Motorola Edge 70 Pro+ ভারতে জুনের 4 তারিখ আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে। সংস্থা নিশ্চিত করেছে যে, এতে 3.5x অপটিক্যাল জুমের সাথে 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকবে। এটি ক্যাটাগরির সবচেয়ে পাতলা লেন্স বলে দাবি করা হচ্ছে। প্রাইমারি ক্যামেরায় Sony LYTIA 710 সেন্সর ব্যবহার হয়েছে। ফোনটি AI চালিত 50x ডিজিটাল জুম অফার করবে।
Motorola Edge 70 Pro+ ভারতে লঞ্চের পর ফ্লিপকার্টে বিক্রি হবে। ফোনে তিনটি ক্যামেরা থাকবে। ক্যামেরা মডিউলের চারপাশে "LYTIA", "12. 81mm ফোকাল লেংথ", "OIS", "2.0µm" উল্লেখ করা হয়েছে। । অর্থাৎ, ফোনটিতে Sony LYTIA ইমেজিং সিস্টেম ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি ব্যবহার হচ্ছে। কোম্পানি শীঘ্রই লঞ্চের তারিখ ও অন্যান্য ফিচার ঘোষণা করতে পারে।
Motorola চমকে দিয়ে Edge 70 সিরিজের অধীনে আরও একটি নতুন মডেল লঞ্চ করেছে, যা Edge 70 Fusion+ নামে এসেছে। Edge 70 Fusion মডেলের তুলনায় নয়া ফোনটির ক্যামেরা আরও বেশি উন্নত, তবে ব্যাটারি ডাউনগ্রেড হয়েছে। নতুন Motorola Edge 70 Fusion+ ট্রিপল রিয়ার ক্যামেরা পেয়েছে, যার মধ্যে একটি টেলিফটো লেন্স বর্তমান। ডিভাইসে IP68 + IP69 রেটিং, 144Hz কোয়াড কার্ভড ডিসপ্লে, মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, Snapdragon 7s Gen 4 প্রসেসর এবং 68W ফাস্ট চার্জিং-এর মতো ফিচার্স অপরিবর্তিত রাখা হয়েছে।
Motorola Edge 70-এর পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও প্রযুক্তি সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ও একটি থ্রি-ইন-ওয়ান লাইট সেন্সর আছে। সেলফি ও ভিডিও কলের জন্য, একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।
ফ্লিপকার্টে Motorola Edge 70 এর মাইক্রোসাইটে গ্রে, গ্রীন, হালকা সবুজ রঙের বিকল্প দেখা গিয়েছে। ফোনটির পুরুত্বকে একটি পেনসিলের সঙ্গে তুলনা করেছে সংস্থা। একটি সাধারণ কাঠের পেনসিলের নিচের অংশ যেখানে 7.00 মিমি পুরু থাকে, সেখানে নতুন ফোনটি 5.99 মিমি স্লিম।
Motorola Edge 70 ডিসেম্বর 15 তারিখের আশেপাশে ভারতে লঞ্চ হবে বলে দাবি করা হচ্ছে। ফোনটির মুখ্য আকর্ষণ আল্ট্রা স্লিম 5.99 মিমি ডিজাইন। এটি 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, Snapdragon 7 Gen 4 প্রসেসর, এবং ওয়্যারলেস চার্জিং সাপোর্টের সঙ্গে আসবে।