সবাইকে পিছনে ফেলে এবার এক নম্বরে Jio

গত সপ্তাহে Jio জানিয়েছে কোম্পানির মোট গ্রাহক সংখ্যা 33.13 কোটি ছাড়িয়েছে। গ্রাহক প্রতি গড়ে 122 টাকা আয় করেছে মুকেশ আম্বানির কোম্পানি।

সবাইকে পিছনে ফেলে এবার এক নম্বরে Jio
হাইলাইট
  • Jio -র গ্রাহক সংখ্যা 33.13 কোটি
  • Vodafone-Idea -র মোট গ্রাহক সংখ্যা ছিল 32 কোটি
  • গ্রাহক প্রতি গড়ে 122 টাকা আয় করেছে মুকেশ আম্বানির কোম্পানি
বিজ্ঞাপন

মোট গ্রাহক সংখ্যার বিচারে Vodafone Idea কে পিছনে ফেলে দেশের এক নম্বর টেলিকম অপারেটারের তকমা পেল Jio। এতদিন গ্রাহক সংখ্যার বিচারে ভারতের এক নম্বর টেলিকম অপারেটার ছিল Vodafone-Idea। সম্প্রতি প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে 2019 সালের দ্বিতীয় ত্রৈমাসিকের শেষে Vodafone-Idea -র মোট গ্রাহক সংখ্যা ছিল 32 কোটি। গত সপ্তাহে প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে ইতিমধ্যেই সেই সংখ্যা ছাড়িয়ে গিয়েছে Jio। এই মুহুর্তে গোটা দেশে Jio -র গ্রাহক সংখ্যা 33.13 কোটি। TRAI এর রিপোর্ট অনুযায়ী দ্বিতীয় ত্রৈমাসিকের শেষে Jio -র গ্রাহক সংখ্যা ছিল 32.29 কোটি।

সম্প্রতি প্রকাশিত কোম্পানির আয় ব্যায়ের হিসাবে Vodafone-Idea জানিয়েছে জুনর শেষে গ্রাহক সংখ্যা ছিল 32 কোটি। মার্চ মাসের শেষে কোম্পানির গ্রাহক সংখ্যা ছিল 33.41 কোটি। সম্প্রতি পরিষেবা চালিয়ে যেতে বিশেষ রিচার্জ নিয়ে এসেছিল কোম্পানিটি। এর পরেই Vodafone-Idea গ্রাহক সংখ্যা হু হু করে কমতে শুরু করে। কোম্পানি জানিয়েছে যে সব গ্রাহকের থেকে বেশি লাভ হয় সেই ধরনের গ্রাহকরা কোম্পানি ছাড়ছেন না। ফলে গ্রাহক সংখ্যা কমলেও গ্রাহক প্রতি গড় লাভের পরিমানে উন্নতি হচ্ছে।

সম্প্রতি 229 টাকা আর 255 টাকা প্রিপেড প্ল্যান নিয়ে এসেছিল Vodafone-Idea। এই দুই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলের সাথেই দিনে 2 GB আর 2.5GB ডেটা পাওয়া যাবে। জুন মাসের শেষে গ্রাহক প্রতি 108 টাকা আয় করেছে কোম্পানি। যা গত তৈমাসিকের থেকে 3.7 শতাংশ বেশি। ভ্যালিডিটি রিচার্জ লঞ্চ করে গ্রাহক প্রতি গড় আয় বাড়িয়েছে Vodafone-Idea।

গত সপ্তাহে Jio জানিয়েছে কোম্পানির মোট গ্রাহক সংখ্যা 33.13 কোটি ছাড়িয়েছে। গ্রাহক প্রতি গড়ে 122 টাকা আয় করেছে মুকেশ আম্বানির কোম্পানি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

সম্পর্কিত খবর

#সর্বশেষ খবর
  1. সস্তায় কার্ভড অ্যামোলেড ডিসপ্লে ও ভাল ক্যামেরার ফোন কিনতে চান? Poco দিচ্ছে দারুণ সুযোগ
  2. iQOO Z11 স্মার্টফোনের ছবি প্রকাশ হল, 165Hz ডিসপ্লে ও 9,020mAh ব্যাটারির সাথে শীঘ্রই লঞ্চ
  3. Nothing Phone 4a ও Phone 4a Pro-এর বিক্রি শুরু হল, অফারে মাত্র 24,999 টাকায় কেনার সুযোগ
  4. Lava Bold 2 5G সস্তায় 50MP ক্যামেরা, 120Hz অ্যামোলেড ডিসপ্লে সহ লঞ্চ হল, কম দামে সেরা প্রসেসর
  5. 10,000 টাকা ছাড়ের সাথে Xiaomi 17 সিরিজের সেল শুরু হল, ক্রেতাদের জন্য 19,999 টাকার উপহার ফ্রি
  6. Google Maps সম্পূর্ণ নতুন রূপে হাজির, AI চেনাবে পথ, রাস্তাঘাট দেখা যাবে 3D-তে
  7. Motorola আনল 50MP সেলফি ক্যামেরা ও 144Hz ডিসপ্লের দুর্দান্ত ফিউশন ফোন
  8. Poco X8 Pro Max: 9000mAh ব্যাটারির প্রথম পোকো ফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল
  9. Motorola Edge 70 Fusion-এর ওপেন সেল শুরু হল, 25,000 টাকার মধ্যে বেস্ট স্মার্টফোন
  10. এবার WhatsApp চ্যাটে নজর রাখা যাবে, কার সঙ্গে কথা বলছে বা কাকে ব্লক করছে, জানাবে নতুন ফিচার
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »