নিয়মিত WhatsApp -এ স্ট্যাটাস পোস্ট করেন? অবশ্যই পড়ুন এই খবর

নতুন অ্যালগোরিদমে গুরুত্ব বুঝে কোন স্ট্যাটাস আগে অথবা পরে দেখাবে WhatsApp। কীভাবে স্ট্যাটাস এর গুরুত্ব ঠিক হবে তা জানা যায়নি।

নিয়মিত WhatsApp -এ স্ট্যাটাস পোস্ট করেন?  অবশ্যই পড়ুন এই খবর

স্ট্যাটাসে নতুন অ্যালগোরিদম আনতে চলেছে WhatsApp

হাইলাইট
  • ভারত, ব্রাজিল ও স্পেনে WhatsApp স্ট্যাটাসে বড় পরবর্তন এসেছে
  • iOS গ্রাহকদের মধ্যে এই ফিচার পরীক্ষামুলকভাবে শুরু হয়েছে
  • শীঘ্রই অ্যান্ড্রয়েড গ্রাহকদের ফোনেও এই ফিচার পৌঁছে যাবে
বিজ্ঞাপন

এতদিন ক্রোনোলজিকালি WhatsApp স্ট্যাটাস দেখা যেত।  অর্থাৎ যে স্ট্যাটাস আগে পোস্ট হয়েছে সেটি আগে দেখাত এই মেসেজিং সার্ভিস। সম্প্রতি স্ট্যাটাসে নতুন অ্যালগোরিদম আনতে চলেছে WhatsApp। অর্থাৎ কোন স্ট্যাটাস কে আগে দেখতে পাবেন এবার থেকে তা ঠিক করে দেবে WhatsApp। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে জানা গিয়েছে ইতিমধ্যেই গোটা বিশ্বের নির্বাচিত কিছু অঞ্চলে পরীক্ষা মূলক ভাবে এই ফিচার চালু হয়েছে।

 

আরও পড়ুন: Instagram -এ ফলোয়ার কমে যাচ্ছে? কারন জেনে নিন

 

নতুন অ্যালগোরিদমে গুরুত্ব বুঝে কোন স্ট্যাটাস আগে অথবা পরে দেখাবে WhatsApp। কীভাবে স্ট্যাটাস এর গুরুত্ব ঠিক হবে তা জানা যায়নি। তবে মনে করা হচ্ছে যেসব গ্রাহকের স্ট্যাটাস বেশি মানুষ দেখেন  সেই স্ট্যাটাসকে অগ্রাধিকার দেবে মেসেজিং কোম্পানিটি।

 

আরও পড়ুন: ফেব্রুয়ারিতেই ভারতে আসছে Redmi Note 7

 

যেমন ধরুন আপনি হোয়াটসঅ্যাপে যে মানুষটির সাথে সব থেকে বেশি চ্যাট করেন সেই  গ্রাহকের পোস্ট করা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আপনার তালিকায় সবার উপরে থাকবে। এছাড়াও যেসব গ্রাহক ঘনঘন স্ট্যাটাস পোস্ট করেন তাদের স্ট্যাটাস অ্যালগোরিদমে উপরে উঠে আসতে পারে।

 

আরও পড়ুন: শিঘ্রই ভারতে আসছে Samsung Galaxy M30, জেনে নিন দাম ও স্পেসিফিকেশন

 

ইতিমধ্যেই iOS গ্রাহকদের মধ্যে এই ফিচার পরীক্ষামুলকভাবে শুরু হয়েছে। আপাতত ব্রাজিল, স্পেন ও ভারতে কিছু গ্রাহকের অ্যাকাউন্টে এই ফিচার শুরু হয়েছে। শীঘ্রই অ্যান্ড্রয়েড গ্রাহকদের ফোনেও এই ফিচার পৌঁছে যাবে। তবে এই বিষয়ে এখনও কিছু জানায়নি WhatsApp।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Dyson CameraJet: এবার টুথব্রাশেও ক্যামেরা, দাঁতের ফাঁক খুঁজে নিজেই করবে পরিষ্কার
  2. 200MP ক্যামেরা নিয়ে লঞ্চ হল Poco F9 Pro ও F9 Ultra, 100W চার্জিং ও 185Hz ডিসপ্লের মতো দুর্ধর্ষ ফিচার্স
  3. 10,000mAh ব্যাটারির Redmi স্মার্টফোন ভারতে আসছে? জল্পনা বাড়াল টিজার
  4. Instagram-এর বড় পদক্ষেপ, মানুষ সেজে থাকা AI অ্যাকাউন্ট চিনতে পারবেন সহজে
  5. Android ব্যবহারকারীরা সাবধান, ফোনে ঢুকতে পারে ম্যালওয়্যার ভর্তি অ্যাপ, সতর্ক করল সরকার
  6. Apple-এর নেতৃত্ব বদলের নতুন অধ্যায় শুরু, CEO টিম কুকের পর এবার ফিল সিলার
  7. বারবার দাম বাড়ার পর এবার 6,200 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে Nothing Phone 4a Pro
  8. UPI AutoPay: খুশির খবর, পুজোর আগে ইউপিআই অটোপে সিস্টেমে আসছে বড় সুবিধা
  9. আগস্ট 31-এর 50টি নতুন BGMI রিডিম কোড দেখুন, Dracostride জিতে নিন
  10. iPhone Ultra ভাঙলে মাথায় হাত! শুধু স্ক্রিন বদলাতেই 1 লাখের বেশি খরচ হতে পারে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »