অ্যাপলকে সরাসরি চ্যালেঞ্জ! iPhone 17 সিরিজকে টেক্কা দিতে আসছে Xiaomi 17, 17 Pro ও 17 Pro Max

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 16 সেপ্টেম্বর 2025 11:57 IST
হাইলাইট
  • 16 বাদ দিয়ে Xiaomi 17 নামে আসছে কোম্পানির ফ্ল্যাগশিপ স্মার্টফোন
  • iPhone 17 সিরিজের সমকক্ষ হয়ে উঠতেই এই রিব্র্যান্ড
  • Xiaomi 17 সিরিজে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর থাকবে

Xiaomi 15 সিরিজ চীনে 2024 সালের অক্টোবরে লঞ্চ হয়েছিল

Photo Credit: Xiaomi

Apple-এর iPhone 17 লাইনআপের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামছে Xiaomi। চীনের অ্যাপল নামে পরিচিত স্মার্টফোন ব্র্যান্ডটি 16 সংখ্যাটিকে বাদ দিয়ে তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ সিরিজ Xiaomi 17 নামে বাজারে আনতে চলেছে। প্রসঙ্গত, গত বছর অক্টোবরে Xiaomi 15 লঞ্চ হয়েছিল, ফলে এই বছর Xiaomi 16 সিরিজ আসার কথা। কিন্তু iPhone 17-এর সমকক্ষ হয়ে উঠতেই Xiaomi 17 নামে রিব্র্যান্ড করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। শাওমি চাইছে, তাদের আসন্ন ফোনগুলি শুধু প্রযুক্তিগত দিক থেকে নয়, নামের ক্ষেত্রেও গ্রাহকদের কাছে প্রিমিয়াম ইমেজ তৈরি করুক। Xiaomi 17 সিরিজ এই মাসেই আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে বলে নিশ্চিত করা হয়েছে।

Xiaomi 17 সিরিজ আসছে iPhone 17-কে টেক্কা দিতে

শাওমির চেয়ারম্যান ও সিইও লেই জুন জানিয়েছেন, কোম্পানির আসন্ন ফ্ল্যাগশিপ ফোন নতুন নামে বাজারে আসবে। আর সেটি হল Xiaomi 17 সিরিজ। iPhone 17 লঞ্চের প্রতিক্রিয়াতেই শাওমি এই রিব্র্যান্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বলে অনুমান করা হচ্ছে। শাওমির লক্ষ্য, সরাসরি iPhone 17 সিরিজকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া। এবং সার্বিকভাবে প্রিমিয়াম বা ফ্ল্যাগশিপ স্মার্টফোন মার্কেটে অ্যাপলের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা।

Xiaomi 17 সিরিজে তিনটি মডেল আসছে

টিপস্টার অভিষেক যাদবের দাবি, এই লাইনআপে Xiaomi 17, Xiaomi 17 Pro, এবং Xiaomi 17 Pro Max অন্তর্ভুক্ত থাকবে। ফোনগুলো এই মাসের শেষের দিকে লঞ্চ হবে। টিপস্টার আরও উল্লেখ করেছে যে, Xiaomi 17 Pro ব্র্যান্ডের কমপ্যাক্ট ফ্ল্যাগশিপ ফোন হিসেবে আসবে, যেখানে নতুন Xiaomi 17 Pro Max-এ থাকবে বড় ফর্ম ফ্যাক্টর। তবে Xiaomi 17 Pro Max 'আল্ট্রা' মডেলের বিকল্প হবে না এবং Xiaomi 17 Ultra লঞ্চ হবে 2026 সালে।

Xiaomi 17 সিরিজের স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

শাওমি 17 সিরিজ কোয়ালকমের আসন্ন Snapdragon 8 Elite Gen 5 চিপসেট পরিচালিত প্রথম স্মার্টফোন হতে চলেছে। এই সিরিজের প্রতিটি মডেলে এলটিপিও ওলেড ডিসপ্লে থাকবে যা 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। শাওমির তিনটি ফোনে বিশাল সিলিকন কার্বন ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে। ব্যাটারির ক্ষমতা 7,000mAh থেকে 7,500mAh হওয়ার সম্ভাবনা।

প্রো এবং প্রো মাক্স মডেল দু'টির ব্যাক প্যানেলে একটি সেকেন্ডারি ডিসপ্লে দেখা যাবে। Xiaomi 17 সিরিজ Android 16 ভিত্তিক HyperOS 3.0 কাস্টম সফটওয়্যারে চলবে। Xiaomi 17 ও 17 Pro তিনটি 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সহ আসবে বলে আশা করা হচ্ছে — প্রাইমারি, টেলিফটো, এবং আল্ট্রাওয়াইড। ফোনগুলির সামনের দিকে একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা মিলবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Find N6 চমকে দিয়ে হাফ ডজন ক্যামেরার সাথে লঞ্চ হল, কাঁপাবে বাজার
  2. Poco X8 Pro ও X8 Pro Max লঞ্চ হল ভারতে, অবিশ্বাস্য 9000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জ রয়েছে
  3. 7,000mAh ব্যাটারি সহ Oppo K14 5G লঞ্চ হল ভারতে, IP69 রেটিং ও 50MP AI ক্যামেরা রয়েছে
  4. ভিডিও থেমে যাচ্ছে, অ্যাপ খুলতে দেরি? মোবাইলে ইন্টারনেট স্পিড বাড়ানোর 5 কৌশল জেনে রাখুন
  5. Vivo T5x 5G বিশাল 7,200mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম সবার সাধ্যের মধ্যে
  6. Samsung Galaxy M17e 5G ভারতে 13 হাজার টাকার কমে লঞ্চ হল, ফুল চার্জে 26 ঘন্টা ভিডিও দেখা যাবে
  7. AC কেনার আগে এই 5 বিষয় না জানলে বিপদ নিশ্চিত, ভুল সিদ্ধান্তে বাড়বে খরচ
  8. Realme C100 5G শক্তিশালী 7000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা, 144Hz ডিসপ্লের সাথে লঞ্চ হচ্ছে
  9. ফোনে WhatsApp ইনস্টল না থাকলেও করা যাবে চ্যাট, নতুন ফিচার আনছে Meta
  10. OnePlus Nord 6 সিরিজের প্রথম টিজার প্রকাশ হল, 9000mAh ব্যাটারি সহ শীঘ্রই ভারতে লঞ্চ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.