অনলাইন ডেটিং সার্ভিস শুরু করল Facebook

সেপ্টেম্বরে পরীক্ষামূলকভাবে কলোম্বিয়ায় এই সার্ভিস শুরু করেছিল Facebook। এবার থাইল্যান্ড ও কানাডায় ডেটিং পরিষেবা শুরু করল সোশ্যাল মিডিয়া জায়েন্ট।

অনলাইন ডেটিং সার্ভিস শুরু করল Facebook
হাইলাইট
  • সেপ্টেম্বরে পরীক্ষামূলকভাবে কলোম্বিয়ায় ডেটিং সার্ভিস শুরু করেছিল Facebook
  • এবার থাইল্যান্ড ও কানাডায় ডেটিং পরিষেবা শুরু হল
  • শুধুমাত্র মোবাইল অ্যাপ থেকে এই ডেটিং সার্ভিস ব্যবহার করা যাবে
বিজ্ঞাপন

Tinder ও Bumble এর মতো অনলাইন ডেটিং অ্যাপগুলিকে টেক্কা দিতে নতুন অনলাইন ডেটিং সার্ভিস নিয়ে এল সোশ্যল মিডিয়া জায়েন্ট Facebook। সেপ্টেম্বরে পরীক্ষামূলকভাবে কলোম্বিয়ায় এই সার্ভিস শুরু করেছিল Facebook। এবার থাইল্যান্ড ও কানাডায় ডেটিং পরিষেবা শুরু করল সোশ্যাল মিডিয়া জায়েন্ট।

শুধুমাত্র মোবাইল অ্যাপ থেকে এই ডেটিং সার্ভিস ব্যবহার করা যাবে। আপাতত ডেক্সটপ থেকে Facebook ব্যবহারকারীরা নতুন ডেটিং সার্ভিস ব্যবহার করতে পারবেন না।

আপাতত শুধুমাত্র 18 বছর বা তা বেশি বয়সের Facebook গ্রাহকরা ডেটিং  সার্ভিস ব্যবহার করতে পারবেন। এই সার্ভিসে এখন কোন বিজ্ঞাপন বা সাবস্ক্রিপশান শুরু করেনি সোশ্যল মিডিয়া জায়েন্ট।

অগাস্ট মাস থেকে এই সার্ভিস শুরু করেছে কোম্পানি। তখন কোম্পানির কর্মীরা ভুয়ো তথ্য দিয়ে একাধিক অ্যাকাউন্ট খুলে এই সার্ভিস পরীক্ষা শুরু করেন। পরে এই সার্ভিস লঞ্চের আগেই সেই তথ্য ডিলিট করে দেওয়া হয়েছে।

নতুন এই সার্ভিস নিঃসন্দেহে Tinder, OKCupid এর মতো জনপ্রিয় ডেটিং অ্যাপগুলিকে চাপে ফেলবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 30,000 টাকার ফ্রি রিওয়ার্ড দিচ্ছে Airtel, কোথায় কীভাবে পাবেন দেখুন
  2. রিচার্জ না করলে Jio সিমে ইনকামিং কলও বন্ধ হবে, সতর্ক করল কোম্পানি
  3. ফোনের দাম 4,000 টাকা পর্যন্ত বাড়াল Samsung ও Xiaomi, মূল্যবৃদ্ধি করবে Vivo, Oppo, Realme-ও
  4. ফোন ছাড়াই টিভির পর্দায় দেখা যাবে Instagram রিলস, কীভাবে জেনে নিন
  5. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  6. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  7. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
  8. স্মার্টফোনে ক্যামেরায় বিপ্লব ঘটাবে নতুন প্রযুক্তি, দিশা দেখাচ্ছে ইজরায়েলের স্টার্টআপ
  9. চাপের মুখে Nvidia থেকে ইস্তাফা দিলেন জেনসেন হুয়াং, নতুন CEO Apple কর্তা?
  10. বিশ্বজুড়ে অচল Microsoft-এর পরিষেবা, ভোগান্তিতে লাখ লাখ ব্যবহারকারী
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »