Jio কে টেক্কা দিতে দৈনিক ডেটা লিমিট তুলে নিল BSNL

গ্রাহকের মন জয় করতে ব্রডব্যান্ডে একাধিক প্ল্যানে দৈনিক ডেটা লিমিট তুলে নিল ভারত সঞ্চার নিগম লিমিটেড। সম্প্রতি লঞ্চ হওয়া প্রায় সব BSNL ব্রডব্যান্ডে দৈনিক ডেটা ব্যবহারের সীমা ছিল। নির্বাচিত কিছু প্ল্যান থেকে এই সীমা তুলে নিল রাষ্ট্রায়াত্ব কোম্পানিটি।

Jio কে টেক্কা দিতে দৈনিক ডেটা লিমিট তুলে নিল BSNL
হাইলাইট
  • একাধিক ব্রডব্যান্ড প্ল্যানের দৈনিক লিমিট তুলে নিল BSNL
  • কানেকশান স্পিড একই থাকছে
  • মাসিক লিমিট শেষ হলে স্পিড কমে যাবে
বিজ্ঞাপন

গ্রাহকের মন জয় করতে ব্রডব্যান্ডে একাধিক প্ল্যানে দৈনিক ডেটা লিমিট তুলে নিল ভারত সঞ্চার নিগম লিমিটেড। সম্প্রতি লঞ্চ হওয়া প্রায় সব BSNL ব্রডব্যান্ডে দৈনিক ডেটা ব্যবহারের সীমা ছিল। নির্বাচিত কিছু প্ল্যান থেকে এই সীমা তুলে নিল রাষ্ট্রায়াত্ব কোম্পানিটি। এর ফলে বেশি স্পিডে আরও বেশি ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।

777 টাকা ও 1,277 টাকা প্ল্যান থেকে দৈনিক ডেটা লিমিট তুলে নিয়েছে BSNL। 777 টাকা প্ল্যানে আগে 50 Mbps স্পিডে দিনে 18GB ডেটা ব্যবহার করা যেত। এখন কোন দৈনিক লিমিট ছাড়াই 777 টাকা প্ল্যানে মাসে 500 GB ডেটা ব্যবহার কয়ার যাবে।

777 টাকার সাথেই 1,277 টাকা প্ল্যানেও দৈনিক লিমিট তুলে নিয়েছে BSNL। আগে 1,277 টাকায় 50 Mbps স্পিডে দিনে 25GB ডেটা ব্যবহার করা যেত। দৈনিক লিমিট তুলে এবার 1,277 টাকা প্ল্যানে মাসে 750GB ডেটা ব্যবহার করা যাবে। দুটি প্ল্যানেই মাসের লিমিট শেষ হলে স্পিড কমে 2Mbps হয়ে যাবে। তবে কোম্পানির অন্যান্য সব প্ল্যানে আগের মতোই দৈনিক ডেটা লিমিট থাকছে।

সম্প্রতি কোম্পানির ল্যান্ডলাইন গ্রাহকদের বিনামূল্যে ব্রডব্যান্ড কানেকশন দেওয়ার ঘোষণা করেছিল BSNL। এর ফলে নতুন ব্রডব্যান্ড কানেকশন নেওয়ার সময় ইনস্টলেশান চার্জের হাত থেকে রেহাই পাবেন BSNL ল্যান্ডলাইন গ্রাহকরা। এই অফারে গ্রাহকরা 10 Mbps স্পিডে প্রতিদিন 5GB ডেটা ব্যবহারের সুযোগ পাবেন।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Realme 16x 5G শীঘ্রই লঞ্চ হবে ভারতে, ফাঁস হল র‍্যাম, স্টোরেজ, ও কালার অপশন
  2. OnePlus Ace 6 Ultra গেমিং কন্ট্রোলারের সাথে লঞ্চ হল, ফিচার্স শুনলে চোখ কপালে উঠবে
  3. 2,000 টাকা ছাড়ে Motorola Edge 70 Pro-এর সেল শুরু, রয়েছে 50MP সেলফি ক্যামেরা ও 90W ফাস্ট চার্জিং
  4. 7,000 টাকা দাম কমল Realme GT 7T স্মার্টফোনের, সবচেয়ে সস্তায় ফ্ল্যাগশিপ ফিচার্স
  5. Lenovo দুর্ধর্ষ ট্যাব আনল ভারতে, 13 ইঞ্চি ডিসপ্লে, 10,200mAh ব্যাটারি, ও চারটি স্পিকার রয়েছে
  6. রাউটারের উপর কয়েন রাখলে WiFi স্পিড কি বাড়ে? সত্যিটা জানলে চমকে যাবেন
  7. Redmi সস্তায় 7,600mAh ব্যাটারি ও 9.7 ইঞ্চি ডিসপ্লে সহ নয়া ট্যাব বাজারে আনল, দাম কত
  8. Poco C81 Pro খুব সস্তায় বিশাল স্ক্রিন ও ব্যাটারির সাথে লঞ্চ হল, 19 ঘন্টা নন-স্টপ ভিডিও দেখা যাবে
  9. Vivo Y600 Pro অবিশ্বাস্য 10,200mAh ব্যাটারি, 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম সাধ্যের মধ্যে
  10. Realme ভারতে আনছে 165Hz ডিসপ্লে ও 9,000mAh ব্যাটারির প্রথম মিড-রেঞ্জ ফোন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »