বিশাল ক্ষতির মুখ দেখল চিনের এই টেক জায়েন্ট

বিশাল ক্ষতির মুখ দেখলো এক সময়ে বিশ্বে PC বিক্রিতে এক নম্বরে থাকা Lenovo। 2009 সালের পর এতো বড় ক্ষতির মুখোমুখি হয়নি Lenovo।

বিশাল ক্ষতির মুখ দেখল চিনের এই টেক জায়েন্ট
হাইলাইট
  • গত নয় বছরে এই প্রথম এতো বড় ক্ষতির মুখ দেখল চিনের এই কোম্পানি
  • গত এক বছরে শুধুমাত্র কোম্পানির নষ্ট হওয়া সম্পত্তির পরিমান প্রায় 74 কোটি
  • গত এক বছরে বিশ্বব্যাপী PC বিক্রি কমেছে 1.4%
বিজ্ঞাপন

স্মার্টফোনের সাথে পাল্লা দিতে না পেরে দিন দিন কমছে PC বিক্রি। বিশ্বব্যাপী PC মার্কেটে এই ট্রেন্ড দেখা যাচ্ছে গত কয়েক বছর ধরেই। শুধুমাত্র গত এক বছরে সারা পৃথিবীতে PC বিক্রি কমেছে প্রায় 1.4%। তাই স্বাভাবিকভাবেই ভাঁজ পড়েছে PC প্রস্তুতিকারী সংস্থাগুলির কপালে। গত বছর Lenovo এর কাছ থেকে বিশ্বের সবথেকে বড় PC প্রস্তুতকারী সংস্থার শিরোপা ছিনিয়ে নিয়েছিল মার্কিন সংস্থা HP। আর এই পরিস্থিতিতেই বিশাল ক্ষতির মুখ দেখলো এক সময়ে বিশ্বে PC বিক্রিতে এক নম্বরে থাকা Lenovo। 2009 সালের পর এতো বড় ক্ষতির মুখোমুখি হয়নি Lenovo। গত নয় বছরে এই প্রথম এতো বড় ক্ষতির মুখ দেখল চিনের এই কোম্পানিটি।

গত বছরে বিশ্বের সবথেকে বড় PC প্রস্তুতকারক সংস্থার শিরোপা হারিয়েছিল Lenovo। PC ব্যাবসার অবনতির সাথে সাথেই সম্প্রতি স্মার্টফোন ব্যাবসাতেও ক্ষয় ধরতে শুরু করেছে। প্রসঙ্গত গত হছর Lenovo এর কাছ থেকে বিশ্বের সবথেকে বড় PC প্রস্তুতকারী সংস্থার শিরোপা ছিনিয়ে নিয়েছিল মার্কিন সংস্থা HP।

2018 সালের মার্চ মাসে শেষ হওয়া আর্থিক বছরে কোম্পানির রেভিনিউ 5% বাড়লেও এখনো Lenovo র ক্ষতির পরিমান প্রায় 1,300 কোটি টাকা। যদিও এক বছর আগেই Lenovo প্রায় 3,700 কোটি টাকার লাভের মুখ দেখেছিল। 2009 সালের পর এই প্রথম এতো বড় ক্ষতির মুখ দেখলো চিনের টেক জায়েন্ট কোম্পানিটি। গত এক বছরে শুধুমাত্র কোম্পানির নষ্ট হওয়া সম্পত্তির পরিমান প্রায় 74 কোটি টাকা। গত বছর যে সংখ্যাটি ছিল মাত্র 2 কোটিতে। আর এর ফলেই ধাক্কা খেয়েছে ট্যাক্স ফাইলিং এও। মার্কিন কর্পোরেট ট্যাস্ক রেটে বিরাট ধাক্কা খেয়েছে চিনের এই কোম্পানিটি। প্রসঙ্গত সম্প্রতি মার্কিন মুলুকে ট্যাস্ক সিস্টেমকে ডেলে সাজিয়েছে সেই দেশের সরকার।

গত এক বছরে গোটা বিশ্বেই কমেছে PC ব্যাবসা। প্রতি বছর গ্রাহকদের মধ্যে PC কেনার প্রবঅণতা কমছে। গত এক বছরে বিশ্বব্যাপী PC বিক্রি কমেছে 1.4%। এই নিয়ে টানা তিন বছর ধরে কমছে বিশ্বব্যাপী PC র চাহিদা।

যদিও কোম্পানির প্রধান ব্যাবসা নয় যেগুলি সেই স্মার্টফোন ও ডাটা সেন্টারের ব্যাবসায়  Lenovo গত তিন মাসে লাভ করেছে প্রায় 225 কোটি টাকা। যদিও মোবাইল ব্যাবসায় প্রায় 6% ক্ষতির মুখ দেখতে হয়েছে Lenovo কে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Vivo Y600 Pro আগামী সপ্তাহে ব্র্যান্ডের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী 10,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হচ্ছে
  2. মাত্র 36,999 টাকায় বিক্রি হচ্ছে 75,999 টাকায় লঞ্চ হওয়া Google Pixel 8 ফোন
  3. Android ফোন স্লো হওয়ার অসুখ সারাতে নতুন ওষুধ আনছে Vivo, Oppo, Xiaomi
  4. Air Cooler Tips: এসির মতো ঠান্ডা হাওয়া দেবে কুলার, শুধু এই 5 বিষয় মাথায় রাখলে মিলবে সেরা কুলিং
  5. ভারতের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোন Vivo X300 Ultra লঞ্চের তারিখ ঘোষণা হল, DSLR-কে দেবে টক্কর
  6. Motorola Edge 70 Pro ভারতে 90W ফাস্ট চার্জিং ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  7. Oppo আনল ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সবচেয়ে সস্তা ফোন Find X9s Pro
  8. Oppo Find X9 Ultra: এক ফোনে দুটো 200MP ক্যামেরা, DSLR-কে টক্কর দিতে হাজির ওপ্পোর আল্ট্রা স্মার্টফোন
  9. Redmi K90 Max: ফোনের ভিতরে ফ্যান, গরম হলেই ঠান্ডা করবে রেডমির নতুন লঞ্চ করা স্মার্টফোন
  10. 2,000 টাকা ডিসকাউন্টে 9,020mAh ব্যাটারির একমাত্র Vivo 5G ফোনের সেল শুরু হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »