বন্ধ হয়ে যাচ্ছে WhatsApp! বিপাকে কাশ্মীরের নাগরিকরা

আবারও আলোচনার কেন্দ্রে WhatsApp। দেখা গিয়েছে কাশ্মীরের বাসিন্দারা যে সব গ্রুপ চ্যাটে যুক্ত ছিলেন তাঁরা একে একে অদৃশ্য হয়ে যাচ্ছেন সেখান থেকে! বহু গ্রাহকরা সোশ্যাল মিডিয়ায় বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করেছেন।

বন্ধ হয়ে যাচ্ছে WhatsApp! বিপাকে কাশ্মীরের নাগরিকরা

বিভিন্ন গ্রুপ থেকে অদৃশ্য হয়েছেন কাশ্মীরের WhatsApp ব্যবহারকারীরা

হাইলাইট
  • WhatsApp গ্রুপ থেকে উধাও হয়েছেন কাশ্মীরের নাগরিকরা
  • এই বিষয়ে ট্যুইটারে ক্ষোভ উগড়ে দিয়েছেন গ্রাহকরা
  • ভারতে 40 কোটির বেশি গ্রাহক WhatsApp ব্যবহার করেন
বিজ্ঞাপন

আবারও আলোচনার কেন্দ্রে WhatsApp। দেখা গিয়েছে কাশ্মীরের বাসিন্দারা যে সব গ্রুপ চ্যাটে যুক্ত ছিলেন তাঁরা একে একে অদৃশ্য হয়ে যাচ্ছেন সেখান থেকে! বহু গ্রাহকরা সোশ্যাল মিডিয়ায় বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করেছেন। এদিকে কাশ্মীরে ইন্টারনেট বন্ধ রয়েছে 120 দিন হল। WhatsApp-এর তরফ থেকে Gadgets 360-কে জানানো হয়েছে, এর কারণ দীর্ঘদিন এই গ্রাহকরা সক্রিয় নেই। সেই কারণেই তাঁদের অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছে। এঁদের মধ্যে বহু গ্রাহক বরাবরের মতো তাঁদের অ্যাকাউন্ট ডেটা হারাবেন। যার মধ্যে চ্যাট লগ, ইমেজ, ভিডিও রয়েছে। অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভেট হওয়ার ৩০ দিনের মধ্যে ব্যাক আপ না নিতে পারলে সেই ডেটা তাঁরা বরাবরের মতো হারিয়ে ফেলবেন।

বহু মানুষ এই সপ্তাহে তাঁদের যোগাযোগ তালিকায় থাকা কাশ্মীরি মানুষদের বিভিন্ন WhatsApp গ্রুপ থেকে অদৃশ্য হয়ে যাওয়ার প্রসঙ্গ তোলেন। এটা দেখে তাঁরা বিস্মিত হয়ে পড়েন। তাঁদের বক্তব্য ছিল, যেহেতু কাশ্মীরে মাস কয়েক ধরে ইন্টারনেট পরিষেবা পুরোপুরি বন্ধ, তাহলে তাঁরা কী করে বিভিন্ন WhatsApp গ্রুপ থেকে বেরিয়ে যেতে পারছেন?

অনেকেই এমনও বলতে থাকেন WhatsApp কর্তৃপক্ষ খুঁজে বের করেছেন কোন কাশ্মীরি বাসিন্দারা WhatsApp-এ রয়েছেন। WhatsApp-এর এক মুখপাত্র Gadgets 360-কে জানানএই অকস্মাৎ অদৃশ্য হওয়ার পিছনে রয়েছে কোম্পানির নিষ্ক্রিয় অ্যাকাউন্ট সম্পর্কিত নীতি।

তিনি বলেন, ‘‘WhatsApp সমস্ত গ্রাহককে ব্যক্তিগত ভাবে তাঁদের বন্ধুবান্ধব ও আপনজনদের সঙ্গে যোগাযোগ রাখার সুযোগ করে দেয়। সাধারণত 120 দিন নিষ্ক্রিয় থাকলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। আর এটা হলে সেই সব অ্যাকাউন্ট আপনা থেকেই সব গ্রুপ থেকেই মুছে যায়।''

টুইটারে এক গ্রাহক জানান, ‘‘কাশ্মীরের কনট্যাক্টগুলি আপনা থেকেই WhatsApp গ্রুপ থেকে মুছে যাচ্ছে আজ থেকে। আমি জানি তাঁরা আমার মেসেজগুলিও দেখতে পাবেনা না। বিষয়টি হৃদয় ভঙ্গুর করা প্রতীকী।''

ভারত WhatsApp-এর এক বড় মার্কেট। এবছরের জুলাইয়ের হিসেব অনুযায়ী ফেসবুকের মালিকানাধীন এই সংস্থার এদেশে গ্রাহক সংখ্যা ৪০কোটি।

আরও পড়ুন:

Jio বনাম Airtel বনাম Vodafone Idea: বিভিন্ন প্রিপেড প্ল্যানে কী পার্থক্য?

Redmi K30 সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করল Xiaomi

ডার্ক মোডে একগুচ্ছ পরিবর্তন আনছে WhatsApp

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy F70 5G লঞ্চ হল, 20,000 টাকার মধ্যে অবিশ্বাস্য ফিচার্স
  2. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  3. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  4. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  5. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  6. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  7. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  8. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  9. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  10. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে,সপ্তমীতে লঞ্চ
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »