ক্ষতিকারক তড়িৎ চুম্বকীয় বিকিরণে শীর্ষে Xiaomi ও OnePlus

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 11 ফেব্রুয়ারি 2019 13:18 IST
হাইলাইট
  • Xiaomi Mi A1 স্মার্টফোন থেকে সবথেকে কেশি তড়িৎ চুম্বকীয় বিকিরণ হয়
  • এই তালিকায় দুই নম্বরে OnePlus 5T
  • Smasung ফোনে কম তড়িৎ চুম্বকীয় বিকিরণের কথা জানানো হয়েছে

তড়িৎ চুম্বকীয় বিকিরণে এক নম্বরে রয়েছে Xiaomi Mi A1

যে কোন স্মার্টফোন থেকে কম বেশি  তড়িৎ চুম্বকীয় বিকিরণ হয়।  যা মানবদেহের জন্য ক্ষতিকারক।  কোন স্মার্টফোন থেকে কত তড়িৎ চুম্বকীয় বিকিরণ হয় সম্প্রতি সেই তালিকা সামনে এসেছে।  এই তালিকায় সবার উপরে রয়েছে Xiaomi Mi A1। জার্মানিতে প্রকাশিত এক রিপোর্টে সব থেকে বেশি তড়িৎ চুম্বকীয় বিকিরণ হয় এমন 16 টি স্মার্টফোনের তালিকা প্রকাশ করা হয়েছে।  এই তালিকায় উপরের দিকে রয়েছে একাধিক Xiaomi ও OnePlus স্মার্টফোন। উল্লেখযোগ্যভাবে এই তালিকা কোন Samsung ফোন দেখা যায়নি।

 

আরও পড়ুন: সস্তা হল Honor 8C, কোথায় পাওয়া যাচ্ছে এই স্মার্টফোন?

ছবি সৌজন্যে: Statista

 

আরও পড়ুন: Jio GigaFiber সংক্রান্ত সব প্রশ্ন ও তার উত্তর

 

Statista-র পোস্ট করা এই তালিকায় এক নম্বরে রয়েছে  Xiaomi Mi A1। এই ফোন ব্যবহারে প্রতি কিলোগ্রামে 1.74 ওয়াট বিকিরণ শোষণ করে।  এই তালিকায় দুই নম্বরে রয়েছেন OnePlus 5T। এই ফোনের বিকিরণ শোষণের পরিমাণ 1.68 ওয়াট প্রতি কিলোগ্রাম। তালিকায়  তিন ও চার নম্বরে রয়েছে Mi Max 3 আর OnePlus 6T। এই দুটি ফোনের বিকিরণ শোষণের পরিমাণ যথাক্রমে 1.58 ও 1.55 ওয়াট প্রতি কিলোগ্রাম।

Advertisement


আরও পড়ুন: অবিশ্বাস্য দামে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দিয়ে Xiaomi কে টেক্কা দিতে পারবে Oppo K1? পড়ুন রিভিউ

ছবি সৌজন্যে: Statista

আরও পড়ুন: 32 মেগাপিক্সেল পপ-আপ সেলফি ক্যামেরা, Super AMOLED ডিসপ্লে সহ বাজারে ঝড় তুলবে Vivo V15 Pro

Advertisement

 

প্রকাশিত তালিকায় Xiaomi ও OnePlus ছাড়াও জায়গা করে নিয়েছে HTC, Google, Apple, Sony ও ZTE এর মতো জনপ্রিয় স্মার্ট ফোন প্রস্তুতকারী কোম্পানিগুলি। তবে উল্লেখযোগ্যভাবে বিকিরণ এর দিক থেকে প্রথম 16 টি স্মার্টফোনের তালিকা একটিও Samsung স্মার্টফোন দেখা যায়নি। Samsung এর সমথেকে বেশি বিকিরণ দেখা গিয়েছে Galaxy Note 8 স্মার্টফোনে। Samsung  Galaxy Note 8 ফোনে বিকিরণের পরিমাণ 0.17 ওয়াট প্রতি কিলোগ্রাম।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  2. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  3. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  4. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  5. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  6. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  7. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  8. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  9. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  10. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.