুয়াল 200MP ক্যামেরা, 7025mAh ব্যাটারি, ও 80W ফাস্ট চার্জের সাথে লঞ্চ হতে পারে
  5. Vivo Y600 Pro: আসছে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারির ফোন, ফার্স্ট লুক প্রকাশ্যে
  6. Motorola সবচেয়ে সস্তায় 50MP সেলফি ক্যামেরা, 125W ফাস্ট চার্জিং, ও 512GB স্টোরেজের ফোন দিচ্ছে, দাম কত
  7. Vivo ভারতে দুই দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা করল, ক্যামেরা DSLR-এর মতো ছবি তুলবে
  8. 10,000 টাকা ছাড়ে মিলছে OnePlus-এর 6,000mAh ব্যাটারি, 80W ফাস্ট চার্জিং, ও 50MP ট্রিপল ক্যামেরার ফোন
  9. GPT Rosalind: রোগ সারবে দ্রুত, ওষুধ আবিষ্কারে সাহায্য করতে অত্যাধুনিক AI মডেল আনল OpenAI
  10. Oppo Find X10 ডুয়াল 200MP ক্যামেরা, বিশাল 8000mAh ব্যাটারির সাথে লঞ্চ হতে পারে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.