Apple Iphone 16

Apple Iphone 16 - ख़बरें

  • Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
    অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালে iPhone 16-এর 128 জিবি ভ্যারিয়েন্ট 76,999 টাকায় পাওয়া যাচ্ছে। ফোনটির এমআরপি ছিল 89,900 টাকা। প্রাইম সদস্যদের জন্য ফোনটির কার্যকর দাম 72,249 টাকায় নেমে আসবে। SBI ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 1,250 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। Amazon Pay ব্যালেন্সের মাধ্যমে 3,849 টাকা পর্যন্ত ক্যাশব্যাক মিলবে। iPhone 17e এর 256 জিবি স্টোরেজ মডেল অ্যামাজনে 71,999 টাকায় লিস্টেড আছে। ফোনটির MRP 79,900 টাকা। অর্থাৎ, 7,901 টাকা ডিসকাউন্ট। ফোনটির সঙ্গে 1,000 টাকা কুপন দিচ্ছে। এটি প্রয়োগ করলে দাম নেমে আসবে 70,999 টাকায়। এই ফোনের ক্ষেত্রেও SBI ক্রেডিট কার্ডে 1,250 টাকা পর্যন্ত ছাড়। Amazon Pay ICICI ক্রেডিট কার্ডে দাম মেটালে পে ব্যালেন্সে 3,5099 টাকা পর্যন্ত ক্যাশব্যাক যোগ হবে।
  • Apple বাজার কাঁপিয়ে iPhone 18 Pro ও iPhone 18 Pro Max লঞ্চ করল, ক্যামেরা থেকে প্রসেসরে চমকের ছড়াছড়ি
    ভারতে iPhone 18 Pro-র বেস 256 জিবি স্টোরেজের দাম 1,64,900 টাকা রাখা হয়েছে। একই স্টোরেজের iPhone 18 Pro Max কিনতে 1,79,900 টাকা খরচ হবে।দুই ফোনেই নতুন A20 Pro চিপসেট ব্যবহার হয়েছে, যা iPhone 17 Pro সিরিজে ব্যবহৃত A19 Pro প্রসেসরের তুলনায় আরও 40 শতাংশ দ্রুত জিপিইউ পারফরম্যান্স এবং দ্বিগুণ AI প্রসেসিং ক্ষমতা অফার করবে। উভয় ফোনের পিছনে তিনটি 48 মেগাপিক্সেল ক্যামেরা ও 16 16 মেগাপিক্সেল সেন্টার স্টেজ সেলফি ক্যামেরা আছে।
  • Airtel গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফার, iPhone পাবেন 22,000 টাকা ডিসকাউন্টে
    Airtel ও Croma এমন অফার নিয়ে এসেছে, যা iPhone 15 থেকে শুরু করে iPhone 17 Pro Max কম করচে কেনার সুবিধা দেবে। টেলিকম সংস্থাটি Croma-র সঙ্গে হাত মিলিয়ে সরাসরি ডিসকাউন্ট, ব্যাঙ্ক ক্যাশব্যাক, এবং এক্সচেঞ্জ বোনাস অফার করছে। এই সুবিধাগুলি ক্রোমা অনলাইন এবং অফলাইন স্টোরে পাওয়া যাবে। গ্রাহকদের Airtel অ্যাপে গিয়ে অফার ক্লেইম করতে হবে। কুপন অফার আগস্ট 31 পর্যন্ত ক্লেইম করা যাবে। তবে কুপনে দেওয়া কোড ক্রোমা স্টোরে সেপ্টেম্বর 5 পর্যন্ত ব্যবহার করা যাবে। মডেল ভেদে 24 মাস পর্যন্ত EMI অপশন মিলবে।
  • দাম বাড়ার আগেই কিনে ফেলুন iPhone, মিলছে 10,000 টাকা ডিসকাউন্ট, অফার সীমিত সময়ের
    iPhone 16 Pro Max এখন 1,34,900 টাকায় ফ্লিপকার্টে লিস্টেড আছে, যেখানে লঞ্চের সময় দাম ছিল 1,44,900 টাকা। অর্থাৎ, সরাসরি 10,000 টাকা ছাড়। এছাড়াও, ফ্লিপকার্ট অ্যাক্সিস ও ফ্লিপকার্ট এসবিআই ক্রেডিট কার্ডে সরাসরি কিনলে 4,000 টাকা অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। ফলে সমস্ত অফার মিলিয়ে 14,000 টাকা সাশ্রয়ের সুযোগ।
  • 37,000 টাকার কমে iPhone 15, সঙ্গে ফ্রি চার্জার, Croma সেলে বাম্পার অফার
    ক্রোমা সেলে আইফোন 15 মডেলের সঙ্গে এক্সচেঞ্জ বোনাস, ডিসকাউন্ট কুপন, এবং Tata Neu-লিঙ্কড বেনিফিট থাকছে। সমস্ত অফার মিলিয়ে দাম 36,891 টাকায় নেমে আসবে। তবে স্মার্টফোনটির চূড়ান্ত মূল্য এক্সচেঞ্জ ডিভাইস, প্রযোজ্য অফার, ও অন্যান্য শর্তের উপর নির্ভর করবে। উল্লেখ্য, এটি 2023-এর সেপ্টেম্বরে 79,900 টাকায় ভারতে লঞ্চ হয়েছিল।
  • শুরু হল Apple-এর সবচেয়ে সস্তা ফোন ও ল্যাপটপের সেল, স্টুডেন্টরা পাবে 10,000 টাকার বিশেষ ছাড়
    iPhone 17e যেমন Apple-এর সবচেয়ে সস্তা ফোন, তেমনই MacBook Neo সংস্থার সবথেকে কম দামের ল্যাপটপ। এটি A18 Pro চিপসেট, 13 ইঞ্চির লিকুইড রেটিনা ডিসপ্লে, 1080p ফেসটাইম ক্যামেরা, ও 16 ঘন্টা ব্যাটারি লাইফের সাথে এসেছে। iPhone 17e ম্যাগসেফ চার্জিং সাপোর্ট, A19 প্রসেসর, 48 মেগাপিক্সেল ফিউশন ক্যামেরা, ও 256 জিবি বেস স্টোরেজ পেয়েছে।
  • iPhone 16 পাওয়া যাচ্ছে 36,000 টাকার কমে, iPhone 17, ম্যাকবুকে বাম্পার ছাড়, Chroma Apple সেলে মহা সুযোগ
    ক্রোমা এভরিথিং অ্যাপল সেলে iPhone 16-এর দাম সাময়িকভাবে কমে 63,490 টাকা হয়েছে, যা লিস্টিং প্রাইসের থেকে 6,410 টাকা কম। ক্রোমা 1,500 টাকা মূল্যের কুপন ডিসকাউন্ট অফার করছে। সাথে 6,000 টাকার এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাচ্ছে। পুরনো হ্যান্ডসেট এক্সচেঞ্জ করলে 16,000 টাকা এক্সচেঞ্জ ভ্যালু দেওয়া হচ্ছে। এছাড়াও, Tata Neu-তে Neu কয়েনের মাধ্যমে 3,999 টাকা সাশ্রয় করা যাবে। সমস্ত অফার যোগ করে iPhone 16-এর 128 জিবি স্টোরেজের দাম 35,991 টাকায় নেমে আসবে।
  • Flipkart Republic Day Sale: বিশাল ছাড় ফ্লিপকার্টে, iPhone 16 প্রায় 23,000 টাকা সস্তায়
    iPhone 17 সিরিজ লঞ্চের পর iPhone 16-এর দাম 69,900 টাকায় নেমে আসবে। ডিভাইসটি এখন ফ্লিপকার্টে 64,900 টাকায় লিস্টেড আছে। তবে এটি রিপাবলিক ডে সেলে 56,999 টাকায় বিক্রি হবে। অর্থাৎ 22,901 টাকা ছাড় মিলবে। এই দামের মধ্যে ব্যাঙ্ক অফার, এক্সচেঞ্জ বোনাস, ও অন্যান্য ডিসকাউন্ট অর্ন্তভুক্ত রয়েছে।
  • 17,000 টাকা সস্তা হল iPhone 16, এই কাজ করলে আরও 5,500 টাকা ছাড়
    iPhone 16 ফ্লিপকার্টে 62,990 টাকায় বিক্রি হচ্ছে। যেখানে ফোনটির লঞ্চ প্রাইস 79,900 টাকা ছিল। অর্থাৎ, প্রায় 17,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ও ফ্লিপকার্ট এসবিআই ক্রেডিট কার্ডে সরাসরি কিনলে 5,520 টাকা অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। সমস্ত অফার মিলিয়ে প্রায় 22,500 টাকা সাশ্রয়ের সুযোগ।
  • iPhone 18 Pro তুলবে DSLR মার্কা ছবি, স্মার্টফোনের ক্যামেরায় আসবে নতুন যুগ?
    iPhone 15 Pro, iPhone 16 Pro, ও iPhone 17 Pro মডেলগুলোর ক্যামেরা একটি নির্দিষ্ট f/1.7 অ্যাপারচার ব্যবহার করেছে। অর্থাৎ আলো বেশি বা কম থাকুক না কেন, লেন্সের ছিদ্র একই মাপের থাকে। তবে ভেরিয়েবল অ্যাপারচার চলে এলে iPhone 18 Pro ও iPhone 18 Pro Max ব্যবহারকারীরা নিজেরাই ঠিক করতে পারবেন, তারা কতটা আলো চাইছেন।
  • দিওয়ালি সেলে 22,000 টাকা সস্তায় কিনুন iPhone 16, অফার চলছে নতুন iPhone 17 মডেলেও
    iPhone 16-এর 128 জিবি ইন্টার্নাল স্টোরেজ ভেরিয়েন্ট ফ্লিপকার্টে 57,999 টাকায় কেনা যাচ্ছে, যেখানে 2024 সালের সেপ্টেম্বরে লঞ্চের সময় দাম 79,999 টাকা ছিল। অর্থাৎ সরাসরি 22,000 টাকা ছাড়ে কেনার সুযোগ। আবার ফ্লিপকার্ট UPI-এর মাধ্যমে লেনদেন করলে অতিরিক্ত 1,000 টাকা ছাড় মিলবে।
  • iPhone 17 লঞ্চের পরেই বন্ধ হল এই সমস্ত স্মার্টফোন, পুজোর আগে কেনার প্ল্যান ছিল?
    Apple সাধারণত নতুন iPhone বাজারে আনার পর আগের মডেল বন্ধ করে দেয়। কারণ এই কৌশলে ক্রেতারা অপেক্ষাকৃত নতুন প্রযুক্তির আইফোনের দিকে আকৃষ্ট হয়। পুরনো মডেল চালু রাখলে যেমন খরচ বেড়ে যায়, তেমনই সেগুলি নতুন মডেলের বিক্রিতে থাবা বসাতে পারে।
  • iPhone 17 লঞ্চের পরেই হু হু করে iPhone 16 সিরিজের দাম কমল, কিনবেন নাকি
    ভারতে iPhone 16 এর দাম কমে 69,900 টাকায় এসে দাঁড়িয়েছে। এটি একমাত্র 128 জিবি অনবোর্ড স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে। 256 জিবি স্টোরেজ মডেলটি বন্ধ করে দেওয়া হয়েছে ও এটি শুধু iPhone 16 Plus এর সাথেই মিলবে।
  • প্রসেসর থেকে ক্যামেরায় চমকের ছড়াছড়ি, iPhone 17 লঞ্চ করে বাজিমাত Apple-এর
    iPhone 17 চলে A19 চিপসেটে। এটি ছয়টি কোর নিয়ে গঠিত একটি CPU যার মধ্যে 16 কোরের নিউরাল ইঞ্জিন আছে। এটি আগের তুলনায় আরও উন্নত ক্ষমতা নিয়ে এসেছে। সব মিলিয়ে iPhone 16-এর তুলনায় নতুন সিপিইউ 40 শতাংশ বেশি দ্রুতগতির পারফরম্যান্স দিতে সক্ষম হবে।
  • iPhone 17 সিরিজের লঞ্চের তারিখ ফাঁস, Apple-এর সামনে নজির গড়ার হাতছানি
    ব্লুমবার্গের প্রযুক্তি সাংবাদিক মার্ক গারম্যান তাঁর ‘পাওয়ার অন’ নামের নিউজলেটারের লেটেস্ট এডিশনে লিখেছেন, নতুন আইফোন 17 সিরিজ সেপ্টেম্বর 8 থেকে সেপ্টেম্বর 12-এর মধ্যে আত্মপ্রকাশ করতে পারে।

Apple Iphone 16 - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »