Poco X8

Poco X8 - ख़बरें

  • গেম খেলতে ভালবাসেন? 50,000 টাকার মধ্যে সেরা 5 গেমিং স্মার্টফোন দেখে নিন
    এখন ভারতে 50,000 টাকার মধ্যে সবচেয়ে শক্তিশালী প্রসেসর চালিত ফোন হল Poco X8 Pro Max। এটি MediaTek Dimensity 9500s চিপসেট ব্যবহার করে। দাম 42,999 টাকা (12 জিবি + 256 জিবি) থেকে শুরু। BGMI, Asphalt Legends, Real Racing, Standoff 2, Calll of Duty, ও Mobile Legends-এর মতো জনপ্রিয় গেম 120fps-এ খেলা যায়। ফোনে 5,800 বর্গমিমি ভেপার চেম্বার কুলিং সিস্টেম ও 11,000 বর্গমিমি গ্রাফাইট লেয়ার এরিয়া রয়েছে। Redmi Turbo 5 পারফরম্যান্সের দিক থেকে 50,000 টাকার নিচে অন্যতম সেরা ফোন। এতে Dimensity 8500 Ultra প্রসেসর দেওয়া হয়েছে। দাম 41,999 টাকা থেকে স্টার্ট। OnePlus Nord 6 এই সেগমেন্টের একমাত্র ফোন যা BGMI ও CODM-এ 165FPS গেম প্লে অফার করে। iQOO Neo 10 মডেলে Snapdragon 8s Gen 4 প্রসেসর ও সুপারকম্পিউটিং চিপ Q1 আছে। ডুয়াল চিপসেটের কারণে স্মুথ গেমিং এক্সপিরিয়েন্স পাওয়া যায়।
  • 40,000 টাকার মধ্যে সবচেয়ে শক্তিশালী প্রসেসরের সেরা 5 গেমিং স্মার্টফোন, লিস্ট দেখুন
    40,000 টাকার নিচে Redmi Turbo 5 একটি দুর্দান্ত গেমিং ফোন। এটি MediaTek Dimensity 8500 Ultra প্রসেসর দ্বারা চালিত। ফোনটি হাই ডিসপ্লে ব্রাইটনেস, 1.5K রেজোলিউশন, স্টেবল ফ্রেম রেট, ও গেম HDR অফার করে। Oppo K13 Turbo Pro ফ্ল্যাগশিপ কিলার Snapdragon 8s Gen 4 চিপসেট ব্যবহার করে। এটি ভারতের প্রথম কুলিং ফ্যানযুক্ত ফোন। এতে অত্যাধুনিক অ্যাক্টিভ ও প্যাসিভ হিট ম্যানেজমেন্ট সিস্টেম আছে। সেন্ট্রিফিউগাল ফ্যানটি 0.1 মিমি ব্লেড ব্যবহার করে এবং 18,000 আরপিএম গতিতে ঘোরে। কুলিং সিস্টেমের কেন্দ্রে রয়েছে ইন-বিল্ট ফ্যান, এয়ার ডাক্ট, ও 7,000 বর্গ মিমি ভেপার চেম্বার। দুই ফোনেই একাধিক গেম 120 FPS-এ খেলা যায়। Realme GT 7T মডেলের 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ 34,499 টাকায় বিক্রি হচ্ছে। ফোনটি ফ্ল্যাগশিপ Dimensity 8400 Max প্রসেসর দ্বারা চালিত। এতে বায়োনিক হিট সেন্সিং, গ্রাফিন কভার, 7,000mAh ব্যাটারি, 120W ফাস্ট চার্জিং, এবং 7,700 বর্গমিমি ভেপার চেম্বার কুলিং সিস্টেম আছে। এতে 20টির বেশি জনপ্রিয় মোবাইল গেম 120 FPS-এ খেলা যায়।
  • Poco X8 Power vs Realme P4 Power: 10,000mAh ব্যাটারির কোন ফোন কিনলে লাভ? তুলনা দেখে নিন
    বর্তমানে মিড-রেঞ্জে সেরা 10,000mAh ব্যাটারির ফোনের তকমা দখলের জন্য Poco X8 Power ও Realme P4 Power 5G-এর মধ্যে জোর প্রতিযোগিতা চলবে। কিন্তু খাতায়-কলমে স্পেসিফিকেশন বা ফিচার্সের নিরিখে দুই ফোনের মধ্যে কে এগিয়ে? এই প্রতিবেদনে ফোন দুটির তুলনা রইল।
  • Poco X8 Power ভারতে 10,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হল, বাজারে এল নতুন X8 মডেলও
    Poco X8 ও Poco X8 Power শুক্রবার ভারতে লঞ্চ হয়েছে। Poco X8 Power পাওয়ারফুল 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিং সাপোর্টের সঙ্গে এসেছে। Poco X8 মডেলেও বিশাল 9,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এটি 67W ফাস্ট চার্জিং অফার করে। Poco X8 সিরিজের দুই মডেলেই Snapdragon প্রসেসর ব্যবহার করা হয়েছে। Poco X8 ও Poco X8 Power রিভার্স চার্জিং, ডুয়াল স্টেরিও স্পিকার, IP66 + IP68 + IP69 + IP69K স্তরের জল ও ধুলোরোধী রেটিং, 1.5K AMOLED ডিসপ্লে, এবং Xiaomi HyperOS 3 সফটওয়্যার দিয়ে সজ্জিত।
  • 10,000mAh ব্যাটারির সঙ্গে দেশে আসছে Poco X8 Power 5G, সেপ্টেম্বর 4 লঞ্চ
    Poco X8 5G এবং Poco X8 Power 5G সেপ্টেম্বর 4 দুপুর 12টার সময় ভারতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে। ফোনগুলির মাইক্রোসাইট ফ্লিপকার্টে লাইভ হয়েছে। সেখান থেকে ব্যাটারি ক্যাপাসিটি, চার্জিং ডিটেলস, ও ফার্স্ট লুকস প্রকাশ্যে এসেছে। Poco X8 5G মডেলে 9,000mAh ব্যাটারি রয়েছে, যেখানে X8 Power 5G আরও শক্তিশালী 10,000mAh ব্যাটারি পেয়েছে। দুই ফোনেই 22.5W রিভার্স চার্জিং, বাইপাস চার্জিং, PPS চার্জিং, ও স্মার্ট চার্জিং সাপোর্ট মিলবে।
  • Realme 16 5G vs Poco X8 Pro 5G: 35,000 টাকার নিচে কোন ফোন সেরা? জেনে নিন
    Realme 16 5G মডেলে MediaTek Dimensity 6400 Turbo প্রসেসর ও 7,000mAh টাইটান ব্যাটারি দেওয়া হয়েছে। পারফরম্যান্সে পোকোর জয় নিশ্চিত। কারণ Poco X8 Pro 5G-এর Dimensity 8500 Ultra চিপের সাথে রিয়েলমির প্রসেসরের কোনও তুলনা হয় না। এটিআনটুটু বেঞ্চমার্কে 2.1 মিলিয়নের বেশি স্কোর করেছে। কুড়ির বেশি গেমে 120fps গেমিং সাপোর্ট করে। পোকোর ফোনে 100W ফাস্ট চার্জি সাপোর্টও আছে।
  • 3,000 টাকা ছাড়ে শুরু হল Poco X8 Pro সিরিজের বিক্রি, 9,000mAh ব্যাটারি এবং 100W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে
    Poco X8 Pro এবং Poco X8 Pro Max-এর দাম যথাক্রমে 32,999 টাকা ও 42,999 টাকা থেকে শুরু। Poco X8 Pro Iron Man Edition কেনা যাচ্ছে 34,999 টাকায়। পোকো লঞ্চ অফারে ICICI, HDFC, ও Axis ব্যাংকের কার্ডের লেনদেনে 3,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছে। সমস্ত মেমরি অপশনে অফারটি প্রযোজ্য। নতুন স্মার্টফোনগুলি ফ্লিপকার্টে বিক্রি হচ্ছে।
  • Poco X8 Pro ও X8 Pro Max লঞ্চ হল ভারতে, অবিশ্বাস্য 9000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জ রয়েছে
    Poco X8 Pro 5G-এর দাম ভারতে 32,999 টাকা থেকে শুরু হচ্ছে৷ Poco X8 Pro 5G Iron Man Edition ও Poco X8 Pro Max 5G-এর দাম যথাক্রমে 34,999 টাকা ও 42,999 টাকা। ফোনগুলি Dimensity প্রসেসর, 50MP + 8MP ডুয়াল ব্যাক ক্যামেরা, IP68 + IP69 + IP69K রেটিং, ও Android 16 ভিত্তিক HyperOS 3-এর সাথে এসেছে।
  • Poco X8 Pro Max: 9000mAh ব্যাটারির প্রথম পোকো ফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল
    Poco X8 Pro 5G-এর দাম ভারতে 35,000 টাকা থেকে শুরু হওয়ার সম্ভাবনা। Poco X8 Pro Max 5G মডেলের স্টার্টিং প্রাইস হতে পারে 42,000 টাকা। ফোনগুলি ফ্লিপকার্টের মাধ্যমে বিক্রি হবে। দুই ফোনের পারফরম্যান্স ও ব্যাটারি ব্যাকআপে উল্লেখযোগ্য আপগ্রেড যুক্ত হচ্ছে। Poco X8 Pro Max 5G মডেলে 9,000mAh ব্যাটারি ও Dimensity 9500s প্রসেসর থাকবে। Poco X8 Pro 5G Dimensity 8500 Ultra চিপসেট ও 6,500mAh ব্যাটারির সাথে আসছে।
  • Poco X8 Pro সিরিজ মার্চ 17 লঞ্চ হচ্ছে, থাকবে অবিশ্বাস্য 9,000mAh ব্যাটারি ও শক্তিশালী 5G প্রসেসর
    Poco X8 Pro সিরিজের লঞ্চ ইভেন্ট মার্চ 17 ভারতীয় সময় সন্ধ্যা 7:30 থেকে শুরু হবে। টিজার ছবিতে সাদা রঙের Poco X8 Pro মডেলের পিছনের অংশে এক পিল আকৃতির ক্যামেরা মডিউলের মধ্যে ডুয়াল সেন্সর দেখা গিয়েছে। কালো রঙের Poco X8 Pro Max-এর ডিজাইনও একইরকম। তবে এটি ডুয়াল এলইডি ফ্ল্যাশ অফার করছে।
  • Poco F8 সিরিজ 6500mAh ব্যাটারি নিয়ে আসছে, লুকস ও ফিচার্সে একদম নতুনত্ব
    Poco F8 Ultra একটি 6,500mAh (টিপিক্যাল) ব্যাটারির সঙ্গে আসবে। অন্য দিকে, Poco X8 Pro মডেলটি 6,210mAh (টিপিক্যাল) ব্যাটারিতে চলবে। ফোনগুলোর চার্জিং স্পিড সম্পর্কে এখনও কিছু বলেনি পোকো।

Poco X8 - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »