টিভির চ্যানেল বাছতে হিমশিম খাচ্ছেন? ব্যবহার করুন TRAI এর অ্যাপ

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 23 জানুয়ারী 2019 17:34 IST
হাইলাইট
  • সব গ্রাহককে 31 জানুয়ারীর আগে চ্যানেলের তালিকা পেশ করতে হবে
  • গ্রাহকদের চ্যানেল বাজার কাজ সহজ করতে নতুন অ্যাপ নিয়ে এল TRAI
  • চ্যানেল পছন্দ করা যাবে ও দেখে নেওয়া যাবে প্রত্যেক চ্যানেলের দাম

চ্যানেল পছন্দ করার কাজ সহজ করতে নতুন অ্যাপ নিয়ে এল টেলিকম রেগুলেটারি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI)

নতুন নিয়মে সব গ্রাহককে 31 জানুয়ারীর আগে চ্যানেলের তালিকা পেশ করতে হবে। এবার DTH ও কেবেল টিভি গ্রাহকদের চ্যানেল পছন্দ করার কাজ সহজ করতে নতুন অ্যাপ নিয়ে এল টেলিকম রেগুলেটারি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI)। নতুন চ্যানেল সিলেক্টার অ্যাপ ব্যবহার করে সহজেই যেমন চ্যানেল পছন্দ করা যাবে একই সাথে দেখে নেওয়া যাবে প্রত্যেক চ্যানেলের দাম। অ্যাপের মধ্যে একাধিক ধাপে কোন ধরনের চ্যানেল দেখতে চান তা জানালে আপনাকে চ্যানেলের তালিকা তৈরী করে দেবে এই অ্যাপ। সাথে কোন চ্যানেলের কত দাম তা দেখে নিতে পারবেন।

 

আরও পড়ুন: কেমন হবে Xiaomi –র ফোল্ডেবেল স্মার্টফোন? দেখুন ভিডিও

Advertisement

 

চারদিকে সবাই যখন চ্যানেল পছন্দ করতে হিমশিম খাচ্ছেন তখন এই অ্যাপ ব্যবহার করে সহজেই আপনি নিজের টিভির চ্যানেল পছন্দ করে নিতে পারবেন। চ্যানেল পছন্দ করার অ্যাপ ব্যবহারের জন্য এখানে ক্লিক করুন।

 

আরও পড়ুন: Jio এফেক্ট! মাত্র 99 টাকায় আনলিমিটেড প্ল্যান নিয়ে এল BSNL

 

আরও পড়ুন: Redmi Note 7 পায়ে লাগিয়ে চলছে স্কেটিং, তারপর . . .

Advertisement

 

শুরুতেইও আপনি কোন রাজ্য থেকে টিভি দেখতে চান তা জিজ্ঞাসা করবে এই অ্যাপ। এর পরে ভাষা পছন্দ করার আপশান সামনে আসবে। ভাষা পছন্দ করার পর কোন ধরনের চ্যানেল দেখতে চান তা জানালে এই অ্যাপ সার্চের চাহিদা আনুযায়ী চ্যানেলের তালিকা তুলে ধরবে আপনার স্ক্রিনে।

Advertisement

 

আরও পড়ুন: WhatsApp -এ মেসেজ ফরওয়ার্ড করেন? অবশ্যই পড়ুন এই খবর

 

2018 সালের 29 ডিসেম্বরের মধ্যে গ্রাহকের চ্যানেল পছন্দের সময়সীমা থাকলেও পরে চ্যানেল পছন্দ করার জন্য 31 জানুয়ারী পর্যন্ত সময় দিল TRAI। TRAI জানিয়েছে 31 জানুয়ারী সব গ্রাহক নিজের প্যাকের সব চ্যানেল দেখতে পাবেন।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: TRAI, Channel Selector Application
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  2. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  3. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
  4. স্মার্টফোনে ক্যামেরায় বিপ্লব ঘটাবে নতুন প্রযুক্তি, দিশা দেখাচ্ছে ইজরায়েলের স্টার্টআপ
  5. চাপের মুখে Nvidia থেকে ইস্তাফা দিলেন জেনসেন হুয়াং, নতুন CEO Apple কর্তা?
  6. বিশ্বজুড়ে অচল Microsoft-এর পরিষেবা, ভোগান্তিতে লাখ লাখ ব্যবহারকারী
  7. iQOO 16R ফোনের ভারতে আসা নিশ্চিত, 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  8. দীপাবলিতেও মুখ থুবড়ে পড়ল স্মার্টফোন বিক্রি, মন্দার বাজারেও মুচকি হাসি অ্যাপলের
  9. Vivo X500 সিরিজ নভেম্বর 26 ভারতে লঞ্চ হচ্ছে, ক্যামেরায় বাজার কাঁপাবে
  10. Google বানাচ্ছে Hydrogen AI মডেল, গতি ও দক্ষতায় চ্যাটজিপিটিকে টেক্কা?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.