Motorola Signature Launch

Motorola Signature Launch - ख़बरें

  • Motorola Signature 27 ভারতে আসছে নভেম্বরে, স্মার্টফোন মার্কেটে ঝড় তুলবে
    Motorola Signature 27 ভারতে আসতে আর বেশি দেরি নেই। মোটোরোলার নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন এ দেশে লঞ্চ হচ্ছে আগামী নভেম্বরে। ভারতে মোটোরোলার ওয়েবসাইটে সিগনেচার 27-এর জন্য একটি আলাদা প্রোডাক্ট পেজ চালু হয়েছে। সংস্থা দাবি করছে, এটি এখনও পর্যন্ত তাদের সবচেয়ে উন্নত স্মার্টফোন। এতে Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর থাকবে। এটি প্রথম ফোন, যেখানে Bang & Olufsen-এর সঙ্গে যৌথভাবে তৈরি সাউন্ড সিস্টেম রয়েছে। ফোনের পিছনে চারটি ক্যামেরা মিলবে। যার মধ্যে 200 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা থাকবে। এটি 100x ডিজিটাল জুম অফার করবে৷ হ্যান্ডসেটে Sony LYTIA সেন্সর-সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা থাকবে।
  • Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
    Indian Mobile Congress (IMC)-এর দশম সংস্করণ চলছে নতুন দিল্লির যশোভূমিতে। এই ইভেন্টে Motorola Signature 27, iQOO 16, ও Xiaomi 18 Pro-এর ভারতে লঞ্চের নিশ্চিত করেছে নির্মাতারা। শাওমি প্রথমবার এ দেশে তাদের প্রো মডেল আনছে। ফোনের পিছনে 2.9 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। ডিভাইসে ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরা। iQOO 16 পারফরম্যান্সকে কেন্দ্র করে তৈরি। এর চীনা ভ্যারিয়েন্টে Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর, ফুল-সিন রে ট্রেসিং, ও 165FPS গেমিং সাপোর্ট পাওয়া যায়। Signature 27 ডেনমার্কের Bang & Olufsen-এর সঙ্গে যৌথভাবে তৈরি সাউন্ড সিস্টেমযুক্ত মোটোরোলার প্রথম কমার্শিয়াল স্মার্টফোন।
  • Motorola Signature ভারতে 16GB র‍্যাম, 50MP সেলফি ক্যামেরা, 7 বছর Android আপডেটের সাথে লঞ্চ হল
    মোটোরোলা সিগনেচার একঝাঁক প্রিমিয়াম ফিচার্সের সাথে এসেছে। ফোনের সামনে ও পিছন মিলিয়ে 50 মেগাপিক্সেলের মোট চারটি ক্যামেরা আছে। এতে Bose-এর সাউন্ড, IP68 + IP69 ধুলো ও জল প্রতিরোধী রেটিং, Dolby Vision-এর সাথে 8K ভিডিও রেকর্ডিং, এয়ারক্রাফ্ট-গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রেম, মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, NFC, এবং কপার মেশ লিকুইড মেটাল কুলিং সিস্টেম আছে।
  • 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার দুর্দান্ত Motorola ফোনের দাম ফাঁস হল, অফারে 5,000 টাকা ডিসকাউন্ট
    Motorola Signature এর 12 জিবি র‍্যাম + 512 জিবি অনবোর্ড স্টোরেজ ভার্সনের সেলিং প্রাইস হবে 64,999 টাকা। অন্য দিকে, 16 জিবি র‍্যাম এবং 1 টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হবে 69,999 টাকা। ফোনটি কিনলে নির্বাচিত ক্রেডিট কার্ডে অতিরিক্ত 5,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়াও, এক্সচেঞ্জ বোনাস হিসেবে 7,500 টাকা ছাড় দেবে কোম্পানি।
  • 16GB র‍্যাম ও 50MP কোয়াড ক্যামেরার সাথে Motorola Signature এর ভারতীয় লঞ্চ তারিখ ঘোষণা হল
    মোটোরোলা সিগনেচার ফোনের মাইক্রোসাইট ফ্লিপকার্টে লাইভ হয়েছে। সেখান থেকে বেশ কিছু ফিচার্স প্রকাশ্যে এসেছে। এই ফোনে LTPO অ্যামোলেড ডিসপ্লে থাকবে। সংস্থার দাবি, এটি 165 হার্টজ রিফ্রেশ রেট, ডলবি ভিশন, ও 6,200 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। প্রাইমারি ক্যামেরায় Sony LYTIA 828 সেন্সর থাকবে।
  • Motorola Signature স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল, প্রিমিয়াম ক্যামেরার সাথে দুর্ধর্ষ ফিচার্স
    মোটোরোলা সিগনেচার ভারতে জানুয়ারি 23 লঞ্চ হবে বলে দাবি করা হয়েছে। এটি দু'টি প্যানটোন কিউরেটেড কালার অপশনে উপলব্ধ হবে — মার্টিনি অলিভ এবং কার্বন। ডিভাইসটির ভারতীয় সংস্করণে গ্লোবাল ভার্সনের মতো স্পেসিফিকেশন ও হার্ডওয়্যার থাকবে বলে আশা করা যায়।
  • Motorola Signature স্মার্টফোন অনবদ্য ফিচার্সের সঙ্গে লঞ্চ হল, 2033 সাল পর্যন্ত Android আপডেট পাবে
    Motorola Signature স্মার্টফোনে IP68 + IP69 ধুলো ও জলরোধী রেটিং, NFC, চারটি 50 মেগাপিক্সেল ক্যামেরা, মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, Dolby Atmos-এর সাথে ডুয়াল স্টেরিও স্পিকার, এয়ারক্রাফ্ট-গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রেম, 100x সুপার জুম প্রো সহ বিভিন্ন আকর্ষণীয় ফিচার্স আছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »